06
May
গাড়িতে বাতি লাগানো নিয়ে বিতর্ক উঠেছে বেশ কয়েক বার, এবার তার নিষ্পত্তি করলেন মুখ্যমন্ত্রী৷ গাড়িতে লালবাতি, নীলবাতি লাগানো নিয়ে দলের সাংসদ-বিধায়কদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সাফ নির্দেশ, কোনও দলীয় সাংসদ বা বিধায়ক গাড়িতে লালবাতি বা নীলবাতি লাগাতে পারবেন না৷ সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা রক্ষার উপরেও জোর দিয়েছেন তিনি৷ তাঁর কড়া বার্তা, ‘‘একমাস সময় দিলাম। যাঁর যেখানে যা যা বিরোধ আছে সব মিটিয়ে নিন। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব, একে অপরের বিরুদ্ধে বিবৃতি বরদাস্ত করা হবে না। সবাইকে এক হয়ে চলতে হবে।” অক্ষয় তৃতীয়ায় বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনের উদ্বোধন করা হয়৷ এর পর সেখানে আসেন দলনেত্রী৷ বসেছিল রাজ্য কমিটির বৈঠক। ওই বৈঠকেই সাংসদ-বিধায়কদের…
