উত্তর পূর্ব

রাজ্যে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে অভিযোগ

রাজ্যে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে অভিযোগ

এর আগেও রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের আঙুল উঠেছে বারংবার। এবার গ্রুপ ডি এবং সি নিয়োগে সিবিআই তদন্ত ও বেতন বন্ধের নির্দেশ। নবম- দ্বাদশ স্তরের শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ,  প্রাইমারি চেয়ারম্যানের জরিমানা নির্দেশ, সবকিছু সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়িয়েছে চাকরিজীবীদের। বেকারত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বাংলার। তাই রাজ্য সরকারের 'ঘুম ভাঙাতে' আন্দোলনের পথ বেছে নিয়েছে একাংশ। কারণ দুর্নীতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সরকারের বিরুদ্ধে। আন্দোলনকারীদের মতে, নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ও তাঁর দলের দলত্যাগী মন্ত্রীদের নিয়োগ দুর্নীতি নিয়ে একে অপরকে দোষারোপ করা এটা প্রমাণ করে এই দুর্নীতির নেপথ্যে রয়েছেন সরকারি আমলা ও নেতা মন্ত্রীদের একটা বড় অংশ। সেই প্রেক্ষিতেই গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছিল…
Read More
করোনা সংক্রমণের পরিস্থিতিতে দ্বিধায় গঙ্গাসাগর মেলা

করোনা সংক্রমণের পরিস্থিতিতে দ্বিধায় গঙ্গাসাগর মেলা

ফের আবার মাথা চাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ৷ কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগে করোনার থাবা৷ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগে করোনা আক্রান্ত ১৮৯ জন৷ এর মধ্যে ৪জন বোরো হেলথ এগজিকিউটিভ রয়েছেন৷ রয়েছেন ৩৩ জন মেডিক্যাল অফিসার এবং ৩৬ জন নার্স৷ গোটা বিষয়টি নিয়ে চিন্তিত স্বাস্থ্য কর্তারা৷ অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে৷ বেশ কয়েকটি ওয়ার্ডে ক্লাব করে টেস্টিং-এর ব্যবস্থা করা হয়েছে৷ এমনও কিছু কিছু ওয়ার্ড রয়েছে, যেখানে সকল স্বাস্থ্য কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন৷ পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে স্বাস্থ্যকর্মী এনে পরীক্ষার কাজ চলছে৷  অন্যদিকে, গঙ্গাসাগরের আগে বাড়ছে উদ্বেগ৷ বাবুঘাটে করোনা পরীক্ষায় পজেটিভ একাধিক পূণ্যার্থী৷ বাবুঘাটে কলকাতা পুরসভার তরফে দুটি কোভিড…
Read More
মধ্যশিক্ষা পর্ষদ- উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে করোনার থাবা, ব্যাহত পরীক্ষার প্রস্তুতি

মধ্যশিক্ষা পর্ষদ- উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে করোনার থাবা, ব্যাহত পরীক্ষার প্রস্তুতি

এবার মধ্যশিক্ষা পর্ষদ- উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদেও  করোনার থাবা। যার জেরে প্রভাব পড়েছে পরীক্ষার ব্যবস্থাপনার প্রস্তুতিতেও (Madhyamik 2022)।মার্চ মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2022) এবং এপ্রিলের শুরুতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary 2022) হওয়ার কথা। দুই বোর্ডের একাধিক কর্মী আক্রান্ত হওয়ায় আপাতত পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত একাধিক কাজকর্ম কাজ ব্যাহত হচ্ছে বলেই সূত্রের খবর। শুধু তাই নয়, মধ্যশিক্ষা পর্ষদের আক্রান্তের সংখ্যা এতটাই বেড়েছে যে একাধিক কর্মী আধিকারিক আপাতত আইসোলেশনে রয়েছেন। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যেই টেস্ট পেপার দেওয়ার কথা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হওয়ায় টেস্ট পেপার ছাত্র-ছাত্রীদের দেওয়ার প্রক্রিয়া আপাতত শুরু করা যায়নি বলেই পর্ষদ সূত্রের খবর। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সেই কাজ…
Read More
রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস

রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস

ফের বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গে। রাজ্যজুড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী তিন দিন বাড়বে রাতের তাপমাত্রা। কলকাতায় সকালে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে।  শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস। রবিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Read More
করোনা সংক্রমণের পরিস্থিতিতে প্ৰশ্ন উঠেছে পুরসভা ভোট

করোনা সংক্রমণের পরিস্থিতিতে প্ৰশ্ন উঠেছে পুরসভা ভোট

প্রতিনিয়ত একটু একটু করে চিন্তা বাড়ছে বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে। আবার আগের জায়গায় ফিরতে পারে করোনা পরিস্থিতি। প্রতিদিন আগের দিনের তুলনায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই আবহেই আবার দিন কয়েক বাদে চার কেন্দ্রে পুর নির্বাচন। কী ভাবে এই পরিস্থিতিতে ভোট হবে তা নিয়ে আলোচনার শেষ নেই। যদিও নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে, কড়া নিয়ম অনুযায়ী পুরভোট সম্পন্ন হবে। কিন্তু শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই ভোট বয়কটের দাবি তুলেছে। কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, ভয়ঙ্কর কোভিড পরিস্থিতিতে অবিলম্বে আসন্ন সমস্ত পৌরসভা নির্বাচন প্রক্রিয়া বন্ধ ঘোষণা করতে হবে, না হলে ভোট কর্মীগণ ভোট প্রক্রিয়া বয়কট করতে বাধ্য হবেন। এই সংগঠনের স্পষ্ট বক্তব্য, প্রতিদিন…
Read More
বাড়তে থাকা করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বাড়তে থাকা করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

এইমুহুর্তে রাজ্যের কোভিড পরিস্থিতি ফিরে আসছে আবার আগের পরিস্থিতি। চিন্তা বাড়ছে রাজ্যের বাড়তে থাকা করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে রাজ্যের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা এবং তার নয়া প্রজাতি ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণে ইতিমধ্যেই বঙ্গে কোভিড বিধি আরোপ করেছে নবান্ন। একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সকলকে সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। আরও কড়া বিধিনিষেধের হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, অনেকেই কথা শুনছেন না, মাস্ক পরছেন না। রাস্তায় মাস্ক ছাড়া ঘুরছেন, শুধু কোথাও খেতে যাওয়ার আগে বা ঢোকার আগে মাস্ক পরে নিচ্ছেন নাহলে ঢুকতে পারবেন না। এতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এই প্রেক্ষিতেই…
Read More
রাজ্যে কমছে শীতের দাপট

রাজ্যে কমছে শীতের দাপট

রাজ্যে কমছে শীতের প্রকোপ৷ বছর শুরুতে জাঁকিয়ে ঠান্ডা পড়লো ধীরে ধীরে এবার চরছে তাপমাত্রার পারদ৷ শুক্রবার খানিকটা কমল শীত৷ এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যা স্বাভাবিক। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস৷ এও স্বাভাবিক। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে৷ তবে সোমবার থেকে পাল্টে যেতে পারে চিত্র৷  পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শুধু  শীতই উধাও হবে না, সোমবার থেকে  শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত৷ কলকাতা-সহ মোট ৭ টি জেলায়  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার থেকেই কলকাতাযর আকাশ আংশিক মেঘলা থাকবে। দুই-এক পশলা বৃষ্টির…
Read More
করোনা আবহে বাংলার টিকাকরণ নিয়ে মিললো বড় স্বস্তি

করোনা আবহে বাংলার টিকাকরণ নিয়ে মিললো বড় স্বস্তি

করোনা সংক্রমণকে রোধ করতে প্রধান উপায় হলো টিকাকরণ। তাই দেশ জুড়ে সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে টিকাকরণের ওপর। ইতিমধ্যেই দেশে ১৪৮ কোটি ৬৭ লক্ষ ৮০ হাজার ২২৭ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। রাজ্যে রাজ্যেও বাড়ছে টিকাকরণের হার। এই পরিস্থিতিতে বাংলার টিকা তথ্য আজ সকলের সামনে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য দেওয়ার পাশাপাশি এখনও যারা ভ্যাকসিন নেননি তাদেরকে সেটা নিতে আর্জি জানিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাকরণ হয়েছে ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ০৭ ডোজ। ১৮ বছরের ঊর্ধ্বে প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৫৪ লক্ষ ৪ হাজার ১৩২ জন। বাকি ৪ কোটি ১৯ লক্ষ ৩…
Read More
বাংলার করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে চিন্তা

বাংলার করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে চিন্তা

এইমুহুর্তে রাজ্যের কোভিড পরিস্থিতিতে আশঙ্কার কারণ দেখা যাচ্ছে। যত সময় বাড়ছে ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরছে করোনা সংক্রমণের পরিস্থিতি। গতকালের তুলনায় আজও বেড়েছে দৈনিক সংক্রমণ। টিকাকরণ বাড়লেও আক্রান্তের সংখ্যায় উদ্বেগ বাড়ছে বঙ্গবাসীর। ওমিক্রন প্রজাতি নিয়েও আলাদা চিন্তা রয়েছে। তবে কেন্দ্র, রাজ্য বার্তা দিচ্ছে সকলকে সচেতন হয়ে থাকতে এবং কোভিড বিধি মেনে চলতে।   শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৪২১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১৯ জনের। সব মিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৯৩ হাজার ৭৪৪, মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৮৪৬। এদিকে, রাজ্যে গত একদিনে সুস্থ হয়েছে ৭…
Read More
এইমুহূর্তে রাজ্য জুড়ে মোট সাত কোটি ভোটার রয়েছে

এইমুহূর্তে রাজ্য জুড়ে মোট সাত কোটি ভোটার রয়েছে

প্রকাশ্যে এল রাজ্যের এইমুহুর্তের ভোটার তালিকা। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হল। ২০২২ সালের স‌ংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন ভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। কোনও নাগরিকের নাম বাদ পড়লে তিনি কমিশনের টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে পারবেন। আজ যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৮ লক্ষ ৩৫১। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার ৮১৭। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৬৪২ জন। খসড়া ভোটার তালিকায় প্রতি…
Read More
দিনের শেষে হলেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী

দিনের শেষে হলেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী

এটি রাজ্যবাসীর কাছে একটি বিশেষ দিন৷ ১৯৫৫ সালের ৫ জানুয়ারি৷ সরকারি নথি অনুযায়ী এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন৷ বুধবার ৬৭ বছরে পা দিলেন তিনি৷ দলনেত্রীর জন্মদিন উপলক্ষে বুধবার সকাল থেকেই ছিল সাজোসাজো রব৷ সকাল থেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সতীর্থরা৷ দিনের শেষে টুইটে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে ‘রাজনৈতিক শত্রুতা’ ভুলে পাল্টা ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রীও৷  বুধবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পর্ব৷ কিন্তু দিনভর ব্যস্ততার মধ্যে শুভেচ্ছা জানানোর সুযোগ পাননি নমো৷ তাই শুভেচ্ছা জানাতে রাত পৌনে ১০টা বেজে গেল৷ দিন শেষ হওয়ার খানিক আগে টুইট করে প্রধানমন্ত্রী লিখলেন,…
Read More
আবারো শীত উধাও রাজ্য থেকে

আবারো শীত উধাও রাজ্য থেকে

বছর শুরুতেই রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়েছিলো করা শীত৷ কিন্তু নতুন বছরের ষষ্ঠ দিনেও জাঁকিয়ে বসেনি শীত৷ তবে বেশ কিছু দিন ধরেই ভালমতো ঠান্ডা অনুভূত হচ্ছে৷ তবে সপ্তাহান্তে বাড়তে চলেছে তাপমাত্রা৷ উধাও হবে হিমেল হাওয়া৷ মিলবে না শীতের দেখা৷ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস৷  আজ বৃহস্পতিবার মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ। সর্বনিম্ন ৩৮ শতাংশ। হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার থেকেই পাল্টাতে শুরু করবে আবহাওয়া। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উধাও হবে শীত। তবে আজ সকাল থেকেই কলকাতা সহ জেলার আকাশ ছিল কুয়াশায় ঢাকা৷  …
Read More
চলতি মাসেই চার কেন্দ্রে পুরসভা ভোট সম্পন্ন হতে চলেছে

চলতি মাসেই চার কেন্দ্রে পুরসভা ভোট সম্পন্ন হতে চলেছে

বাড়ন্ত করোনা সংক্রমণের আবহে এবার হতে চলছে পুরসভা ভোট। রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই আগামী ২২ জানুয়ারি চার পুরসভার ভোট গ্রহণ হবে। ভোট প্রক্রিয়ার ওপর নজরদারির জন্য ১০০ শতাংশ বুথেই সিসিটিভি থাকবে। প্রতি বুথেই সশস্ত্র পুলিশ বাহিনী থাকবে। আজ পুরভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের কর্তাদের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ওই বৈঠকে এবং পরে ভোটে নিযুক্ত পর্যবেক্ষকদের সঙ্গে আরেক দফা বৈঠকে আসন্ন নির্বাচনে করোনা বিধি কঠোরভাবে পালন করতে কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের সঙ্গে যুক্ত যে কেউ করোনা বিধি না মানলে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে…
Read More
আর্থিক তছরুপের অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে

আর্থিক তছরুপের অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে

আজ থেকে আট বছর আগের ঘটনা কিন্তু গোটা দেশ এখনো ভুলতে পারিনি সেই ঘটনার স্মৃতি। রাজধানী দিল্লিতে ঘটে গিয়েছিল ভয়াবহ ঘটনা। নির্ভয়া ধর্ষণ কাণ্ডের সেই নৃশংস স্মৃতি এখনও ভুলতে পারেনি দেশবাসী। তবে এখন সকলে এইটুকু স্বস্তি পেয়েছে যে, ধর্ষণ কাণ্ডের অভিযুক্তরা ফাঁসি কাঠে ঝুলেছে। এই নির্ভয়া কাণ্ডের পর সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল যাতে দেশের প্রতিটি মেট্রো শহরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি বসানো হয়। কিন্তু সেই নির্দেশ পুরণে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার বলে অভিযোগ উঠছে। শুধু তাই নয়, এই ভিত্তিতে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারকে, তাও তছরূপ হয়েছে বলে অভিযোগ। দেশের সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ…
Read More