উত্তর পূর্ব

শুরু হলো তোড়জোড়

শুরু হলো তোড়জোড়

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এই প্রথমবার সেখানে ধুমধাম করে রথ পালিত হবে। শুরু হয়েছে তোরজোড়। এগিয়ে আসছে রথযাত্রা। তার আগেই নবান্ন সভাঘরে রথের উৎসব নিয়ে বড় বৈঠক সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী স্বয়ং দিঘায় উপস্থিত থাকবেন রথের সময়। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার কথা রয়েছে তাঁর। প্রায় ২ লক্ষ মানুষের সমাগম ওই সময়। মন্দির উদ্বোধনের দিন যেমন নিরাপত্তা ব্যবস্থা ছিল, একই স্তরের নিরাপত্তা থাকবে রথের দিনও। তবে যেহেতু ওইদিন লোকসমাগম বেশি হবে তাই নিরাপত্তা ব্যবস্থা আরো…
Read More
কমানো হলো নিরাপত্তা

কমানো হলো নিরাপত্তা

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ। দলের নির্দেশ মতো নিঃশর্ত ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। ফের অনুব্রতকে নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হল। ইতিমধ্যেই এই ইস্যুতে সক্রিয় হয়েছে জাতীয় মহিলা কমিশন। এর মধ্যে কমানো হল অনুব্রতর নিরাপত্তা। জানা যাচ্ছে, এতদিন অবধি কেষ্টর গাড়ির আগে একটি পাইলট কার ও পিছনে দু’টি এসকর্ট গাড়ি থাকতো। মোতায়েন করা ছিল প্রায় ১৬ জন সশস্ত্র পুলিশ আধিকারিক ও কর্মী। নিরাপত্তার স্বার্থে ওয়াকিটকির মাধ্যমে তাঁরা যোগাযোগ রাখতেন। গরু পাচার মামলায় জামিন পেয়ে গত বছর জেল থেকে বাড়ি ফেরার পরেও তৃণমূল…
Read More
‘অপরাজিতা বিল আটকাচ্ছেন কেন’, কসবা-কাণ্ডের পর বিজেপিকে প্রশ্ন তৃণমূলের

‘অপরাজিতা বিল আটকাচ্ছেন কেন’, কসবা-কাণ্ডের পর বিজেপিকে প্রশ্ন তৃণমূলের

কসবার ঘটনায় অস্বস্তি বেড়েছে তৃণমূলের। গ্রেফতার হয়েছেন খোদ টিএমসিপি নেতা। দলের তরফে বিবৃতি দিয়ে ঘটনার কড়া নিন্দা জানানো হয়েছে। এবার দলের তরফে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা প্রশ্ন তুললেন, এসবের পরও ‘অপরাজিতা বিল’কে আইন হতে দেওয়া হচ্ছে না কেন? কসবার আইন কলেজে গার্ডরুমে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে টিএমসিপি নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে ও আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর সাংবাদিক বৈঠকে বসে শশী পাঁজা নির্যাতিতার উদ্দেশে বলেন, ‘তোমার উপর যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ধরে হাজতে পাঠিয়েছি।’ একইসঙ্গে তৃণমূল নেত্রীর বক্তব্য, এই ধরনের ঘটনা বন্ধ করতেই অপরাজিতা বিল আনা হয়েছিল। রাজ্য বিধানসভায় পাশ…
Read More
৫০০ টাকার জাল নোটে বাজারে চাঞ্চল্য, বাঁকুড়ায় ধৃত দুই যুবক

৫০০ টাকার জাল নোটে বাজারে চাঞ্চল্য, বাঁকুড়ায় ধৃত দুই যুবক

বাঁকুড়ার তালডাংরা বাজারে ৫০০ টাকার জাল নোট দিয়ে কেনাকাটার চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল নোট, এবং প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এর পেছনে সক্রিয় রয়েছে একটি বৃহৎ জাল নোট চক্র। গোলাম খান ও দুলাল হাসান মল্লিক, দু’জনেই বাঁকুড়ার তালডাংরা থানার লালবাঁধ গ্রামের বাসিন্দা। স্থানীয় দোকানদারদের সন্দেহে বিষয়টি প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার তালডাংরা বাজারে ৫০০ টাকার নোট দিয়ে কেনাকাটা করতে যান দুই যুবক। এক দোকানদার নোটটি পরীক্ষা করে সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি থানায় জানান। পুলিশ এসে দুই যুবককে আটক করে এবং তল্লাশি চালিয়ে আরও কয়েকটি…
Read More
১৫ দিনের অনবসর কাটিয়ে বৃহস্পতিবার নব সাজে দেখা প্রভুর

১৫ দিনের অনবসর কাটিয়ে বৃহস্পতিবার নব সাজে দেখা প্রভুর

১৫ দিনের অনবসর শেষে লক্ষ্মীবারে নব সাজে ভক্তদের সামনে আত্মপ্রকাশ করলেন প্রভু জগন্নাথ। স্নানযাত্রার পর অনবসরে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে নেত্র উৎসবের মাধ্যমে শেষ হয় এই অনবসর পর্ব। এরপর সকাল আটটা থেকে মন্দিরে শুরু হবে ভক্তদের প্রবেশ। দর্শনের জন্য মূল গেট (১ নম্বর) দিয়ে প্রবেশ করানো হবে ও ৬ নম্বর গেট দিয়ে বেরোবেন ভক্তরা। ভক্ত সমাগম সামাল দিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। ভক্তদের বিশ্বাস, স্নানযাত্রার দিন দুধ, জল সহ বিভিন্ন তরল পদার্থে স্নানের কারণে প্রভু অসুস্থ হয়ে পড়েন। তাই তাঁকে ওষুধ খাইয়ে বিশ্রামে রাখা হয়। এই অনবসরের সময়ে প্রভুকে কোনও ভুরিভোজ দেওয়া হয় না। অবশেষে ১৫ দিন…
Read More
১ জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা, ব্যতিক্রম দুটি দপ্তর

১ জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা, ব্যতিক্রম দুটি দপ্তর

কলকাতা, ২৫ জুন — পশ্চিমবঙ্গ সরকার আগামী ১ জুলাই, মঙ্গলবার, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও খ্যাতনামা চিকিৎসক ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়ে চিকিৎসক দিবস পালনের অংশ হিসেবে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। অর্থ দপ্তরের (অডিট শাখা) তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন দুপুর ২টার পর থেকে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত অফিস বন্ধ থাকবে। তবে এই ছুটির আওতার বাইরে থাকবে কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ দপ্তর। এই দুটি অফিস যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কাজকর্ম চলবে। প্রতি বছর ১ জুলাই রাজ্যজুড়ে ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিকিৎসক দিবস পালিত হয়। এই দিনটিকে ঘিরে সরকারি…
Read More
কালীগঞ্জে শিশুমৃত্যুর ঘটনায় উত্তাল রাজনীতি, তৃণমূল বিধায়কের টাকার খাম ফিরিয়ে দিলেন তামান্নার মা

কালীগঞ্জে শিশুমৃত্যুর ঘটনায় উত্তাল রাজনীতি, তৃণমূল বিধায়কের টাকার খাম ফিরিয়ে দিলেন তামান্নার মা

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জে উপনির্বাচনের বিজয় মিছিল চলাকালীন বোমা বিস্ফোরণে নিহত চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের পরিবারের প্রতি সহানুভূতি জানাতে গিয়ে বিব্রত হলেন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। মঙ্গলবার তিনি তামান্নার বাড়িতে গিয়ে একটি টাকার খাম দিতে চাইলে, তা স্পষ্টভাবে ফিরিয়ে দেন শিশুটির মা সাবিনা বিবি। সাবিনা বলেন, “আমার জমি আছে, আমার বাড়ি আছে, টাকা নিতে আমি বাধ্য নই। আমি বিচার চাই, দয়া নয়।” তিনি আরও অভিযোগ করেন, “পুলিশ বলছে দুর্ঘটনা, কিন্তু এটা পরিকল্পিত খুন। যারা আমার মেয়েকে হত্যা করেছে, তাদের কঠোর শাস্তি চাই।” ঘটনার সূত্রপাত সোমবার, যখন তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকদের বাড়ির দিকে বোমা ছোড়া হয় বলে…
Read More
লামডিং-বাদরপুর সেকশনে ব্যাপক ভূমিধস, বন্ধ রেলপথ

লামডিং-বাদরপুর সেকশনে ব্যাপক ভূমিধস, বন্ধ রেলপথ

পূর্ব সীমান্ত রেল (NFR) লামডিং - বাদরপুর হিল সেকশনে রেল যোগাযোগ পুনরুদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে রেল দপ্তর। এক ভয়াবহ ভূমিধসের ফলে প্রায় ১০০ মিটার ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় এই রেলপথে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে এদিন রাজ্যের মুখ্যসচিব, রেলওয়ের জিএম, NHAI ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে সমন্বিত উদ্ধার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ক্ষতিগ্রস্ত অংশ পুনরুদ্ধারে বর্তমানে ২৫টিরও বেশি ভারী যন্ত্রপাতি (এক্সকাভেটর, জেসিবি, ডাম্পার) সহ প্রায় ২০০ জন শ্রমিক কাজ করছে বললে জানা গেছে । ঘটনাস্থলে লামডিং ডিভিশনের ঊর্ধ্বতন রেল আধিকারিকরাও উপস্থিত রয়েছে। উদ্ধারকাজের মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টিপাত ও নরম মাটির…
Read More
চলতি মাসের মধ্যেই শেষ করতে হবে তদন্ত

চলতি মাসের মধ্যেই শেষ করতে হবে তদন্ত

গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় বর্তমানে আরজি কর ধর্ষণ খুন ও দুর্নীতি কাণ্ড, দুই মামলারই তদন্ত করছে সিবিআই। এবার আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে আরজি কর দুর্নীতি মামলার দ্বিতীয় দফার তদন্ত শেষ করার নির্দেশ দিল আদালত। আরজি কর ধর্ষণ খুন কাণ্ডের পরেই আতশকাঁচের তলায় এসেছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। পরবর্তীতে জানা যায়, তাঁর আমলে ওই মেডিক্যাল কলেজে ভূরি ভূরি দুর্নীতি হয়েছে। সেই সূত্রে সন্দীপ, আফসার আলি, দুই ঠিকাদার বিপ্লব সিংহ, সুমন হাজরা ও হাউস স্টাফ আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। আগামী ৩০ জুন আলিপুরের বিশেষ আদালতে সন্দীপ সহ পাঁচজন…
Read More
আসন্ন নির্বাচনের পূর্বে একাধিক পদক্ষেপ কমিশনের তরফে

আসন্ন নির্বাচনের পূর্বে একাধিক পদক্ষেপ কমিশনের তরফে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার নিরাপত্তার নজরদারি আরও পোক্ত করতে বড় উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। এতদিন অবধি বুথের ভেতর সবটা লাইভ স্ট্রিমিং করা হতো। তবে এখন আর সেখানেই থেমে থাকতে চাইছে না কমিশন। রাজ্যের ভোটের ইতিহাসে এই প্রথমবার বুথের ভেতর ও বাইরে লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গেই কুইক রেসপন্স টিম, র‍্যাপিড অ্যাকশন ফোর্স ও ফ্লাইং স্কোয়্যাডের গাড়ির মাথায় লাগানো থাকবে ক্যামেরা। যার মাধ্যমে সবকিছু লাইভ স্ট্রিমিং করা হবে। ইতিমধ্যেই নাকা চেকিংয়ে এই লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গিয়েছে। সেখানে ভিডিওর…
Read More
আসামে কোভিড ১৯-এর সক্রিয় মামলা কমে ৪১-এ, পাঁচজন রোগী সুস্থ হয়ে উঠলেন

আসামে কোভিড ১৯-এর সক্রিয় মামলা কমে ৪১-এ, পাঁচজন রোগী সুস্থ হয়ে উঠলেন

গত ২৪ ঘন্টায় পাঁচজন নতুন সুস্থ হওয়ার খবর পাওয়ার পর আসামে সক্রিয় কোভিড-১৯ মামলার সংখ্যা ৪১-এ নেমে এসেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতে, আগের দিনের তুলনায় সক্রিয় মামলার সংখ্যা চার কমেছে। জানুয়ারি থেকে, রাজ্যে মোট ৫০ জন সুস্থ হয়ে উঠেছেন।
Read More
বড় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

বড় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে এক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। বিগত কয়েকদিন ধরেই স্মার্ট মিটারের প্রসঙ্গে সরগরম হয়ে উঠেছে রাজ্য। বহু গ্রাহক ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে স্মার্ট মিটার বাসনোর পরে বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসছে। এই আবহেই এবার বড় সিদ্ধান্ত নিল সরকার। বাংলার কোনও বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না, জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী বলেন, কেন্দ্রের নির্দেশ মতো রাজ্যের কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার বসানো শুরু হয়। তবে এই নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। তাই রাজ্যের কোনও বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না। আগের মতো পোস্ট পেইড পদ্ধতিতেই ইলেকট্রিক বিল দেওয়া যাবে। যেসকল বাড়িতে ইতিমধ্যেই স্মার্ট…
Read More
ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই বদলানো হয়েছে পরীক্ষার নিয়ম

ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই বদলানো হয়েছে পরীক্ষার নিয়ম

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে পড়াশোনার ‘স্টাইল’। অফলাইনের পাশাপাশি অনলাইন পড়াশোনাতেও অভ্যস্ত হয়ে উঠছে ভারতের ছাত্রছাত্রীরা। শীঘ্রই আবার জাতীয় শিক্ষা নীতিতে বছরে দু’বার ‘বোর্ড পরীক্ষা’র নিয়ম চালু হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ছাত্রছাত্রীদের কথা ভেবেই জাতীয় শিক্ষা নীতিতে বছরে দু’বার ‘বোর্ড পরীক্ষা’র নিয়ম শুরু হতে চলেছে। এই দুই পরীক্ষার মধ্যে পড়ুয়ারা যে পরীক্ষায় বেশি নম্বর পাবেন, সেটিই গ্রাহ্য করা হবে। ফলে একটি পরীক্ষা খারাপ হলেও আরেকটিতে ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে। আগামী বছরের অ্যাকাডেমিক ইয়ার অনুযায়ী, সিবিএসই বছরে দু’বার দশম শ্রেণির…
Read More
উপনির্বাচনের আগে বড় সিদ্ধান্ত কমিশনের

উপনির্বাচনের আগে বড় সিদ্ধান্ত কমিশনের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বাংলার কালীগঞ্জের পাশাপাশি দেশের মোট চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার আগে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এই প্রথমবার উপনির্বাচনে বুথের ভেতরের পাশাপাশি বাইরেও লাইভ স্ট্রিমিং বা ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। কালীগঞ্জের ৩০৯টি বুথেই এই বন্দোবস্ত করা হচ্ছে। ভোটের দিন অশান্তির ঘটনা আগেও ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও বহুক্ষেত্রে লাভ হয়নি। এর পুনরাবৃত্তি রুখতে এবার উদ্যোগী কমিশন। শান্তিপূর্ণ ভোট করাতে শুরু থেকেই সতর্কতার সঙ্গে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বুথের বাইরে একশো মিটারের মধ্যে কী…
Read More