24
Sep
গতকাল বর্ধমানের বন্যা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে মঙ্গলবার সাত সকালে বর্ধমান শহরে টাউন হলে প্রাতভ্রমণ ও চায়ে পে চর্চায় যোগ দিয়ে তৃণমূলের উদ্দেশ্যে তোপ দাগলেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, জামিন তো যে কেউ পেতেই পারে, এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও জামিন পেয়েছেন। দেশের মানুষ সবাই দেখেছে কি কি সম্পত্তি বেরিয়েছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা একটু লম্বা হয়, তথ্য-প্রমাণ দেখে কি সাজা হয় সেইটা দেখার জন্য আমরা একটু অপেক্ষা করব, বলে অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়ায় জানালেন তিনি। এখানেই তিনি থেমে থাকলেন না, মুখ্যমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি জানালেন, এবার পার্টি সার্টি হবে, বীরভূম…
