07
Jun
ছন্দে ফেরার অপেক্ষা দিঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা। শীঘ্রই উঠে যাবে ব্যান পিরিয়ড। তার আগে এখন উপকূলীয় এলাকার মৎস্যজীবীদের মধ্যে মাছ ধরার প্রস্তুতি তুঙ্গে। ব্যান পিরিয়ড কাটিয়ে আবার ছন্দে ফেরার অপেক্ষায় মৎস্যজীবীরা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রায় দু’মাস নিষেধাজ্ঞার জন্য বন্ধ ছিল সমুদ্রে মাছ ধরা। এবার ১৪ জুন ব্যান পিরিয়ড উঠলেই আবার শ’য়ে শ’য়ে মাছ ধরার ট্রলার পাড়ি দেবে বঙ্গোপসাগরের বুকে গভীর সমুদ্রে। দুই মাস মৎস্য প্রজননের জন্য সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকে। মাঝ এপ্রিল থেকে মাঝ জুন। দুই মাস মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকার ফলে যাতে মৎস্যজীবীদের কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে পদক্ষেপ…
