দেশীয় প্রতিরক্ষায় এএম/এনএসের অবদান

অ্যাক্রেলরমিত্তাল নিপ্পন স্টিল ইন্ডিয়া (এএম/এনএস ইন্ডিয়া) ভারতীয় নৌবাহিনীর নবনিযুক্ত অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট আইএনএস মালবান নির্মাণে ব্যবহৃত ১০০% বিশেষ নৌ-গ্রেড ইস্পাত সরবরাহ করেছে। ২২শে জুলাই ২০২৬ কর্ণাটকের কারওয়ারে জাহাজটি কমিশন করা হয়। গুজরাটের হাজিরায় সংস্থার ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টে এই ইস্পাত তৈরি হয়েছে।

এএম/এনএস ইন্ডিয়ার ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) রঞ্জন ধর বলেন, আইএনএস মালবানের কমিশনিং দেশীয় ইস্পাত শিল্পের সক্ষমতার বড় প্রমাণ। আধুনিক নৌবাহিনীর জাহাজ নির্মাণে সংস্থার অবদান ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদনকে আরও শক্তিশালী করছে।

কোচিন শিপইয়ার্ড নির্মিত আইএনএস মালবান মাহে-শ্রেণির আটটি এ ASW-SWC জাহাজের মধ্যে দ্বিতীয়। ৮০ শতাংশের বেশি দেশীয় উপাদানে তৈরি এই জাহাজ জলতলের নজরদারি, সাবমেরিন-বিরোধী অভিযান, মাইন ওয়ারফেয়ার এবং উপকূলীয় নিরাপত্তায় ব্যবহৃত হবে।

এএম/এনএস ইন্ডিয়া এই আটটি ASW-SWC জাহাজের জন্যই বিশেষ ইস্পাত সরবরাহ করছে। এছাড়া আইএনএস বিশাখাপত্তনম, আইএনএস সুরাট, চেনাব রেল সেতু, আঞ্জি খাদ রেল সেতু, বোগিবিল সেতু এবং ইন্ডিয়া-ভিত্তিক নিউট্রিনো অবজারভেটরি-সহ একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পেও সংস্থাটি বিশেষ ইস্পাত সরবরাহ করেছে।