আদালতের সময়সীমা ঘোষিত হলো

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভোটের ব্যস্ততার মাঝেই কিছুটা থমকে ছিল আইনি পরিষেবার কাজ। তবে সেই পরিস্থিতি কাটিয়ে ফের সক্রিয় হতে চলেছে জাতীয় লোক আদালত। সাধারণ মানুষের বহু ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে একাধিক জেলায়।

নির্বাচন সংক্রান্ত কাজ এবং ‘এসআইআর’-এর কারণে বিচারকরা ব্যস্ত থাকায় নির্ধারিত সময়ে লোক আদালত আয়োজন সম্ভব হয়নি। জানা গিয়েছে, আগামী ১৩ জুন থেকে ফের এই প্রক্রিয়া শুরু হবে জেলায় জেলায়। এর আগে ১৪ মার্চ লোক আদালত হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। লোক আদালত এমন একটি ব্যবস্থা যেখানে ব্যাঙ্ক ঋণ, বিদ্যুৎ বিল, ট্রাফিক জরিমানা সহ নানা ছোটখাটো মামলার দ্রুত মীমাংসা হয়।

এতে যেমন সময় বাঁচে, তেমনই আদালতের কাজের চাপও কমে। পাশাপাশি, সুপ্রিম কোর্টের তরফে ‘সমাধান সমারোহ ২০২৬’-এর প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা ২১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলবে। এছাড়া চেক বাউন্স সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য ১৮ জুলাই এবং ২১ নভেম্বর বিশেষ লোক আদালত বসবে বলেও জানানো হয়েছে।