রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার গরমে নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে আরও ৭ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর উধনা-মালদা টাউন স্পেশাল ট্রেন রয়েছে। ছাড়বে রাত ৮:১৫ মিনিটে। এই ট্রেনটি মালদা পৌঁছবে পরদিন সকাল ১১.৩০ মিনিটে। এছাড়াও ২৯ এপ্রিল মালদা থেকে এই স্পেশাল ট্রেন ছাড়বে বিকেল ৫:৩৫ মিনিটে। উধনা পৌঁছবে শুক্রবার সকাল ১০টায়।
অপরদিকে এই একই রুটে ট্রেন চলবে। উধনা থেকে ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬:৩০ মিনিটে। মালদা পৌঁছবে সকাল ৫:১০ মিনিটে। আবার ৩০ এপ্রিল এই ট্রেন মালদা থেকে ছাড়বে সকাল ৮:১০ মিনিটে। উধনা পৌঁছবে ১ মে রাত ১১:৪৫ মিনিটে। পাশাপাশি গান্ধীধাম থেকে মালদা টাউন পর্যন্ত স্পেশাল ট্রেন ছাড়বে বেলা ১২:৩০ মিনিটে। অন্যদিকে মালদা টাউন পৌঁছবে পরদিন সকাল ৯:১০ মিনিটে। আবার বিকেল ৫:৩৫ মিনিটে ছাড়বে এই স্পেশাল ট্রেন। গান্ধীধাম পৌঁছবে বুধবার দুপুর ৩:৩০ মিনিটে।
