বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারী মাসে বাজেটে ঘোষিত ডিএ নিয়ে এখনও অনিশ্চয়তা। এই জট কাটাতে এবার কমিশনের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ।
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৪ শতাংশ ডিএ ইস্যুতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জমা করেছে সংগঠনটি। চিঠিতে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এপ্রিল ২০২৬ থেকে দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত সেই সংক্রান্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি।
সংশোধিত বেতন বিলও প্রক্রিয়াকরণও। রাজ্যের বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী ও অশিক্ষক কর্মীদের মধ্যে এই ডিএ নিয়ে বিলম্ব হতে থাকায় অসন্তোষ বাড়ছে বলে জানানো হয়েছে চিঠিতে। সংগঠনের বক্তব্য, যেহেতু ডিএ সংক্রান্ত ঘোষণাটি নির্বাচন ঘোষণার আগে করা হয়েছিল তাই আদর্শ আচরণবিধির অজুহাত এই বিষয়ে খাটে না।
