সহজেই নিজের বাড়ির বাগানে বসিয়ে ফেলুন পুদিনার চারা, জেনে নিন তার পদ্ধতি

রোদঝলমলে দিনে এক গ্লাস ঠান্ডা শরবতে দু’-একটি পুদিনা পাতা দিলে আলাদা স্বাদ তৈরি হয়।আবার পুদিনা পাতার চাটনিও খুব সহজেই বানিয়ে নিতে পারেন। শুধু স্বাদ বৃদ্ধিতেই নয় বরং পুদিনার ভেষজ গুণও অপরিসীম। কিন্তু বাজার থেকে বারবার কিনে না এনে নিজের বারান্দা বা বাগানেই বসাতে পারেন পুদিনার চারা। পুদিনাপাতার গুণ অপরিসীম। বদহজম, পেট ফাঁপা মুখের দুর্গন্ধ দূর করতেও পুদিনা পাতা বেশ লাভজনক। পুদিনায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের নানা রোগ প্রতীরোদ করে। কিন্তু বেশ সর্তকতা বজায় রাখতে হবে নইলে নষ্ট হতে পারে। বাড়িতে পুদিনা চাষ করতে চাইলে কী কী করবেণ? চলুন জেনে নিই-

চারা তিরীর উপায়
টব না থাকলে কাচ বা প্লাস্টিকের পাত্রে ফেলুন এই ভেষজ উদ্ভিদ। কয়েকটি পুদিনার ডাঁটি একসঙ্গে সুতো দিয়ে বেঁধে নিন। এরপর পাত্রে অর্ধেক জল দিয়ে সেই ডাঁটিগুলোকে জলে রেখে দিন। পাত্রটি এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো-বাতাস মেলে। মাত্র দুই-তিন দিনেই ডাঁটির নীচ থেকে কচি শিকড় গজাতে শুরু করবে। তবে খেয়াল রাখবেন, প্রতি ৭ থেকে ১০ দিন অন্তর বোতলের জল বদলে ফেলা অত্যন্ত জরুরি।

কীভাবে চাষ করবেন?
প্রথমেই মাঝারি একটি টব বেছে নিন।জৈব সার দিয়ে মাটি তৈরি করে ফেলুন। মাটি যেন ঝুরঝুরে হয়, সে দিকে অবশ্যই নজর রাখতে হবে। তৈরি করা মাটি দিনকয়েক রোদে শুকিয়ে  তবেই টবে ফেলুন। এবার কয়েকটি পুদিনার চারা মাটিতে পুঁতে জল দিন। দিনে ৪ থেকে ৬ ঘণ্টা হালকা রোদ আসে, এমন স্থানে টবটি রাখবেন। টবের মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন, গাছের গোড়ায় যেন জল জমে না থাকে। ৩-৪ সপ্তাহের মধ্যেই টব ভরে উঠবে সতেজ পুদিনা পাতায়। গাছ বাড়ার সঙ্গে সঙ্গে ডগা ছেঁটে দিলে ডালপালা আরও ছড়িয়ে পড়ে।