শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র ও ১৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার

শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি রেলস্টেশন সংলগ্ন ইন্ডিয়ান অয়েল আন্ডারপাসের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও অন্তত ১৫০ রাউন্ড কার্তুজ।

মঙ্গলবার সকালে নিতাই শীল নামে এক ব্যক্তি একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও কার্তুজগুলি উদ্ধার করে।

জনবহুল এলাকায় এভাবে অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে ওই ব্যাগ সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।