দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এবার বেসরকারি হাসপাতালেও মিলবে ফ্রি বেড। সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কলকাতার যে ১৭ টি হাসপাতাল সরকারি সুযোগে জমি পেয়েছিল, তাদের মোট বেড সংখ্যার ১০ শতাংশ সংরক্ষিত রাখতে হবে সরকারি হাসপাতাল থেকে রেফার করা রোগীদের জন্য।
ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স- মোট বেড সংখ্যা ২১০, সংরক্ষিত বেড ২১
ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ- মোট বেড সংখ্যা ২০৫, সংরক্ষিত বেড ২১
ডিসান হাসপাতাল- মোট বেড সংখ্যা ৫১৩, সংরক্ষিত বেড ৫১
ইসলামিয়া হাসপাতাল- মোট বেড সংখ্যা ২০, সংরক্ষিত বেড ২০
মণিপাল হাসপাতাল ইস্ট- মোট বেড সংখ্যা ১৫৬, সংরক্ষিত বেড ১৬
মণিপাল হাসপাতাল ই এম বাইপাস মেডিকা- মোট বেড সংখ্যা ৫০০, সংরক্ষিত বেড ৫০
রুবি জেনারেল হাসপাতাল- মোট বেড সংখ্যা ৩৯৬, সংরক্ষিত বেড ৪০
ফর্টিস হাসপাতাল- মোট বেড সংখ্যা ৩৩০, সংরক্ষিত বেড ৩৩
কেপিসি মেডিক্যাল কলেজ- মোট বেড সংখ্যা ১০৫৫, সংরক্ষিত বেড ১০৬
মনিপাল হাসপাতাল ইস্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (ঢাকুরিয়া)- মোট বেড সংখ্যা ১৬১, সংরক্ষিত বেড ১৬
ভাগীরথী নেওটিয়া উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার- মোট বেড সংখ্যা ১১০, সংরক্ষিত বেড ১১
নারায়ণা হাসপাতাল প্রাইভেট লিমিটেড- মোট বেড সংখ্যা ৬৮১, সংরক্ষিত বেড ৬৮
শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র- মোট বেড সংখ্যা ১৫৫, সংরক্ষিত বেড ১৬
বিপি পোদ্দার হাসপাতাল মেডিকেল রিসার্চ লিমিটেড- মোট বেড সংখ্যা ৩০৫, সংরক্ষিত বেড ৩১
মনিপাল হাসপাতাল ইস্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (মুকুন্দপুর)- মোট বেড সংখ্যা ১৮০, সংরক্ষিত বেড ১৮
পিয়ারলেস হাসপাতাল- মোট বেড সংখ্যা ৬৬৬, সংরক্ষিত বেড ৬৭ এই ১৭ টি হাসপাতালে মোট বেড সংখ্যা ৬৫৭৩। এর মধ্যে ১০ শতাংশ অর্থাৎ ৬৬০ টি বেড সংরক্ষিত থাকছে সরকারি হাসপাতালের জন্য।
