১ জুলাই, চিকিৎসক দিবসে শুরু হওয়া এক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে সারা ভারত থেকে ৬৬ হাজার ৯২৮ জন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্র্যাকটিশনার সেখানে অংশগ্রহণ করেছে। হিমালয়া ওয়েলনেস কোম্পানি একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস™ খেতাব অর্জন করেছে। এই অর্জনটি আগের ৫৩ হাজার ২০১ জনের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।
হিমালয়ার সিএফও ও সিওও জয়শ্রী উল্লাল বলেন, “স্থিতিশীলতা কোম্পানির দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ও সংস্কৃতির অংশ। ‘লাইফ কেয়ার’ দর্শনের ওপর ভিত্তি করে এই রেকর্ডটি প্রমাণ করে যে প্রকৃতি রক্ষা আমাদের আজীবনের প্রতিশ্রুতি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ আগামী নিশ্চিত করে।”
কোম্পানির বিজনেস ডিরেক্টর হেলথকেয়ার বিকাশ বানসি বলেন, “আমরা সবসময় বিশ্বাস করেছি যে একটি সুস্থ গ্রহ গড়ে তোলাই হলো সুস্থ মানুষের ভিত্তি। এই উদ্যোগটি বিশ্ব রেকর্ড গড়ার চেয়েও অনেক বেশি কিছু ছিল। এটি ভারতের চিকিৎসা সম্প্রদায়কে একত্রিত করার একটি প্রচেষ্টা ছিল, যা একটি উজ্জ্বল ও স্বাস্থ্যকর আগামী গড়ে তোলার যৌথ প্রতিজ্ঞায় আবদ্ধ। যারা এই অবিশ্বাস্য মাইলফলক অর্জন করতে তাঁদের আবেগ ও নিষ্ঠা উৎসর্গ করেছিলেন, আমরা তাঁদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।”
হিমালয়া ওয়েলনেস কোম্পানির বেবি কেয়ারের ডিরেক্টর চক্রবর্তী এন.ভি. চিকিৎসকদের আবেগ ও ফিল্ড ফোর্সের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
“প্ল্যাকার্ড হাতে মানুষের বৃহত্তম অনলাইন ফটো অ্যালবাম” ক্যাটাগরিতে এই গিনেস রেকর্ড অর্জিত হয়েছে। অংশগ্রহণকারীরা “সুস্থতার জন্য ঐক্যবদ্ধ, একটি সবুজ আগামীর জন্য ঐক্যবদ্ধ” বার্তা সহ ছবি জমা দেন।
জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হিমালয়া ২০৩০ সালের মধ্যে ৫ মিলিয়ন গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে এবং ইতোমধ্যে ২ মিলিয়নের বেশি গাছ লাগিয়েছে। পাশাপাশি, কোম্পানিটি ভেষজের টেকসই চাষাবাদ ও জীবিকামূলক উদ্যোগে কৃষকদের সহায়তা করে আসছে।
হিমালয়ার বিশ্বরেকর্ড, টেকসই সচেতনতায় ৬৬ হাজার চিকিৎসক
