নতুন কন্ট্রা ফান্ড আনলো বান্ধন মিউচুয়াল ফান্ড

বান্ধন মিউচুয়াল ফান্ড নতুন বান্ধন কন্ট্রা ফান্ড চালু করার ঘোষণা করেছে। এটি একটি ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম, যেখানে বাজারের সাময়িক নেতিবাচক পরিস্থিতির কারণে অবমূল্যায়িত হলেও মূলগতভাবে শক্তিশালী সংস্থাগুলিতে বিনিয়োগ করা হবে। এই নিউ ফান্ড অফার (NFO) ১০ই আগস্ট থেকে শুরু হয়ে ২৪শে আগস্ট পর্যন্ত চলবে। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, অনলাইন প্ল্যাটফর্ম এবং বন্ধন মিউচুয়াল ফান্ডের সরাসরি প্ল্যাটফর্মের মাধ্যমে এতে বিনিয়োগ করা যাবে।

এই ফান্ডের লক্ষ্য হল এমন সংস্থাগুলিতে বিনিয়োগ করা, যেগুলির আয় ও ব্যবসার উন্নতির সঙ্গে ভবিষ্যতে শেয়ারের মূল্য বাড়ার সম্ভাবনা রয়েছে। সংস্থার দাবি, এটি প্রচলিত গ্রোথ ও ভ্যালু-ভিত্তিক বিনিয়োগ কৌশলের পাশাপাশি নতুন সুযোগ খুঁজে পেতে সাহায্য করবে।

বান্ধন AMC-এর সিইও বিশাল কাপুর বলেন, বিভিন্ন ক্ষেত্রে মূল্যায়নের বড় ব্যবধান তৈরি হওয়ায় এখন কন্ট্রা বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে। তাঁর মতে, অনেক সংস্থার ব্যবসা ও আর্থিক ভিত্তি শক্তিশালী হলেও সেগুলির প্রকৃত মূল্য এখনও বাজারে প্রতিফলিত হয়নি। এই ফান্ড সেই ধরনের সংস্থায় পরিকল্পিতভাবে বিনিয়োগ করবে, যাতে ভবিষ্যতে ব্যবসার উন্নতির সঙ্গে বিনিয়োগকারীরা লাভের সুযোগ পান।

সংস্থার মতে, দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী এবং বাজারের ওঠানামার মধ্যেও ধৈর্য ধরে বিনিয়োগ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এই ফান্ড একটি ভালো বিকল্প হতে পারে। বিশেষ করে পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে এটি সহায়ক হতে পারে।