নতুন সিরামিক টাইলস নিয়ে এলো হিন্দওয়্যার ইতালিয়ান কালেকশন

হিন্দওয়্যার ইতালিয়ান কালেকশন ২০২৬ সালের নতুন সিরামিক টাইলস কালেকশন বাজারে নিয়ে এসেছে। একই সঙ্গে গুজরাটের মোরবি শহরে সংস্থাটি একটি নতুন এক্সপেরিয়েন্স সেন্টার-এর উদ্বোধন করেছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহক, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার এবং ডিলারদের জন্য টাইলস বেছে নেওয়ার অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে চায় সংস্থা। নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করেন হিন্দওয়্যার লিমিটেড-এর সিইও নিরুপম সহায়, হিন্দওয়্যার টাইলস-এর বিজনেস হেড পঙ্কজ মেদিরাত্তা এবং বাথ অ্যান্ড টাইলস বিভাগের চিফ মার্কেটিং অফিসার অরুণিমা যাদব। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৯০ জনেরও বেশি চ্যানেল পার্টনার উপস্থিত ছিলেন।

নতুন টাইলস কালেকশনে আন্তর্জাতিক ডিজাইনের অনুপ্রেরণায় তৈরি জ্যামিতিক বা ফুলের ডিজাইন, ডোরা কাটা, ইটের নকশা, বর্গাকার, ঢেউয়ের ডিজাইন ছাড়াও মার্বেল ও পাথরের মতো বাস্তবসম্মত টেক্সচার রাখা হয়েছে। ফলে বাড়ি ও বাণিজ্যিক ভবনের ভিতর ও বাইরের সাজসজ্জায় আধুনিক ও আকর্ষণীয় লুক পাওয়া যাবে।সংস্থার দাবি, এই টাইলস শুধু দেখতে সুন্দর নয়, যথেষ্ট টেকসই। ঘরের দেওয়ালের টাইলস সহজে পরিষ্কার করা যায়, আর বাইরের দেওয়াল, বারান্দা ও বাউন্ডারি ওয়ালের জন্য তৈরি এলিভেশন টাইলস রোদ, বৃষ্টি ও আবহাওয়ার প্রভাব থেকে সুরক্ষা দেয় এবং সহজে রং ফিকে হয় না। নতুন কালেকশনে ৩০০×৬০০ মিমি আকারের গ্লসি, ম্যাট ও অ্যান্টি-স্কিড ওয়াল টাইলস, ৩০০×৪৫০ মিমি গ্লসি ওয়াল টাইলস এবং বিভিন্ন ফিনিশের এলিভেশন টাইলস রয়েছে।

নিরুপম সহায় বলেন, ‘ভারতীয় গ্রাহকদের রুচির পরিবর্তনের সঙ্গে মিল রেখে এই নতুন কালেকশন তৈরি করা হয়েছে। মোরবির নতুন এক্সপেরিয়েন্স সেন্টারে এক ছাদের নিচে পুরো টাইলস রেঞ্জ দেখার সুযোগ মিলবে, যা গ্রাহকদের সঠিক পণ্য বেছে নিতে সাহায্য করবে।’বর্তমানে হিন্দওয়্যার ইতালিয়ান কালেকশন-এর সারা দেশে ৭৮০টিরও বেশি সক্রিয় ডিলার এবং ১০০টি এক্সক্লুসিভ ব্র্যান্ড স্টোর রয়েছে।