মোটরবাইক বিমায় সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরল টাটা এআইজি

ভারতে ইলেকট্রিক ভেহিকেল (ইভি) বা বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাওয়ায় মোটর বিমার ক্ষেত্রে নতুন সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরল টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। Vahan-এর ডেটা অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) দেশে ২৫.৩৭ লক্ষ ইভি রেজিস্টার্ড হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫২ শতাংশ বেশি। সেপ্টেম্বরে রেকর্ড ৩,৩৬,০০০-এর বেশি ইভি নথিভুক্ত হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ মাসিক রেকর্ড।
ইভি-র জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর রক্ষণাবেক্ষণ ও ঝুঁকির ধরন প্রচলিত জ্বালানিচালিত গাড়ির থেকে অনেকটাই আলাদা। গাড়িটির সবচেয়ে মূল্যবান অঙ্গ হলো ব্যাটারি। এছাড়া বিশেষায়িত মেরামত এবং চার্জিং সংক্রান্ত নানা ঝুঁকি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
টাটা এআইজি-র মোটর আন্ডাররাইটিং প্রধান এ কিরণ কুমার জানান, ভারতের ইভি বাজার এখন প্রাথমিক পর্যায় পেরিয়ে মূলধারায় প্রবেশ করেছে। তাই ভেহিকেল ও ব্যাটারির সুরক্ষা নিয়ে মালিকদের নতুনভাবে ভাবনাচিন্তা করা জরুরি।
টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্সের পক্ষ থেকে ইভি মালিকদের পলিসির পরিধি ভালোভাবে খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাটারি সংক্রান্ত ক্ষতি, চার্জিং সরঞ্জামের সুরক্ষা, অ্যাক্সিডেন্টাল ড্যামেজ এবং ইলেকট্রিক সার্জ সিকিউর বা ব্যাটারি কনভেনিয়েন্স কভারের মতো অ্যাড-অন কভারগুলো পলিসিতে অন্তর্ভুক্ত আছে কি না, তা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে কর্মাশিয়াল ইভি এবং ফ্লিট সুরক্ষার ক্ষেত্রে ব্যবসার ধারাবাহিকতা ও মেরামতের সময় গাড়ির ডাউনটাইম কমানোর বিষয়টিতেও গুরুত্ব দিচ্ছে এই বীমা সংস্থা।