স্কোডা অটো ইন্ডিয়ার দেশজুড়ে ৩৫০টিরও বেশি কাস্টোমার টাচপয়েন্টে প্রসার

ভারতের বাজারে নিজেদের উপস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে স্কোডা অটো ইন্ডিয়া দেশজুড়ে তাদের ডিলারশিপ নেটওয়ার্ক ৩৫০টিরও বেশি কাস্টোমার টাচপয়েন্ট শুরু করেছে। গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে ইম্ফলে ৩৫০তম টাচপয়েন্টের উদ্বোধনের মাধ্যমেই এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে ব্র্যান্ডটি। একই সঙ্গে এই প্রথম মনিপুর রাজ্যে প্রবেশ করল কোনো SAVWIPL গ্রুপের ব্র্যান্ড।
প্রতিষ্ঠানের এই উল্লেখযোগ্য সম্প্রসারণ প্রসঙ্গে স্কোডা অটো ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর আশিস গুপ্ত বলেন, “ভারতের ১৯৩টি শহরে ৩৫০টিরও বেশি কাস্টমার টাচপয়েন্ট অতিক্রম করা আমাদের অবিচল প্রতিশ্রুতিরই প্রমাণ। আমাদের ডিলার অংশীদারদের সহযোগিতাতেই আমরা গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে যেতে পেরেছি। নতুন বাজারে প্রবেশের পাশাপাশি বিক্রয় ওোত্তর সেবায় একটি ধারাবাহিক ও উন্নত অভিজ্ঞতা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য।”
২০২১ সালে স্কোডা ইন্ডিয়ার যেখানে মাত্র ১৯১টি টাচপয়েন্ট ছিল, তা ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ৩২৫টিতে এবং ২০২৬ সালের অক্টোবর নাগাদ তা ৩৫০টি ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে ব্র্যান্ডটির ভৌগোলিক পরিসর ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৩টি শহরে বিস্তৃত। ৭৯ জন ডিলার অংশীদারের সহযোগিতায় এই নেটওয়ার্কে রয়েছে ২৭০টি সেলস টাচপয়েন্ট এবং ২০৩টি আফটারসেলস টাচপয়েন্ট। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের মধ্যে ব্র্যান্ডটি ৩৮টি নতুন শহরে ৫৮টি শোরুম এবং ৩৪টি নতুন শহরে ৪৫টি ওয়ার্কশপ যুক্ত করেছে।
মেট্রো শহরের গণ্ডি ছাড়িয়ে উদীয়মান ও ছোট শহরগুলিতে পরিসর বাড়ানোয় জোর দিচ্ছে স্কোডা। ২০২৬ সালে বালেশ্বর, ইম্ফল ও জোরহাট সহ ১১টি নতুন শহরে পা রেখে উত্তর-পূর্ব ভারতে নিজেদের ভৌগোলিক কভারেজ সর্বাধিক করেছে ব্র্যান্ডটি। নতুন আউটলেটগুলি থেকে চলতি বছরের প্রথম দশ মাসেই মোট বিক্রির ২৫ শতাংশেরও বেশি অর্জিত হয়েছে।
নেটওয়ার্ক বৃদ্ধির পাশাপাশি গ্রাহক সেবায় প্রতিশ্রুতবদ্ধ স্কোডা। CarPhD সমীক্ষায় বেঙ্গালুরুর এক ডিলার গ্রাহক অভিজ্ঞতায় প্রথম স্থান অর্জন করেছে। এ ছাড়া, চার বছরের ওয়ারেন্টি সহ ‘স্কোডা সুপার কেয়ার’ এবং দ্রুত পরিষেবার জন্য ‘স্কোডা এক্সপ্রেস কেয়ার’ চালু করে গাড়ি মালিকানার অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলেছে এই ব্র্যান্ড।