জাওয়া ইয়েজদি ও বিএসএ সারা ভারতে ওনারশিপ সাপোর্টকে আরও মজবুত করার জন্য জেনুইন স্পেয়ার পার্টসকে আরও সহজে সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে একটি অনুমোদিত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে। এই উদ্যোগের ফলে জেনুইন স্পেয়ার পার্টস আরও তাড়াতাড়ি পৌঁছে যাবে গ্রাহক, ওয়ার্কশপ ও সার্ভিস পার্টনারদের কাছে। ডিলারশিপ নেটওয়ার্কের ভরসায় না-থেকেও আরও সহজে স্পেয়ার পার্টস পাওয়া যাবে।
এই ব্র্যান্ড অনবরত এই প্রয়াস পেয়ে চলে যে ওনারশিপ এক্সপিরিয়েন্সকে যাতে আরও উন্নত করা যায় এবং তারা মোটরসাইকেল মালিকদের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যাশাকেও পূরণ করতে চায়। তাই তারা স্পেয়ার পার্টস প্রাপ্তির যে-ব্যবস্থা গ্রহণ করেছে তা খুবই গুরুত্বপূর্ণ। মোটরসাইকেল মালিকরা চান যে তাঁরা যাতে সময় মতন জেনুইন স্পেয়ার পার্টস পেতে পারেন। এখন ডিলারশিপ ছাড়াও স্পেয়ার পার্টস পাওয়া যাবে। জাওয়া ইয়েজদি ও বিএসএ-র লক্ষ্য হল পার্টস যাতে আরও দ্রুত সবাই সংগ্রহ করতে পারে এবং সবাই যাতে উন্নত মানের পার্টস পেতে পারে। সেই সঙ্গে শহর, আধা-শহর ও উদীয়মান বাজারগুলির গ্রাহকরা যাতে আরও দ্রুত সার্ভিস পেতে পারেন।
সারা দেশে একাধিক স্ট্র্যাটেজিক লোকেশনগুলোতে অনুমোদিত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে উক্ত উদ্যোগ চালু করা হচ্ছে। এই ভাবে সমস্ত অঞ্চলেই জেনুইন স্পেয়ার পার্টস পাওয়ার ব্যবস্থাটিকে মজবুত করা হচ্ছে।
জাওয়া, ইয়েজদি ও বিএসএ অনবরত তাদের মোটরসাইকেল পোর্টফোলিও ও নোমাড কমিউনিটিকে বড় করে তুলছে। তারা গ্রাহকদের মতামত শোনার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং তারা অনবরত গ্রাহকদের ওনারশিপ জার্নিকেও উন্নত করে চলেছে। এই দুটি বিষয় নিয়ে তারা আরও ভাল করে কাজ করতে পারবে। কেননা তারা তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককেও বড় করে তুলেছে। জেনুইন স্পেয়ার পার্টস আরও বেশি করে সবার কাছে পৌঁছে গেলে খুব বেশি সুবিধাজনক তো হবেই, সেই সঙ্গে মোটরসাইকেলের মালিকও যত দিন গাড়ি চালাবেন, তত দিন অনেক বেশি নিশ্চিত থাকতে পারবেন যে তিনি গুণ-মান সম্পন্ন, বিশ্বস্ত ও উপযোগী স্পেয়ার পার্টস পেতে থাকবেন।
ক্লাসিক লেজেন্ডস-এর সহ প্রতিষ্ঠাতা শ্রী অনুপম থরেজা বললেন, “রাইডাররা বেশি করে জাওয়া, ইয়েজদি ও বিএসএ-কে বেছে নিচ্ছেন বলে আমরাও মূলত এই বিষয়টিকেই অগ্রাধিকার দিচ্ছি যে নিরবচ্ছিন্ন ভাবে মোটরসাইকেল মালিকরা যাতে ভাল অভিজ্ঞতা লাভ করতে পারেন। মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে ভাল অভিজ্ঞতা লাভের একটি গুরুত্বপূর্ণ দিক হল জেনুইন পার্টস যাতে সহজেই হাতের নাগালে পাওয়া যায়। সারা ভারতে জেনুইন পার্টসকে আরও বেশি করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে আমাদের অনুমোদিত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে বড় করে তুলছি। আমরা সব সময় গ্রাহকদের মতামত শুনতেই থাকি এবং আমাদের ওনারশিপ ইকোসিস্টেমকে মজবুত করার জন্য বিনিয়োগও করেছি। এ ক্ষেত্রে আমরা এই বিষয়ের ওপর জোর দিই যে, আমাদের রাইডারদের কাছে আমরা যেন আরও সহজে সমস্ত সুযোগ-সুবিধা পৌঁছে দিতে পারি। এখন আমরা যে উদ্যোগ নিয়েছি তার মধ্যে আমাদের একটি অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। মোটরসাইকেলের মালিক সব সময় যাতে অনেক বেশি আত্মবিশ্বাস ও মনের শান্তি নিয়ে গাড়ি চালাতে পারেন। এটাই আমাদের অঙ্গীকার।”
জাওয়া ইয়েজদি ও বিএসএ মোটরসাইকেল্স সব সময় মোটরসাইকেলের মালিকদের ভাল অভিজ্ঞতা দিতে চায়। তাই তারা যে নতুন উদ্যোগটি নিয়েছে তা শুধু তাদের ডিস্ট্রিবিউশন সম্পর্কিত কোনও উদ্যোগ নয়, তারা এই উদ্যোগের মাধ্যমে আসলে সেই অভিজ্ঞতাকেই আরও ভাল করে দিতে চায়। সারা ভারতে এই ব্র্যান্ড জেনুইন স্পেয়ার পার্টসকে গ্রাহকদের আরও কাছে নিয়ে আসছে। এই ভাবে তারা মোটরসাইকেল ব্যবহারকে আরও সহজ, ভরসার যোগ্য ও আত্মবিশ্বাসে ভরপুর করে তুলতে চায়। এসব দেখে সারা দেশের রাইডাররা মোটরসাইকেল ব্যবহার করার জন্য আরও অনুপ্রাণিত হবেন।
জাওয়া ইয়েজদি ও বিএসএ-র স্পেয়ার পার্টস পাওয়া আরও সহজ, সারা ভারতে আছে তাদের অনুমোদিত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক
