মোটোরোলা নিয়ে এলো এজ ৭০ প্রো যা দেবে স্বল্প আলোয় দুর্দান্ত ফটোগ্রাফির সুযোগ

মটোরোলা আজ তাদের ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন ‘মোটোরোলা এজ ৭০ প্রো’ বাজারে নিয়ে এসেছে, যা বিশেষভাবে তৈরি করা হয়েছে “রাতের সৌন্দর্যকে ক্যামেরাবন্দী” করার উদ্দেশ্যেই। ৩৬,৯৯৯ টাকা কার্যকর মূল্য থেকে শুরু হওয়া এই ডিভাইসটি ২৯ এপ্রিল থেকে ফ্লিপকার্ট এবং দেশের প্রধান প্রধান রিটেইল আউটলেটগুলোতে পাওয়া যাবে। এজ ৭০ প্রো-তে রয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ৫০ মেগাপিক্সেল প্রো-গ্রেড ক্যামেরা সিস্টেম। এর মূল আকর্ষণ হলো ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) যুক্ত সনি লিটিয়া™ ৭১০ সেন্সর। মোটোএআই-এর সঙ্গে যুক্ত হয়ে এর সবকটি লেন্সই স্বল্প আলোয় অতুলনীয় স্বচ্ছতা এবং ৪কে ৬০এফপিএস ভিডিও ক্যাপচারের সুবিধা দেবে। এর হার্ডওয়্যারে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড/ম্যাক্রো লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস সেলফি ক্যামেরা; যার প্রতিটিই ত্বকের স্বাভাবিক রঙ নিখুঁতভাবে ফুটিয়ে তুলবে। সেজন্য এটি প্যানটোনের™ স্বীকৃতিও পেয়েছে।

এর পারফরম্যান্সের মূল চালক হলো মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ এক্সট্রিম চিপসেট। এই প্রসেসরটি উন্নত অন-ডিভাইস এআই সক্ষমতার জন্য ৬৫% দ্রুততর এনপিউ সুবিধা দেয়। ২৪ লক্ষেরও বেশি আনটুটু স্কোর, ১২ জিবি LPDDR5X RAM এবং ২৫৬ জিবি UFS 4.1 স্টোরেজ সহ এই ফোনটি অত্যন্ত ভারী গেমগুলোকেও সহজে পরিচালনা করতে পারবে। ৪৬০০ বর্গমিলিমিটার আয়তনের একটি ‘ভেপার চেম্বার’ নিশ্চিত করে যে, ফোনটি অত্যধিক ব্যবহার করলেও ঠাণ্ডা থাকবে।

এর ডিজাইনে রয়েছে কোম্পানির ‘কালেকশন বাই মোটোরোলা’ ফিলোসফি। এতে রয়েছে বিলাসবহুল স্যাটিন-লিউক্স, টেইলরড ফেব্রিক এবং মার্বেল ফিনিশের বৈচিত্র্য। মাত্র ৬.৯৯ মিলিমিটার থিকনেস থাকা সত্ত্বেও, এতে যুক্ত করা হয়েছে বিরাট পাওয়ারের ৬৫০০ mAh সিলিকন-কার্বন ব্যাটারি। ইউজাররা এতে পাবেন ৫১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ; পাশাপাশি ৯০ ওয়াটের টার্বোপাওয়ারের চার্জিং প্রযুক্তি, যা মাত্র ৯ মিনিট পুরো চার্জ হয়ে যাবে। এতে রয়েছে IP68/IP69 রেটিং এবং MIL-810H সামরিক-মানের সার্টিফিকেশন। এর ৬.৮ ইঞ্চির ১৪৪Hz ১.৫K কোয়াড-কার্ভড এএমওএলইডি ডিসপ্লে সর্বোচ্চ ৫২০০ nits-এর উজ্জ্বলতা দেবে।