মোতায়েন থাকবে কয়েকশো কেন্দ্রীয় বাহিনী

দোরগোড়ায় প্রায় চলে এসেই গেছে নির্বাচন, এখন পরিস্থিতি তুঙ্গে। নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে প্রযুক্তির ব্যবহার নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন।

সেই প্রেক্ষিতে এবার ভোট প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক প্রতিনিধিদলকে রাজ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রথম দফার ভোট ২৩ শে এপ্রিল। প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

তার মধ্যে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি ৩১৬ কোম্পানি বাহিনী রাখা হয়েছে। এর মধ্যে ২৪০ কোম্পানি মুর্শিদাবাদ পুলিশ জেলার অধীনে এবং বাকি ৭৬ কোম্পানি জঙ্গিপুর এলাকায় দায়িত্বে থাকবে।

দ্বিতীয় দফার নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে কমিশন। আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে মোট ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে। কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রায় ৫০৭ কোম্পানি নিযুক্ত করা হচ্ছে উত্তর ২৪ পরগণার জন্য।