ভারতের মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ (MSE) সেবি-র ‘ডিম্যাট ২.০’ পাইলট প্রকল্পের অংশ হয়েছে। সেবি-র রেগুলেটরি স্যান্ডবক্স কাঠামোর আওতায় কর্পোরেট বন্ড টোকেনাইজ করার এই উদ্যোগকে ভারতের পুঁজিবাজারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই ব্যবস্থায় কর্পোরেট বন্ড ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি (DLT)-ভিত্তিক ব্যবস্থায় ইস্যু হবে, মালিকানার রেকর্ড আইনসিদ্ধ ডিপোজিটরিগুলির কাছে সংরক্ষিত থাকবে এবং সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (CBDC)-এর মাধ্যমে লেনদেনের নিষ্পত্তি হবে।
পাইলট প্রকল্পের আওতায় এমএসই-এর ইলেকট্রনিক বন্ড প্ল্যাটফর্ম (MSE EBP)-এর মাধ্যমে প্রথম টোকেনাইজড কর্পোরেট বন্ড ইস্যু করেছে আইআইএফএল ফাইন্যান্স লিমিটেড। ইস্যুটির অ্যারেঞ্জার ছিল ট্রাস্ট ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারস প্রাইভেট লিমিটেড। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের লক্ষ্য দ্রুত লেনদেন নিষ্পত্তি, স্বচ্ছতা বৃদ্ধি, অংশগ্রহণের সুযোগ বাড়ানো এবং মূলধন সংগ্রহে দক্ষতা বৃদ্ধি করা।
গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এ সেবি-র চেয়ারম্যান শ্রী তুহিন কান্ত পাণ্ডে এবং আরবিআই-এর গভর্নর শ্রী সঞ্জীব মালহোত্রা এই পাইলট প্রকল্পের সূচনা করেন। অনুষ্ঠানে মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইন্টারমিডিয়ারিজ (MII), আর্থিক বাজার, ফিনটেক ও প্রযুক্তি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ অংশীদাররা উপস্থিত ছিলেন।
এমএসই-এর এমডি ও সিইও শ্রীমতী লতিকা এস. কুন্ডু বলেন, “ডিম্যাট ২.০ পাইলট প্রকল্পের মাধ্যমে উদ্ভাবনের ক্ষেত্রে সেবি-র ভবিষ্যৎমুখী পদক্ষেপ ভারতের ঋণবাজারের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ। টোকেনাইজেশনের মাধ্যমে প্রযুক্তি ও নির্ভরযোগ্য বাজার পরিকাঠামোকে একত্রিত করে আরও দক্ষ, স্বচ্ছ এবং নিরাপদ উপায়ে মূলধন সংগ্রহের সুযোগ তৈরি হচ্ছে। এই যাত্রায় অবদান রাখতে এবং আগামী দিনের বাজার গড়ে তুলতে সাহায্য করতে পেরে আমরা গর্বিত।”
