যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় আসতে চলেছে এক অভিনব পরিবর্তন। জানা যায় কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে সকল কলেজের স্নাতকোত্তর পড়ানো হয় এবার সেই সকল কলেজের শিক্ষকেরাই প্রশ্নপত্র তৈরি করবেন।
পাশাপাশি ভর্তির প্রক্রিয়া পরিচালনা করবেন ওই কলেজগুলি। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই বিষয়ে লেডিস বেব্রোর্ন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার জানান, নতুন এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই আবেদন করা হয়েছিল। এই আবেদন কার্যকর হওয়ায় পড়ুয়াদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ জানান, এবার থেকে ওই বোর্ড অফ স্টার্টিজ এ কলেজের প্রতিনিধিরা থাকবেন এবং কলেজের জন্যই আলাদা প্রশ্নপত্র তারাই তৈরি করবেন। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা কলেজের পাঠ্যক্রম অভিন্ন থাকলেও প্রশ্নপত্র হবে আলাদা।
