পরিবর্তন এলো নিয়মে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। dবর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

এবার আধার কার্ড আপডেটের জন্য ভারতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি আবেদনকারীর বয়সের উপর ভিত্তি করে নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে। আধার কার্ডের ক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট অর্থাৎ আঙুলের ছাপ ও ছবির পরিবর্তন করা হয়।

নিয়ম অনুযায়ী, পাঁচ বছর থেকেই ৭ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই প্রথম বায়োমেট্রিক আপডেট করালে এতদিন কোন ফ্রি নেওয়া হতো না। পাশাপাশি ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য প্রথম ও দ্বিতীয়বারের জন্য বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা হতো।

এর বাইরে অন্য কোন ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হলে ১২৫ টাকা ফি দিতে হয়। এছাড়াও সাত থেকে ১৫ বছর বয়সীর মধ্যে বায়োমেট্রিক আপডেট করলে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তা বিনামূল্যে করার সুবিধা রাখা হয়েছে। তবে শুধুমাত্র ডেমোগ্রাফির তথ্য আলাদাভাবে আপডেট করতে চাইলে ৭৫ টাকা ফি ধার্য করা হয়েছে।