বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের পরিস্থিতিতে যাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন রূপে ১১ টি “সামার স্পেশাল” ট্রেন চালানো সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
জানানো হয়েছে, ০৯১৭৫ উধনা – দুর্গাপুর বিশেষ ট্রেনটি ২২ তারিখ থেকে ২৩ তারিখে উধনা থেকে ৮:৩৫টায় দুর্গাপুরে পৌঁছাবে। পাশাপাশি ০৯১৭৬ দুর্গাপুর – উধনা বিশেষ ট্রেনটি ২৩ এবং ২৪ তারিখে দুর্গাপুর থেকে ২৩:৫০-এ ছেড়ে তৃতীয় দিন দেড়টায় উধনা পৌঁছাবে। বাকি ট্রেনগুলোর সময়সূচী জেনে নিন। গরমের সময় স্কুল-কলেজে ছুটি থাকার ফলে নানান মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন।
আর গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। এই গরম কালে ভারতীয় রেলের তরফ থেকে যে স্পেশাল ১১ টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সময়সূচী গুলো এক নজরে দেখে নিন। নান্দেদ – আসানসোল বিশেষ ট্রেনটি ২১.০৪ তারিখে নান্দেদ থেকে ২৩:৫০ এ ছেড়ে তৃতীয় দিন ১২টায় আসানসোলে পৌঁছাবে।
