আন্তর্জাতিক সুগন্ধি প্রস্তুতকারী সংস্থা ইউরো ফ্রেগরেন্স ভারতের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে শেখর শ্রীনিবাসনকে নিয়োগ করেছে। ভারতের দ্রুত বিকাশমান সুগন্ধির বাজারে সংস্থার উপস্থিতি আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ।
২০১৮ সালে ভারতে কার্যক্রম শুরু করার পর ইউরো ফ্রেগরেন্স ৫০ জনেরও বেশি কর্মী নিয়ে ফাইন ফ্রেগরেন্স, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার বিভাগে কাজ করছে।
বিশেষায়িত রাসায়নিক, সুগন্ধি ও ভোগ্যপণ্য শিল্পে শেখরের ২০ বছরেরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি আগে গদরেজ ইন্ডাস্ট্রিজ (কেমিক্যালস)-এর গ্লোবাল বিজনেস হেড ছিলেন। এছাড়াও ডিএসএম-ফার্মনিক, ইনজিভিটি ইন্ডিয়া, অ্যারানকা এবং পেট্রোটেক ইনকর্পোরেটেড-এও নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্বে শেখর ভারতে সংস্থার ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং নতুন উৎপাদন কেন্দ্র গড়ে তোলার কাজের নেতৃত্ব দেবেন।
ইউরোফ্রেগরেন্সের সিইও জোয়ান পেরে হিমেনেস বলেন, শেখরের অভিজ্ঞতা ও নেতৃত্ব ভারতের বাজারে সংস্থার প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করবে। অন্যদিকে শেখর বলেন, ভারতের সম্ভাবনাময় সুগন্ধির বাজারে গ্রাহক ও দলের সঙ্গে কাজ করে সংস্থার টেকসই উন্নয়ন এবং ভবিষ্যতের সাফল্য এগিয়ে নিতে তিনি আগ্রহী।
