জাতীয় আম দিবসে ৫০ বছরে ‘মাজা’, প্রকাশিত বিশেষ ডাক খাম

ভারতের জনপ্রিয় আম-ভিত্তিক পানীয় মাজা®-র ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় আম দিবসে কোকা-কোলা ইন্ডিয়া ও ভারত সরকারের ডাক বিভাগ যৌথভাবে একটি বিশেষ ডাক খাম প্রকাশ করেছে। পাশাপাশি প্রজেক্ট উন্নতি-র সঙ্গে যুক্ত আমচাষিদেরও সম্মান জানানো হয়।

নয়াদিল্লিতে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান এই বিশেষ ডাক খামের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডাক বিভাগ, কোকা-কোলা ইন্ডিয়া, বোতলজাতকরণ অংশীদার, ফুডস অ্যান্ড ইনস লিমিটেড এবং সেনডেক্ট-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৯৭৬ সালে যাত্রা শুরু করা মাজা গত পাঁচ দশক ধরে ভারতীয় আমের স্বাদ সারা বছর দেশের কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বোতলজাত আমের ৫০ বছর উদযাপন শিরোনামের এই বিশেষ ডাক খামে ব্র্যান্ডটির ৫০ বছরের পথচলা এবং আমচাষিদের অবদান তুলে ধরা হয়েছে।

চিরাগ পাসওয়ান বলেন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশের পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য মাজা প্রশংসার যোগ্য। কোকা-কোলা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট সুন্দীপ বাজোরিয়া জানান, মাজা ৫০ বছর ধরে ভারতীয় আমের আসল স্বাদ ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষকদেরও সহযোগিতা করে আসছে।

এসএলএমজি বেভারেজেস -এর যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক পরিতোষ লাধানি বলেন, কৃষক থেকে শুরু করে পরিবেশক সমগ্র সরবরাহ ব্যবস্থার সম্মিলিত প্রচেষ্টাতেই মাজা আজ দেশের ঘরে ঘরে পৌঁছেছে। উল্লেখ্য, ৫০ বছর পূর্তি উপলক্ষে মাজা ৫০ সাল সে, সিপ-সিপ মে আম’ নামে একটি জাতীয় প্রচারাভিযানও শুরু করেছে।