announcement

ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই বদলানো হয়েছে পরীক্ষার নিয়ম

ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই বদলানো হয়েছে পরীক্ষার নিয়ম

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে পড়াশোনার ‘স্টাইল’। অফলাইনের পাশাপাশি অনলাইন পড়াশোনাতেও অভ্যস্ত হয়ে উঠছে ভারতের ছাত্রছাত্রীরা। শীঘ্রই আবার জাতীয় শিক্ষা নীতিতে বছরে দু’বার ‘বোর্ড পরীক্ষা’র নিয়ম চালু হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ছাত্রছাত্রীদের কথা ভেবেই জাতীয় শিক্ষা নীতিতে বছরে দু’বার ‘বোর্ড পরীক্ষা’র নিয়ম শুরু হতে চলেছে। এই দুই পরীক্ষার মধ্যে পড়ুয়ারা যে পরীক্ষায় বেশি নম্বর পাবেন, সেটিই গ্রাহ্য করা হবে। ফলে একটি পরীক্ষা খারাপ হলেও আরেকটিতে ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে। আগামী বছরের অ্যাকাডেমিক ইয়ার অনুযায়ী, সিবিএসই বছরে দু’বার দশম শ্রেণির…
Read More
রথ উপলক্ষে একাধিক পদক্ষেপ

রথ উপলক্ষে একাধিক পদক্ষেপ

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রা নিয়েই আগ্রহ বেশি। সব বিধায়কদের নিজ নিজ এলাকায় রথযাত্রা উদযাপন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, রথযাত্রার দিন প্রত্যেক বিধায়ক নিজ নিজ বিধানসভা এলাকায় উপস্থিত থাকবেন। প্রত্যেক বিধানসভা এলাকায় রথযাত্রা পালন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘায় এ বছর প্রথম রথযাত্রা পালন করা হবে। প্রভু জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার রথ বেরোবে। রথযাত্রার দিন দিঘায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকতে পারেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, অরূপ রায়, সুজিত বসুরা।…
Read More
বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যার মাঝেই সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যার মাঝেই সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

আজ থেকে প্রায় পাঁচ বছর আগে করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ বিশ্বজুড়ে রীতিমতো দাপিয়ে বেরিয়েছে করোনা মহামারী সংক্রামক ভাইরাস। মাঝের তিন বছর সেই আতঙ্ক কাটিয়ে উঠলেও ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। এই আবহে ফের রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন দু’জন আক্রান্ত। এই আবহে নবান্ন থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বস্ত করে বললেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাভাবিক অবস্থাই বজায় থাকবে’। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৪টি। ফলে সমগ্র রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জন। জানা যাচ্ছে, কোভিড আক্রান্ত হয়ে ৪৮ বছরের এক ব্যক্তি বেলেঘাটা আইডিতে ভর্তি ছিলেন। কয়েকদিনের মধ্যে তাঁর…
Read More
আপাতত স্থগিত রাখা হলো স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া

আপাতত স্থগিত রাখা হলো স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে এক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। বিগত কয়েকদিন ধরেই স্মার্ট মিটারের প্রসঙ্গে সরগরম হয়ে উঠেছে রাজ্য। বহু গ্রাহক ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে স্মার্ট মিটার বাসনোর পরে বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসছে। এই আবহেই এবার বড় সিদ্ধান্ত নিল সরকার। জানা গিয়েছে, এবার সরকারি প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যতীত আর কোনও বাড়িতে স্মার্ট মিটার বসানো আপাতত বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের বিদ্যুৎ দফতরের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, “বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং টেলিকমিউনিকেশন টাওয়ারের মতো জায়গায় সফলভাবে স্মার্ট মিটার লাগানোর পরে তিন-চারটি জেলায় কিছু সংখ্যক উপভোক্তার বাড়িতেও পরীক্ষামূলক ভাবে স্মার্ট মিটার…
Read More
অবশেষে সমস্ত শর্ত মেনে নিলো বাস মালিক সংগঠনগুলি

অবশেষে সমস্ত শর্ত মেনে নিলো বাস মালিক সংগঠনগুলি

বিগত বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা, অবশেষে বড় নির্দেশ এলো হাইকোর্টের তরফে। গণ পরিবহণ হিসেবে বাসের চাহিদা ব্যাপক। দীর্ঘ সময় ধরে ১৫ বছরের পুরনো বাস বাতিল নিয়ে টানাপড়েন চলছিল। সম্প্রতি বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে, ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে। তবে সেক্ষেত্রে রয়েছে ‘শর্ত’। এই বিষয়ে ৬টি বাস মালিক সংগঠনের সঙ্গে রাজ্যের সমঝোতা চূড়ান্ত হয়। বছরে দু’বার করে বাসের স্বাস্থ্য পরীক্ষা বা ফিটনেস সার্টিফিকেট ইস্যুতে রাজি হয় সংগঠনগুলি। আগেই রাজ্য পরিবহণ দফতরের তরফ থেকে বাস মালিক সংগঠনগুলির দাবিতে নীতিগতভাবে সম্মতি জানানো হয়েছিল। এবার সেই যুক্তি মেনে নিল উচ্চ আদালত। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্টের সিঙ্গেল…
Read More
বৈঠকে নাম আছে ভারতের, সুখবর প্রধানমন্ত্রীর তরফে

বৈঠকে নাম আছে ভারতের, সুখবর প্রধানমন্ত্রীর তরফে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার আরো এক পদক্ষেপ এগিয়ে গেলো দেশ। বড়সড় জয় ভারতীয় কূটনীতিতে। এবারের জি-৭ বৈঠকেও ডাক পেল ভারত। বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কানাডার প্রধানমন্ত্রীকে নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি জি-৭ এ আমন্ত্রণের খবরও শেয়ার করেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘কানাডার প্রধানমন্ত্রী মার্ক জে কার্নির থেকে ফোন পেয়ে আনন্দিত। সাম্প্রতিক নির্বাচনে জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানানোর সঙ্গে চলতি মাসের শেষে জি-৭ বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্যও ধন্যবাদ জানাই।’ তিনি আরো লিখেছেন, ভারত এবং কানাডা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। জি-৭ বৈঠকে…
Read More
সুখবর, চালু হলো নয়া পরিষেবা

সুখবর, চালু হলো নয়া পরিষেবা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। উত্তর রেলওয়ে কাটরা ও শ্রীনগরের মধ্যে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু করেছে। কাটরা থেকে বারামুলা হয়ে ফিরতি পথে যাত্রা করা যাত্রীরা এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। ট্রেন চলাচল নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং বন্দে ভারত এক্সপ্রেস যথাসময়ে গন্তব্যে পৌঁছায়। ট্রেন চালুর খবর শোনার পর থেকেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে বিপুল উদ্দীপনা দেখা যায়। এই ট্রেনে রয়েছে আধুনিক চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাসের আসন ব্যবস্থা। চেয়ার কারের জন্য ভাড়া নির্ধারিত হয়েছে ₹৭১৫ এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য ₹১৩২০।
Read More
বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার নিয়ে

বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার নিয়ে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার, এবার এই নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে গিয়ে ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, “লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম। সারাজীবন পর্যন্ত চলবে।” মুখ্যমন্ত্রী বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম। সারাজীবন চলবে। মেয়েদের সম্মান, মা-বোনদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেব, অত দেব। অনেকে অনেক কথা বলে।” এরপরই বিরোধীদের তোপ দেগে মমতা বলেন,…
Read More
চলতি মাসের শুরুতেই পরিবর্তন এলো বেশ কিছু নিয়মে

চলতি মাসের শুরুতেই পরিবর্তন এলো বেশ কিছু নিয়মে

চলতি মাস শুরু হতেই বদলে গেল বেশ কিছু জিনিসের দাম। মাস পড়ার শুরুতেই ঘোষিত হলো নিয়মগুলি। সর্বোপরি চলতি মাস টি হলো বাজেটের জন্য নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ, জুন ২০২৫ থেকে, ফাইন্যান্সিয়াল এবং ইউজার-সার্ভিস সম্পর্কিত একাধিক নিয়মে ১০ টি বড় পরিবর্তন হতে চলেছে। একটি নতুন সংস্করণ EPFO ​​3.0 চালু করছে। এর ফলে, PF উইথড্রয়াল, KYC আপডেট এবং ক্লেম প্রসেস আগের চেয়ে দ্রুত এবং সহজ হবে। EPF সম্পর্কিত কার্ডগুলিও ATM কার্ডের মতো ব্যবহার করা যেতে পারে। RBI কর্তৃক সম্ভাব্য রেপো রেট কমানোর কারণে FD-র হার কমতে পারে। এদিকে, ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টের লিমিট নির্ধারণ করা যেতে পারে। জুন মাস থেকে, ATM…
Read More
সরকারি কর্মীদের জন্য চালু হচ্ছে নয়া পদ্ধতি

সরকারি কর্মীদের জন্য চালু হচ্ছে নয়া পদ্ধতি

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সরকারি হোক বা বেসরকারি, বর্তমানে একাধিক অফিসে বায়োমেট্রিক হাজিরা চালু হয়েছে। তবে এবার এই নয়া পদ্ধতি চালু হতেই চটেছেন একটি দফতরের কর্মীরা। ঠিকঠাক সময়ে কর্মীদের অফিসে ঢোকা, সময়ের আগে না বেরনো থেকে ফাঁকিবাজি আটকানো সহ নানান বিষয় সুনিশ্চিত করতে বহু অফিসে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়। সেই পথেই হেঁটেছে কৃষ্ণনগর পুরসভা। সম্প্রতি কনজারভেন্সি দফতরে এই নয়া হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। জানা যাচ্ছে, এর বিরুদ্ধে গতকাল দুপুরে কৃষ্ণনগর পুরসভা চত্বরে বিক্ষোভ দেখান কনজারভেন্সি দফতরের সাফাইকর্মীরা। তাঁদের অভিযোগ, শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই এই নয়া হাজিরা পদ্ধতি…
Read More
বন্ধ হলো একাধিক বিমান

বন্ধ হলো একাধিক বিমান

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। দেশে এই ঘটনার অপারেশন সিঁদুরের মাধ্যমে। অপারেশন সিঁদুরের পর ফুঁসছে পাকিস্তান। সীমান্তে লাগাতার গোলাগুলি চলছে। শত্রু পাকিস্তানের মাটিতে ভারতের ‘অপারেশন সিদুঁরে’র প্রভাব পড়ল আকাশপথে। জানা যাচ্ছে, ‘যুদ্ধ’ আবহে উত্তর ও পশ্চিম ভারতে একাধিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে বিমান সংস্থাগুলি। উত্তর ও পশ্চিম ভারতের অন্তত ২৭টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে প্রয়োজন মতো এই সময়সীমা বাড়তে পারে বলেও জানানো হয়েছে। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ নোটিশ জারি করে এই সিদ্ধান্তের কথায় জানিয়েছে। এই পদক্ষেপের ফলে অন্তত ৪৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। লুধিয়ানা, পতিয়ালা, হালওয়ারা, অমৃতসর, চণ্ডীগড়, পাঠানকোট, শ্রীনগর, জম্মু,…
Read More
বড় জয় তৃণমূলের

বড় জয় তৃণমূলের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিজেপির গড়ে ৬৫টি আসনে জয়ী হল তৃণমূল। মাত্র ২টি আসনে জিতেছে পদ্ম শিবির। খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘খাসতালুকে’ এই ফলাফল হয়েছে। শহর থেকে গ্রাম, বিগত কয়েক মাসে রাজ্যের নানান প্রান্তে সমবায় ভোট হয়েছে। এগরার চোরপালিয়া সমবায় সমিতি নির্বাচন ছিল। ৬৭টি আসন বিশিষ্ট এই সমবায় সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল। ভোটগণনা শেষ হওয়ার দেখা যায়, ৬৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। বাকি ২টি আসনে জিতেছে বিজেপি। এই সমবায় সমিতির ভোটে প্রথমে শোনা যায়,…
Read More
কত খরচ হবে স্ক্রুটিনির জন্য আবেদন করতে

কত খরচ হবে স্ক্রুটিনির জন্য আবেদন করতে

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। গত শুক্রবার প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিকের ফলাফল। সামনে আসে মেধাতালিকা সহ সকলের রেজাল্ট। তবে ফলাফল দেখে বহু পরীক্ষার্থী সন্তুষ্ট নন। অনেকেই রিভিউ কিংবা স্ক্রুটিনি করতে দেওয়ার কথা ভাবছেন। এবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়ারা স্ক্রুটিনি ও রিভিউ দুইয়ের জন্য আবেদন করতে পারবে। তবে অনুত্তীর্ণদের কাছে কেবলমাত্র খাতা রিভিউয়ের বিকল্পই রয়েছে। পর্ষদ জানিয়েছে, অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা খাতা পুনরায় মূল্যায়ন করাতে চাইলে তাঁদের বিষয় প্রতি ১০০ টাকা করে জমা করতে হবে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে নম্বর যাচাইয়ের ক্ষেত্রে প্রত্যেক বিষয়ের জন্য…
Read More
মন্দির উদ্বোধনের পূর্বেই বড় ঘোষণা

মন্দির উদ্বোধনের পূর্বেই বড় ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ দিনে পূর্ব মেদিনীপুরের দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলছে। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এবং দিঘার জগন্নাথ মন্দিরে পর্যটকদের বেশ ভালো ভিড় হবে। যাতে সেই ভিড় সামাল দিতে কোনো সমস্যা না হয়, যাতে পূর্ণাথীরা ভালোভাবে মন্দির পরিদর্শন করতে পারে সেই জন্য এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দিঘায় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে যানবাহন এবং ভিড় নিয়ন্ত্রণে ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্নে মন্ত্রীসভার বৈঠক থেকে এই সিদ্ধান্ত নিয়ে নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। জগন্নাথ মন্দির উদ্বোধনের এক সপ্তাহ আগেই বড় সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য। রাজ্য প্রশাসনের আশা এত সংখ্যক…
Read More