01
Jun
স্বস্তি দিয়ে দেশে কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ২৮৭ জন। করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৬২৯ জন। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৮৯৫। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ লাখ ৯৫ হাজার ৫২০। তাৎপর্যপূর্ণ হারে বেড়েছে কম বয়সিদের মৃত্যু। দ্বিতীয় ঢেউয়ে উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে বয়স্কদের মৃত্যুহার। বলা ভালো, মাঝবয়সিদের…
