Kolkata

রাজ্যের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে একাধিক

রাজ্যের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে একাধিক

দীর্ঘ সময় ধরে চলছিল জল্পনা, অবশেষে নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যের প্রাথমিক শিক্ষা পরিকাঠামো নিয়ে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বিকাশ ভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে মোট ২৩,১৪৫ জন শিক্ষকের বদলির ছাড়পত্র দেওয়া হয়েছে। স্কুলশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে ২৩,১৪৫ জন বাড়তি শিক্ষক রয়েছেন। অন্যদিকে, ২৩,৯৬২টি শিক্ষকপদে ঘাটতি রয়েছে। সেই কারণে স্কুলগুলির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে, প্রতিটি জেলার মধ্যেই শিক্ষকদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ২২টি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদের আওতায় বদলি করা হবে। বিকাশ ভবনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শিক্ষকদের বদলি শুধুমাত্র জেলার মধ্যেই করা যাবে। অর্থাৎ যিনি যে জেলার শিক্ষক, তিনি সেই জেলার মধ্যেই…
Read More
রাজ্যের মুকুটে জুড়লো আরও একটি পালক

রাজ্যের মুকুটে জুড়লো আরও একটি পালক

বহুদিন ধরেই চলছিল পরীক্ষা অবশেষে সফল হলো, শিশু এবং কিশোরদের টাইপ ১ ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে প্রশংসিত পশ্চিমবঙ্গ সরকারের মডেল। রাজ্যের অত্যাধুনিক স্বাস্থ্য মডেল আগেই পেয়েছিল বিশ্বমানের স্বীকৃতি। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবেটিস মাস কয়েক আগে ২০২৫ সালের বেছে নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সম্প্রতি এসএসকেএম-এ এসে টাইপ ১ ডায়াবেটিসের বিরুদ্ধে বাংলার লড়াইয়ের প্রশংসা করেছেন হার্ভার্ডের বিশেষজ্ঞ চিকিৎসক। হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জিন বুখম্যান অসংক্রামক রোগের বিশেষজ্ঞ হিসেবে সমগ্র বিশ্বে সুনাম অর্জন করেছেন। তিনি সম্প্রতি এসএসকেএম-এ এসে টাইপ ১ ডায়াবেটিস রোগের বিরুদ্ধে বাংলার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বলে জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ডায়াবেটিস এমন একটি রোগ যা বহু…
Read More
চালু হচ্ছে নয়া সময়সূচি

চালু হচ্ছে নয়া সময়সূচি

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর হলুদ লাইনের (নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর) যাত্রীদের জন্য আসছে বড় সুখবর। এবার থেকে বিমানবন্দরে যাওয়া ও সেখান থেকে শহরের অন্য প্রান্তে ফেরার মেট্রো পরিষেবা আরও সহজ হতে চলেছে। চালু হচ্ছে নতুন সময়সূচি। নতুন নিয়ম অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হলুদ লাইনে মোট ১২০টি মেট্রো (৬০টি আপ ও ৬০টি ডাউন) চলবে। আগে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো ছাড়ত সকাল ৭টা ৫৫ মিনিটে, এবার তা ছাড়বে সকাল ৭টা ১৮ মিনিটে। অন্যদিকে বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে, যা আগে ছিল সকাল ৮টা। অর্থাৎ, সকালের প্রথম ট্রেন…
Read More
সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। চলতি বছরে ঢেলে সাজানো হয়েছে কলকাতা মেট্রোকে। মেট্রোর সবথেকে পুরনো ব্লু লাইনে কিছু সমস্যা দেখা দিলেও তিনটি নতুন রুটে মেট্রো চলাচল শুরু করেছে। যদিও অরেঞ্জ লাইনে এখনও পর্যন্ত পুরোপুরি পরিষেবা চালু করা হয়নি যাত্রীদের জন্য। অবশেষে এ নিয়ে বড় আপডেট দিল মেট্রো কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই চিংড়িঘাটা নিয়ে জট লেগে ছিল কলকাতা মেট্রোর কাজে। তবে সম্প্রতি সেই সমস্যার সমাধান হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর কেটেছে জট। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই চিংড়ি ঘাটা এলাকার আটকে থাকা কাজ শুরু হয়ে যাবে বলে খবর। আর তেমনটা হলে অরেঞ্জ লাইনে মেট্রোর বাকি অংশেও পরিষেবা দ্রুত শুরু…
Read More
নিষেধাজ্ঞা জারি হলো হার্ডিং-এ

নিষেধাজ্ঞা জারি হলো হার্ডিং-এ

রাজ্যকে দূষণমুক্ত করতে অনেক সময় একাধিক পদক্ষেপ নেওয়া হয়, এবার শহরের দৃশ্যদূষণ রুখতে নতুন বিজ্ঞাপন নীতি ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমের উদ্যোগে ইতিমধ্যেই তিনটি ব্যস্ত রাস্তা, যথা- পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোড বেসরকারি বিজ্ঞাপনী কাঠামোমুক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তকেই এবার চ্যালেঞ্জ করা হয়েছে আদালতে। কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছে একাধিক বেসরকারি বিজ্ঞাপন সংস্থা। সিদ্ধান্ত অনুযায়ী, ওই তিনটি রাস্তায় ব্যক্তিমালিকানাধীন জমি বা বিল্ডিংয়ে থাকা মোট ১৫টি বেসরকারি অ্যাড-স্পেস খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই অনেকাংশে সেই কাজও সম্পন্ন হয়েছে। একই সঙ্গে এই এলাকাগুলিতে সরকারি আওতায় প্রায় ১৮ হাজার বর্গফুট…
Read More
কয়েক লক্ষ মানুষ সুবিধা পাচ্ছে এই প্রকল্পে

কয়েক লক্ষ মানুষ সুবিধা পাচ্ছে এই প্রকল্পে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী। এই প্রকল্পের মুকুটে জুড়ল নয়া পালক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে এক কোটি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে চলা এই প্রকল্পে রাজ্য সরকারের এই প্রকল্পে চিকিৎসা খাতে ব্যয় হয়েছে ১৩ হাজার ১৫৬ কোটি টাকা। ২০১৬ সালের ৩০ শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করেন। সেই হিসাবে, গড়ে প্রতি বছর প্রায় ১১ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। পরিসংখ্যান বলছে, বর্তমানে…
Read More
নেওয়া হলো না সিদ্ধান্ত, বিরতি নিলেন বিচারপতি

নেওয়া হলো না সিদ্ধান্ত, বিরতি নিলেন বিচারপতি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের চাঞ্চল্য কলকাতা হাই কোর্টে। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া তৃণমূল-ঘনিষ্ঠ ব্যবসায়ী সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র জামিন মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রায় সম্পূর্ণ শুনানি শেষ হওয়ার মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্তে আইন মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি কার্যত প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবে কলকাতা হাই কোর্টে বিচারপতিদের মামলার দায়িত্ব পুনর্বণ্টনের পর মামলাটি আসে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের…
Read More
একের পর এক তথ্য, নয়া মোড় নিলো নিয়োগ মামলা

একের পর এক তথ্য, নয়া মোড় নিলো নিয়োগ মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক ৩২০০০ চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকের টেট দুর্নীতি সংক্রান্ত মামলায় বিরাট মোড় কলকাতা হাইকোর্টে। প্রাথমিকের ৩২০০০ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাকারী পক্ষের আইনজীবীরা কিভাবে এই নিয়োগ দুর্নীতি কীভাবে হয়েছে, সেই নিয়ে আদালতে একাধিক দাবি করেন৷ সেই সময়ই তাদের কথায় উঠে আসে পার্থ, অভিষেক প্রসঙ্গ। এই দুর্নীতিতে তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগসাজশ ছিল বলেও জোরালো দাবি করেন…
Read More
শুরু হয়েছে কাজ, মিটে যাবে সব সমস্যা

শুরু হয়েছে কাজ, মিটে যাবে সব সমস্যা

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। নিত্যযাত্রীদের জন্য কলকাতা মেট্রো নিয়ে এল এক নতুন উদ্যোগ। প্রসঙ্গত কলকাতা মেট্রোর সবথেকে পুরনো লাইন হল ব্লু লাইন। তবে বর্তমানে সেখানে প্রতিদিনই নানান রকমের সমস্যা সমাধান করার কাজ চলছে বলে জানিয়েছেন কলকাতা মেট্রোর জি এম শুভ্রাংশু শেখর মিশ্র। যে সমস্যাগুলি রয়েছে তা নিয়ে কাজ করছে RITES। এখনো পর্যন্ত ব্লু লাইনের অন্তিম স্টেশন কবি সুভাষ ও শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের যে কাজ আটকে রয়েছে সেটি ছট পুজোর পরই দ্রুত শুরু করা হবে। আগামী সপ্তাহ থেকেই এই কাজগুলো শুরু করা হবে বলে মনে করা হচ্ছে। তিন থেকে চার বছরের মধ্যে এই সকল সমস্যার সমাধান হবে…
Read More
কবে নাগাদ প্রকাশিত হবে পরীক্ষার ফলাফল

কবে নাগাদ প্রকাশিত হবে পরীক্ষার ফলাফল

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। চলতি মাসের শেষে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট। কারণ এখন রাজ্যে উচ্চমাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে হয়। সেই কারণে তৃতীয় সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম পর্বের রেজাল্ট প্রকাশিত হবে, জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ বছরের উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ে অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রেজাল্টের তারিখ ঘোষণা করেছেন। তিনি জানান চলতি বছর উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষায় অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন। সংসদের তরফ থেকে আরও জানানো হয়েছে, ফলাফলের পাশাপাশি পরীক্ষার্থীদের…
Read More
অবশেষে শুরু হলো পরিষেবা

অবশেষে শুরু হলো পরিষেবা

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পরিষেবা দেওয়া শুরু করেছে এসএসকেএম হাসপাতালের নতুন ভবন ‘অনন্য’। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে খরচে বেসরকারি মানের পরিষেবা, এই মন্ত্র নিয়েই পথচলা শুরু করেছে এই নয়া ভবন। দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড নামে জনপ্রিয় এই অনন্য ভবন চলবে স্বনির্ভর মডেলে। সরকারের ভর্তুকি নয়, বরং চিকিৎসা খাতে এবং কেবিন বাবদ দেওয়া রোগীদের খরচ থেকেই হাসপাতালের সমস্ত খরচ খরচা মেটাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা অনুযায়ী, পুরোপুরি ভাবে ‘সেলফ সাসটেইনিং’ মডেলে চলবে। আউটডোর থেকে কেবিন, সর্বত্রই নির্দিষ্ট হারে ফি ধার্য করে দেওয়া হয়েছে রোগীদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন কেবিন খরচ। মোট ১৩১ টি…
Read More
রিপোর্ট জমা দিতে হবে আগামী দুদিনের মধ্যে

রিপোর্ট জমা দিতে হবে আগামী দুদিনের মধ্যে

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এসএসকেএম হাসপাতালে ১৫ বছরের এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে স্বাস্থ্যভবন এমএসভিপিকে রিপোর্ট তলব করেছে। জানা গেছে, পরিবারের সঙ্গে নাবালিকা হাসপাতালে এসেছিল। অভিযোগ, হাসপাতালে অস্থায়ী কর্মী অমিত মল্লিক তাকে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে। ঘটনা নজরে আসার পরেই এক চিকিৎসক অভিযোগ দায়ের করেন। ধৃতকে গ্রেপ্তার করা হয়েছে এবং শিশুসুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর, অভিযুক্ত অমিত মল্লিক বর্তমানে এনআরএসের অস্থায়ী কর্মী। সম্পূর্ণ ঘটনার সত্যতা খতিয়ে দেখতে স্বাস্থ্যদপ্তর এমএসভিপিকে ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছেন। স্বাস্থ্যসচিব নিজে বিষয়টি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখবেন।
Read More
মুখ্যমন্ত্রীর তরফে একাধিক নয়া নির্দেশ

মুখ্যমন্ত্রীর তরফে একাধিক নয়া নির্দেশ

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এসএসকেএম থেকে উলুবেড়িয়া সম্প্রতি একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালের শ্লীলতাহানির অভিযোগ সামনে আসতে অস্বস্তি বেড়েছে রাজ্যের। বড়সড় প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা। এই আবহে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা দৃঢ় করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই কয়েকদফা নির্দেশিকা জারি নবান্নের। একাধিক কঠোর নির্দেশ দেন তিনি। এদিনের উচ্চ পর্যায়ের বৈঠকে সব সরকারি হাসপাতালের প্রিন্সিপাল, সুপাররদের পাশাপাশি সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার ও সব জেলার পুলিশ সুপারদের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনারও। বৈঠকে হাসপাতাল কর্মীদের প্রশিক্ষণ, নির্দিষ্ট পোশাক, ডিউটি রস্টারের দিকে জোর দেওয়ার কথা বলেছেন…
Read More
শুরু হলো নতুনভাবে ভর্তি প্রক্রিয়া

শুরু হলো নতুনভাবে ভর্তি প্রক্রিয়া

জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই দুটি পরীক্ষা পর্ব শেষ হলেই আসে কলেজ ভর্তির সময়। তবে দেখা যাচ্ছে পড়ুয়াদের জন্য হাহাকার। প্রায় এমনই পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা কলেজ গুলিতে। কলকাতার কলেজ গুলিতে স্নাতকস্তরের আসন ফাঁকা রয়েছে ৫০-৬০%। আর এই আসন পূরণের দায়িত্ব এবার সরাসরি কর্তৃপক্ষ তুলে দিলো উচ্চ শিক্ষা দফতরের হাতে। কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের মাধ্যমে প্রথম দুই দফার ভর্তির পর যে আসন গুলি খালি রয়েছে সেগুলিতে ভর্তি করানো হবে ডিসেন্ট্রালাইডের প্রক্রিয়া। ইতিমধ্যে আশুতোষ কলেজ সহ শহরের একাধিক কলেজ নিজেদের ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আশুতোষ কলেজে মোট ৩৩৩০ প্লিজ নাটক আসনের মধ্যে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি…
Read More