Kolkata

স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে একাধিক সমস্যার সমাধান করতে, পরামর্শদাতা নিয়োগ করছে রাজ্য

স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে একাধিক সমস্যার সমাধান করতে, পরামর্শদাতা নিয়োগ করছে রাজ্য

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পর সাধারণ মানুষের জন্য বহু প্রকল্পের ঘোষণা করেন তিনি। সেই সময় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম প্রধান ছিল রাজ্যবাসীর প্রত্যেককে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আনা। অর্থাৎ রাজ্যের প্রত্যেক পরিবার এই কার্ডের মাধ্যমে সরকারি বা বেসরকারি হাসপাতালেও বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন। এরপর তৃণমূল এই সিদ্ধান্ত কার্যকর করে। কিন্তু দেখা যায় যা বলা হয়েছিল তার সঙ্গে বাস্তবের প্রচুর ফারাক রয়েছে। কারণ অধিকাংশ বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারদের ফিরিয়ে দিচ্ছে। যা নিয়ে এখনও চাপানউতোর চলছে। কিন্তু সমস্যা মেটানো যায়নি। সেই সমস্ত সমস্যা মেটাতে এবার পরামর্শদাতা হিসেবে একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে নিয়োগ করছে রাজ্য সরকার। দীর্ঘদিন…
Read More
দ্রুত সরকারি শিক্ষক নিয়োগের নির্দেশ

দ্রুত সরকারি শিক্ষক নিয়োগের নির্দেশ

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তোলপাড় পরিস্থিতি রাজ্যে জুড়ে। প্রকাশ্যে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য, জড়িত হয়েছে বহু নাম। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই পরিস্থিতিতেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শূন্যপদের হিসেবে দিল রাজ্য সরকার। এই বিষয়ে আদালতে জানান হল, ১৮ হাজারের কিছু বেশি রাজ্যের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এবং লাইব্রেরিতে শূন্যপদ ফাঁকা রয়েছে। তবে এখনও ১৮ হাজারের শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি। দু'দিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ্যের কাছে এই সংক্রান্ত তথ্য চেয়েছিলেন। সেই তথ্যই বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। রাজ্য জানিয়েছে, সেকেন্ডারিতে (নবম-দশম শ্রেণি) শূন্যপদ রয়েছে ১৩ হাজার ৫১২ টি, হাই সেকেন্ডারিতে (একাদশ-দ্বাদশ শ্রেণি) আছে ৫ হাজার…
Read More
প্রতীক্ষার অবসান, আর কিছু দিনের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে টালা ব্রিজের

প্রতীক্ষার অবসান, আর কিছু দিনের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে টালা ব্রিজের

বেশ কিছুদিন ধরে কাজ চলছে টালা ব্রিজের। এই ব্রিজ বন্ধ থাকায় কার্যত বেশ সমস্যার মুখে পড়তে হয় মহানগরীর মানুষকে। পুজোর আগেই নতুন টালা ব্রিজ খুলে দেওয়া হবে কি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে যে খবর পাওয়া যাচ্ছে তাতে পুজোর আগেই এই ব্রিজ খুলে যেতে পারে। রাজ্যের নব নিযুক্ত পূর্তমন্ত্রী পুলক রায় জানিয়েছেন, পুজোর আগে কাজ শেষ করার জন্য মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে। টালা ব্রিজ ছাড়াও আলিপুরে প্রস্তাবিত ধনধান্যে অডিটোরিয়ামের কাজও পুজোর আগেই শেষ করা হবে বলে খবর। নবান্নে আজ আনুষ্ঠানিক ভাবে দফতরের দ্বায়িত্বভার গ্রহণ করার পর পূর্তমন্ত্রী দফায় দফায় দফতরের সচিব এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বলেন, পুজোর…
Read More
অর্পিতার আরো এক ফ্ল্যাটে ইডির হানা

অর্পিতার আরো এক ফ্ল্যাটে ইডির হানা

সম্প্রতি অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। এরম বিপুল সম্পত্তির আরো খোঁজ মিলতে পারে। তাই পণ্ডিতিয়া রোডের আবাসনে ফের হানা ইডির। এই আবাসনে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামেই ছিল ফ্ল্যাট, এমনটাই অনুমান তাঁদের। সেই প্রেক্ষিতে তল্লাশি চালাতেই এই আবাসনে হানা দেয় ইডি আধিকারিকরা। ফ্ল্যাটের দুটি ইস্পাতের দরজা ভেঙে অভিযান চালান হয়েছে। চাবিওয়ালা আনিয়ে ফ্ল্যাটের তালা ভাঙা হয়েছে বলেও ইডি সূত্রের খবর। ওই আবাসনের এক কর্মীর দাবি, দিনের আলোয় বন্ধ থাকত ওই ফ্ল্যাট। স্বাভাবিকভাবে এখন একটাই প্রশ্ন সামনে আসছে, এই ফ্ল্যাট থেকেও কি উদ্ধার হবে টাকা বা অন্য কিছু? সেই নিয়ে…
Read More
প্রায় আটশ কোটি টাকার সোনা পাওয়া গেছে অর্পিতার ফ্লাট থেকে, নথি পেশা হলো আদালতে

প্রায় আটশ কোটি টাকার সোনা পাওয়া গেছে অর্পিতার ফ্লাট থেকে, নথি পেশা হলো আদালতে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। তাঁর দুটি ফ্ল্যাট থেকে মিলেছিল ৫০ কোটি নগদ টাকা এবং সোনা। টালিগঞ্জের ফ্ল্যাটের থেকেও বেশি সম্পত্তি ছিল বেলঘরিয়ার ফ্ল্যাটে। টাকা তো বেশি ছিলই, সোনার পরিমাণও ছিল আকাশ ছোঁয়া। ঠিক কত পরিমাণ সোনা ছিল তাঁর ওই ফ্ল্যাটে। এখন তা স্পষ্ট জানা গিয়েছে। আদালতে ইডির পেশ করা নথি বলছে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে কার্যত ছিল সোনার খনি। মোট ৪ কোটিরও বেশি টাকা মূল্যের সোনা মিলেছে তাঁর ফ্ল্যাট থেকে। কী কী ছিল সেখানে? ইডির নথি অনুযায়ী, ওই ফ্ল্যাটে তল্লাশিতে পাওয়া…
Read More
মন্ত্রিত্বপদ ও দলীয় পদের পর এবার বেহালার সমস্ত পুজো কমিটি থেকে অপসারিত পার্থ

মন্ত্রিত্বপদ ও দলীয় পদের পর এবার বেহালার সমস্ত পুজো কমিটি থেকে অপসারিত পার্থ

চারিদিক দিয়ে দুর্নীতিতে জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এক এক করে সমস্ত খোয়াতে হচ্ছে তাকে৷ শনির দশা যেন চেপে বসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপর। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত মন্ত্রিত্ব পদ ও দলীয় পদ থেকে বাদ পড়েছেন। এবার কলকাতার বিভিন্ন পুজো কমিটি থেকে অপসারিত করা হলো প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরেই তার সাথে দূরত্ব বাড়িয়েছিল তার নিজের দল। এবার সেই ধারাই বজায় রাখল বেহালার বিভিন্ন দুর্গা পূজা কমিটিগুলি। বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পূর্ব ও পশ্চিম এই দুই অঞ্চলে দুর্গাপুজোর সংখ্যা কম করে ২০০ টি। তার মধ্যে ৭৫ শতাংশ…
Read More
পরেশের মন্ত্রিত্ব পদ নিয়ে জনস্বার্থে দায়ের হলো মামলা

পরেশের মন্ত্রিত্ব পদ নিয়ে জনস্বার্থে দায়ের হলো মামলা

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় নাম জড়ানো থেকে গ্রেফতারি, এই কারণে ইতিমধ্যেই মন্ত্রিপদ খুইয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের পাশাপাশি দল থেকেও সাসপেন্ড করেছে তৃণমূল। কিন্তু ওই একই এসএসসি দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীরও। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের প্রভাব খাটিয়ে মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুলে চাকরি করে দিয়েছেন। আর তাই এবার রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকেউ মন্ত্রিসভার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীদের দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে যদি অভিযোগের ভিত্তিতে মন্ত্রিসভার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী এখনও কিভাবে মন্ত্রিপদে বহাল রয়েছেন। বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি…
Read More
রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কেস ডায়েরির তলব ডিভিশন বেঞ্চের তরফে

রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কেস ডায়েরির তলব ডিভিশন বেঞ্চের তরফে

একের পর এক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য৷ এই পরিস্থিতিতে সারদা মামলায় চাপ বাড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর৷ সারদা কাণ্ডে সুদীপ সেনের চিঠিতে শুভেন্দু অধিকারী নাম! কাঁথি থানায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রাজ্যের তদন্তের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলে মামলা দায়ের। এদিকে আগামী শুক্রবার মামলার কেস ডায়েরি তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এমনটাই জানা গিয়েছে। সারদা কাণ্ডে সুদীপ সেনের চিঠিতে শুভেন্দু অধিকারী নাম! কাঁথি থানায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রাজ্যের তদন্তের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলে মামলা দায়ের। এদিকে আগামী শুক্রবার মামলার কেস ডায়েরি তলব করেছে…
Read More
সিল করা হলো অর্পিতার নেল আর্টের বিপনী

সিল করা হলো অর্পিতার নেল আর্টের বিপনী

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অন্যতম চক্রী। এবার আরও চাপে অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর একটি নখ-নকশার বিপণি সিল করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত শুক্রবার শেষ খোলা হয়েছিল এই বিপণি। তার পর থেকে বন্ধই ছিল এটি। সেখানে গিয়ে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। বেশ কিছুক্ষণ পর অবশেষে তা সিল করা হয়। আপাতত ওই বিপণি যে অট্টালিকার অংশ তার মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করে তাঁরা। জানা গিয়েছে, এই বিপণি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে। অন্যদিকে, দক্ষিণ কলকাতায় পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনের ছ’নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি। খাতায় কলমে এই ফ্ল্যাটটি ওম ঝুনঝুনওয়ালার…
Read More
বিলাস বহুল জীবন, তদন্তে জানা গেলো পার্থর শুধু ফলের খরচই আড়াই লাখ

বিলাস বহুল জীবন, তদন্তে জানা গেলো পার্থর শুধু ফলের খরচই আড়াই লাখ

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি বরাবরই খাদ্যরসিক৷ সে কথা কারও অজানা নয়৷ প্রতিদিনের খাদ্য তালিকায় পছন্দের নানা পদের সঙ্গে থাকত বিভিন্ন রকমের ফল৷ কিন্তু, এ যে রসনা বিলাস! শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে নেমে চোখ কপালে ইডি আধিকারিকদের৷ তাঁর ফলাহারের তালিকা আর তার খরচ দেখে রীতিমতো স্তম্ভিত তদন্তকারী অফিসাররা৷ তদন্তে নেমে ইডি জানতে পারে, প্রতি মাসে শুধুমাত্র ফলাহারের জন্য পার্থর খরচ হত প্রায় আড়াই লক্ষ টাকা। নিউ মার্কেট থেকে ঝুড়ি ঝুড়ি ফল আসত তাঁর নাকতলার বাড়িতে৷ তিনি নিজেই জানিয়ে দিতেন কী কী ফল খাবেন৷ সেই ভাবেই ফল পাঠানো…
Read More
অর্পিতার কর ফাঁকি নিয়ে কড়া বার্তা ফিরহাদের

অর্পিতার কর ফাঁকি নিয়ে কড়া বার্তা ফিরহাদের

অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। মিলেছে একের পর এক সম্পত্তির হদিশ। এবার অভিযোগ কর ফাঁকি দেওয়ার৷ ‘ইচ্ছে’ করে এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে৷ কসবার রাজডাঙায় মেইন রোডের উপর অবস্থিত তাঁর বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ইচ্ছে’-র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ অভিযোগ, এই জমিতে বাড়ি তৈরির পর পুরসভাকে বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়৷ দোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত কেএমডিএর চেয়ারম্যান ফিরহাদের। বিতর্কের কেন্দ্রে রয়েছে কসবায় ৯৫ নম্বর রাজডাঙা মেইন রোডের তিনটি প্লট। কর ও রাজস্ব খাতা অনুযায়ী, এর মধ্যে ১১ নম্বরে প্লটে রয়েছে ‘ইচ্ছে’৷…
Read More
চলতি মাসেই চারদিনের সফরে বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মমতা

চলতি মাসেই চারদিনের সফরে বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মমতা

রাজ্যজুড়ে আলোচনা তুঙ্গে। রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে তাঁর সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই আবহে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসেই চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন, ঘোষিত হয়েছে পূর্বেই। আগামী সপ্তাহে শুরু হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যভাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি পাড়ি দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মত বর্তমান আবহে মুখ্যমন্ত্রী দিল্লি সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গেই খবর, দিল্লি সফরেই বাংলার মুখ্যমন্ত্রী দেশের আরও চার বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও আলাদা করে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে…
Read More
চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ করা হবে, বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ করা হবে, বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় নিয়োগ ইস্যু নিয়ে রাজ্য এখন তোলপাড়। ‌পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর এই নিয়ে আলোচনা যেন আরো কয়েকশো গুন বেড়ে গিয়েছে। কলকাতার রাস্তায় এখনও পর্যন্ত চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন। ‌‌ যদিও সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের একটি বৈঠক হয়েছে যা ইতিবাচক বলেই জানা গিয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাত্য বসুও। নিয়োগ ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তিনি। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান, প্রধান সচিব, বোর্ডের সভাপতি, বোর্ডের সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সকলে মিলে তাদের একটি আলোচনা হয়েছে দ্রুত নিয়োগ নিয়ে এবং সেই আলোচনা ইতিবাচক হয়েছে। খুব তাড়াতাড়ি হেডমাস্টার পদে নিয়োগ সহ যে প্রায় ২১ হাজার নিয়োগ…
Read More
বদল এলো শিক্ষক বদলি সংক্রান্ত আইনে

বদল এলো শিক্ষক বদলি সংক্রান্ত আইনে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার মাঝেই বড়ো বদল এলো নিয়মে। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের আইন বদল করল কলকাতা হাইকোর্ট। পাঁচ বছরের কম মেয়াদ চাকরি জীবনে বদলি নিয়ে বিস্তর অভিযোগ আসছিল। শারীরিক অসুস্থতার জন্য বদলি করা যাচ্ছিল না। এই নিয়মের বদল ঘটালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতা থাকলেও চাকরির মেয়াদ পাঁচ বছরের কম হলেও বদলি কার্যকর করা যাবে। মামলাকারি এক শিক্ষিকা হামিদা খাতুনের আবেদনের ভিত্তিতে এসএসসির বদলির আইন পরিবর্তন ঘটালেন বিচারপতি। বর্ধমানের বাসিন্দা ওই শিক্ষিকার বক্তব্য ছিল, শারীরিক অসুস্থতার জন্য অনেকটা পথ পেরিয়ে স্কুলে যেতে পারছেন না তিনি। তাই তিনি বদলির আবেদন করতে চাইছেন।…
Read More