Kolkata

করোনা পরিস্থিতিতে দোসর হয়ে ডেঙ্গু নিয়ে বাড়েছে চিন্তা

করোনা পরিস্থিতিতে দোসর হয়ে ডেঙ্গু নিয়ে বাড়েছে চিন্তা

করোনাভাইরাস নিয়ে নাস্তানাবুদ হচ্ছে মানুষ। সংক্রমণের সংখ্যা ওঠা পড়া লেগেই আছে। বাড়তে থাকা এই করোনার আবহে নতুন করে ডেঙ্গু নিয়ে বাড়েছে চিন্তা। ক্রমে আরও বেড়েই চলেছে ডেঙ্গুর সংখ্যা। আগেই স্বাস্থ্য দফতর জানিয়েছিল গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। এই প্রেক্ষিতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পদক্ষেপ নিতে রাজ্য সরকার আরও এক দফায় বৈঠকে বসতে চলেছে। স্বাস্থ্য সচিব সঞ্জয় বনশলের পৌরহিত্যে শনিবার প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্র জানা গিয়েছে। শুধু কলকাতা নয়, উত্তর ২৪ পরগনা জেলার একাধিক পুরসভা…
Read More
দুর্নীতির কারণে শহরের একাধিক জায়গায় আয়কর দফতরের অভিযান

দুর্নীতির কারণে শহরের একাধিক জায়গায় আয়কর দফতরের অভিযান

এই মুহূর্তে একের পর এক দুর্নীতি মামলায় সরগরম রাজ্য। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা, গরু পাচার কাণ্ডে তদন্তে নেমেছে সিবিআই, ইডি। এখনও পর্যন্ত তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রেফতার হয়েছেন এবং কোটি কোটি টাকাও উদ্ধার হয়েছে এইসব মামলায়। গোয়েন্দাদের তদন্ত পুরোদমেই বহাল। এরই মাঝে আবার শহর কলকাতায় আচমকা তৎপরতা বাড়াল আয়কর দফতর। জানা গিয়েছে, শহরের বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই অভিযান চালিয়েছে তাঁরা। ঠিক কী ঘটনা? আসলে কলকাতায় বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন যাঁরা আয়কর ফাঁকি দিয়েছেন, এমন অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই এদিন সকাল থেকে আয়কর দফতরের আধিকারিকরা জায়গায় জায়গায় অভিযান চালিয়েছেন। সূত্রের খবর, রাজ্যের তিনটি নির্মাণ সংস্থার মূল দফতর-সহ আরও প্রায় ৩০…
Read More
বাতিল করা হলো কেষ্ট কন্যার হাজিরার নির্দেশ

বাতিল করা হলো কেষ্ট কন্যার হাজিরার নির্দেশ

গরুপাচার কাণ্ডে কষ্টে কেষ্ট৷ কেষ্টর পাশাপাশি চাপ বেড়েছে অনুব্রত-কন্যারও৷ তবে এই পরিস্থিতিতে অনুব্রত-কন্যা সুকন্যা সহ শিক্ষক নিয়োগ মামলায় ছয় জনের আদালতে হাজিরার নির্দেশ প্রত্যাহার৷ টেট সার্টিফিকেট পেশ করার নির্দেশও প্রত্যাহার করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ অর্থাৎ গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের মেয়েকে আপাতত আদালতে হাজিরা দিতে হবে না৷ টেট সংক্রান্ত একটি অতিরিক্ত মামলায় হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্যা মণ্ডলকে৷ সেই মতো তিনি আদালতে চলেও এসেছিলেন৷ কিন্তু, শুনানি শুরু হলে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, অতিরিক্ত হলফনাম গ্রহণযোগ্য নয়৷ অনুব্রত-কন্যার নিয়োগ বৈধ নয় বলে অভিযোগ দায়ের করা হয়েছিল আদালতে। সেই মামলায় এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, বুধবার যে হলফনামা পেশ করা হয়েছিল, সেই অতিরিক্ত…
Read More
একের পর এক চলতে থাকা দুর্নীতির মাঝে প্রশ্ন উঠছে খাদ্য দফতরের নিয়োগ নিয়েও

একের পর এক চলতে থাকা দুর্নীতির মাঝে প্রশ্ন উঠছে খাদ্য দফতরের নিয়োগ নিয়েও

এই মুহূর্তে বিভিন্ন দুর্নীতির মামলায় সব দিক থেকে জর্জরিত রাজ্য। শিক্ষক নিয়োগে দুর্নীতি, গরুপাচার কাণ্ড, কয়লা কাণ্ড, সব কিছুর পর এবার খাদ্য দফতরের নিয়োগ নিয়ে এবার প্রশ্ন চিহ্ন। স্বজন পোষণ শুধু নয়, স্বচ্ছতা মেনে নিয়োগ হয়নি, এমন অভিযোগ উঠে গিয়েছে ইতিমধ্যেই। কলকাতা হাইকোর্ট এই ইস্যুতে বড় নির্দেশও দিয়ে দিয়েছে। জানান হয়েছে, আগামী দু'মাসের মধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে মামলার নিষ্পত্তি করতে হবে। এই নির্দেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। ফুড ইন্সপেক্টর নিয়োগ নিয়ে যে বেনিয়মের মামলা ছিল তা প্রায় এক যুগ পরে ফিরল 'স্যাটে'। নিয়োগে কোনও রকম স্বজন পোষণ ও দুর্নীতি হয়েছে কি না, তাই খতিয়ে দেখে আগামী দু মাসের…
Read More
সিবিআইয়ের তরফে দাবি গরুপাচার কাণ্ডে কেষ্টর হয়ে ডিল করতেন সায়গল

সিবিআইয়ের তরফে দাবি গরুপাচার কাণ্ডে কেষ্টর হয়ে ডিল করতেন সায়গল

রাজ্যের গরুপাচার কাণ্ড, শিক্ষক নিয়োগে দুর্নীতির মতোই যত তদন্ত হচ্ছে তত উঠে আসছে একের পর এক নতুন তথ্য৷ এই গরু পাচার চক্রের জাল বিস্তৃত বহুদূর পর্যন্ত৷ জেরায় ক্রমশ খুলছে সেই জট৷ সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমে তৃণমূলে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তাঁকে গ্রেফতার করার আগেই সিবিআই-এর জালে ধরা পড়েছেন দেহরক্ষী সায়গল হোসেন, ব্যবসায়ী এনামুল হক, বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ সিবিআই-এর কাছে একটা বিষয় স্পষ্ট যে, গরু পাচারচক্রের খুঁটি পোতা ছিল বীরভূমের মাটিতেই৷ লাল মাটি থেকেই নিয়ন্ত্রিত হত চোরা চালানের কারবার৷ সিবিআই জানাচ্ছে, অনুব্রতর হয়ে ‘ডিল’ করতেন তাঁর দেহরক্ষী সায়গল হোসেন।…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রিপোর্ট জমা দেওয়া হলো সিবিআইয়ের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রিপোর্ট জমা দেওয়া হলো সিবিআইয়ের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ চলছে তদন্ত, প্রকাশ্য এসছে একের পর এক তথ্য৷ এই পরিস্থিতিতে এই দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট জমা দিল সিবিআই। ২৬১ জনের চাকরি বরখাস্ত মামলায় এই রিপোর্ট জমা দেওয়া হল। প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা কর্মী যে ১০ জনকে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ এবং নদিয়া তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার যে অভিযোগ করা হয়েছিল, তার প্রেক্ষিতে হলফনামা জমা দেওয়া হল আদালতে। নিয়োগ নিয়ে অভিযোগ অজস্র। বিভিন্ন ক্ষেত্রেই রাজ্যের শাসক দল এবং প্রশাসনের একাধিক জনের নাম জড়িয়ে আছে। মঙ্গলবারই টেট পরীক্ষার ২০২০ সালের নিয়োগ মামলায় 'কাট অফ…
Read More
শুরু হয়েছে জল্পনা, আসছে নতুন তৃণমূল হোর্ডিংয়ে ভর্তি হলো কলকাতা

শুরু হয়েছে জল্পনা, আসছে নতুন তৃণমূল হোর্ডিংয়ে ভর্তি হলো কলকাতা

বিগত বেশ কিছুদিন ধরে রাজনীতির মঞ্চে শুরু হয়েছে এক জল্পনার৷ এই পরিস্থিতির মাঝেই এই জল্পনাকে উস্কে দিয়ে গোটা দক্ষিণ কলকাতা ঢাকা পড়ল রহস্যময় হোর্ডিংয়ে৷ তাতে লেখা ‘আসছে নতুন তৃণমূল’! শুধু তাই নয়, ওই পোস্টারে কেবল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ৷ এর পিছনে রহস্যটা কী? কুণাল ঘোষের জবাব, রবীন্দ্রনাথের উদ্ধৃতি ব্যবহার করলে কি নজরুলের ছবি দেওয়া যাবে? ভবানীপুর, কালীঘাট, হাজরা, রাসবিহারী মোড় জুড়ে ছয়লাপ অভিষেকের পোস্টারে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উল্টোদিকেও পড়েছে একটি বড় পোস্টার। দুর্নীতির অভিযোগে তৃণমূল যখন কোণঠাসা, তখন এই পোস্টার নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার পার্থ…
Read More
জল্পনা তুঙ্গে, এবার অনুব্রত কন্যাকে জিজ্ঞেসাবাদ করতে পারে সিবিআই

জল্পনা তুঙ্গে, এবার অনুব্রত কন্যাকে জিজ্ঞেসাবাদ করতে পারে সিবিআই

গরুপাচার কাণ্ডে জর্জরিত রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এই মামলায় এবার সিবিআই-এর নজরে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল৷ তাঁর সম্পত্তির নাগাল পেতে বুধবার সকালে অনুব্রতর হিসাবরক্ষককে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ প্রথমে শোনা যাচ্ছিল, বুধের সকালে তলব করা হতে পারে সুকন্যাকে৷ কিন্তু, সেটা করা হল না৷ এদিন সকালে শান্তিনিকেতনের কাছে পূর্বপল্লী গেস্ট হাউসে ওঠেন সিবিআই কর্তারা। সেখানেই ডেকে পাঠানো হয় অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মনীষ কোঠারিকে। তার পর থেকে চলছে টানা জিজ্ঞাসাবাদ। ঠিক সাত দিন আগে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ এক সপ্তাহের মধ্যেই বুধবার সকালে ফের বোলপুরে পৌঁছযন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর গোয়েন্দারা।…
Read More
সপ্তাহের শেষে আবার একবার নিম্নচাপের পূর্বাভাস

সপ্তাহের শেষে আবার একবার নিম্নচাপের পূর্বাভাস

গত সপ্তাহভর নিমচাপের ভ্রুকুটি ছিল রাজ্যে, বিশেষত দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহের শুরুর দিকে আকাশে হালকা পরিষ্কার হলেও, এরই মাঝে বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে চলতি সপ্তাহে আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনটাই খবর মিলল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে বলে খবর। আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিললেও এই পরিষ্কার মেঘমুক্ত আকাশ সাময়িক বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে সুন্দরবন, গোসাবা, কাকদ্বীপের মতো এলাকাতেই চলতি সপ্তাহে ফের বৃষ্টিপাত শুরু হবে। যদিও…
Read More
চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের তরফে, কেষ্টর দিনে আয় ৩০ লক্ষ

চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের তরফে, কেষ্টর দিনে আয় ৩০ লক্ষ

জীবনের শুরুটা খুব সাধারণ ভাবে হলেও আজ তিনি কোটি কোটি টাকা সম্পত্তির মালিক৷ প্রথম জীবনে ছিলেন সামান্য মুদি দোকানি৷ খেলতেন ফুটবলও৷ পরে সে সব ছেড়ে বোলপুর বাজারে নিজের মাছের দোকান খেলেন তিনি৷ দিনের শেষে রোজগার হত বড় জোড় ৫০-৬০ টাকা। সেখান থেকে বীরভূমের বেতাজ বাদশা৷ মাছের দোকান ছেড়ে রাজনীতির আঙিনায় পা রাখতেই বদলে যায় চিত্রটা। লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে অনুব্রত মণ্ডলের উপার্জন। সময়ের স্রোতে তিনি পৌঁছে যান ক্ষমতার শিখরে৷ পাল্লা দিয়ে বাড়ে রোজগারও৷ শুধু তাই নয়, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আয় পৌঁছয় সাধারণ মানুষের কল্পনার বাইরে। জানেন দিনে কত টাকা আয় করতেন কেষ্ট? দিনে প্রায় ৩০ লক্ষ টাকা! গরু-কয়লা পাচার…
Read More
আচমকাই মহানগরীর বুকে মহাকরণে অগ্নিকাণ্ডের ঘটনা

আচমকাই মহানগরীর বুকে মহাকরণে অগ্নিকাণ্ডের ঘটনা

আবার একবার আচমকাই মহানগরীর বুকে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার সরকারী ভবন অর্থাৎ মহাকরণে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যের কিছু পর আগুন লাগে সেখানে। প্রাথমিক ভাবে জানা যায়নি যে কী ভাবে আগুন লেগেছে তবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই মহাকরণে এই আগুন লেগেছে। যদিও সরকারিভাবে কোনও বিবৃতি এখনও পর্যন্ত আসেনি। অন্যদিকে দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। তবে অনেক নথি পুড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও নষ্ট হয়নি কিছু বলেই জানা গিয়েছে। কিন্তু কম্পিউটারে আগুন, প্রিন্টার নষ্ট হয়েছে। দমকল সূত্রে খবর, মহাকরণের একতলার ঘরে আগুন লেগেছিল। তারা মনে করছে, পাখায়…
Read More
শিক্ষার দিক দিয়ে আবার সাফল্যের শিখরে কলকাতা বিশ্ববিদ্যালয়

শিক্ষার দিক দিয়ে আবার সাফল্যের শিখরে কলকাতা বিশ্ববিদ্যালয়

শিক্ষার দিক থেকে আবার একবার সাফল্যের শিখরে কলকাতা। বড় সাফল্য পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। সারা দেশের মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এছাড়াও পড়ুয়াদের পিএইচডি ডিগ্রি করানোর ক্ষেত্রে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই নিয়েই শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, ''জানাতে গর্ব হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় তার অসাধারণ কাজের জন্য আবার প্রশংসিত হয়েছে। বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২২ সালের সমীক্ষা অনুসারে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে।“ এছাড়াও, গত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পিএইচডি করানোর’ বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘গত…
Read More
কেমন কাটছে অর্পিতা মুখোপাধ্যায়ের জেলজীবন

কেমন কাটছে অর্পিতা মুখোপাধ্যায়ের জেলজীবন

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়৷ এই মুহূর্তে পাল্টে গেছে তার জীবনযাত্রা৷ বিলাসবহুল ফ্ল্যাট থেকে আলিপুর মহিলা সংশোধনাগারের কুঠরি৷ সেখানেই বাকি বন্দিদের মতো দিন কাটছে তাঁর৷ কিন্তু, তিনি হাই প্রোফাইল বন্দি৷ সহবন্দিদের চোখে তিনি সেলিব্রিটি। এককালে প্রসেনজিৎ, সোহমের মত টলিউডের প্রথম সারির নায়কদের বিপরীতে কাজ করেছেন৷ তাঁদের নায়িকা হিসেবে যাঁকে এতদিন রুপোলি পর্দায় দেখে এসেছেন, সেই তিনিই চোখের সামনে। তাই অর্পিতাকে খানিক সম্ভ্রমের নজরেই দেখছেন সহবন্দিরা। তাঁকে নাকি রীতিমতো তোয়াজ করে চলছেন৷ এরই মধ্যে জ্বরে কাবু পার্থ ঘনিষ্ঠ নায়িকা৷ এই অবস্থায় তাঁর সেবা যত্নের ভার খানিকটা নিজেদের হাতেই তুলে নিয়েছেন আলিপুর জেলের সহবন্দিরা৷ কেউ কাপড় কেচে…
Read More
চাঞ্চল্যকর তথ্য, অনুব্রতর অনুরোধেই বেড রেস্টের নির্দেশ চিকিৎসকের

চাঞ্চল্যকর তথ্য, অনুব্রতর অনুরোধেই বেড রেস্টের নির্দেশ চিকিৎসকের

রাজ্যের সব কটি দুর্নীতির মামলার মধ্যে অন্যতম মামলা হলো গরু পাচার কাণ্ড। এই মামলা একের পর এক তলবকে এড়িয়ে গেছেন তিনি৷ আবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআই-এর৷ বোলপুরের বাড়িতে নোটিস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷ গরুপাচার মামলায় এই নিয়ে দশমবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ বুধবার সকাল ১১টায় কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাঁকে হাজিরা দেওয়ার ‘নির্দেশ’ দেওয়া হয়েছে। কিন্তু, আজও সিবিআই দফতরে যাচ্ছেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ অসুস্থতার কারণ দর্শিয়েই দশমবার হাজিরা এড়ালেন তিনি৷ মঙ্গলবার টোটো ধরে তাঁর বোলপুরের বাড়িতে পৌঁছয় সিবিআই৷ অন্যদিকে, পৌঁছয় বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক-নার্সদের দল৷ কেষ্টর শরীর পরীক্ষা করে দেখেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী৷ তাঁর বিস্ফোরক দাবি, তিনি…
Read More