24
Feb
মহানগরীতে এই মুহূর্তে তোলপাড় কান্ড আনিস হত্যা কান্ডের কারণে। ছাত্র নেতা আনিস খানের মরদেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চেয়েছিল সিট। কিন্তু আনিসের পরিবার তার বিরোধিতা করেছিল। বলা হয়েছিল, আদালতের নির্দেশ না আসা পর্যন্ত তারা সিটকে দেহ নিতে দেবে না। তবে কলকাতা হাইকোর্ট ভরসা রাখল সিটেই। দ্বিতীয়বার আনিসের দেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। তবে আছে আরও বেশ কিছু নির্দেশ। এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, নতুন সিট গঠন করা হবে। যাঁরা আছেন তাঁদের সঙ্গে আরও সাত জন পুলিশকে বিভিন্ন বিভাগ থেকে যুক্ত করা হচ্ছে। এছাড়া বলা হয়েছে, সিট সঠিক তদন্ত করছে কিনা তা আদালত নজরদারি করবে। ওদিকে যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার…
