15
Jul
কিছুটা স্বস্তির পর আবার বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এই সংক্রমণের সব চেয়ে বড় হাতিয়ার হলো বিধিনিষেধ। এবার এই বাড়তে থাকা পরিস্থিতিতে ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ। তবে এবার আরও কিছুটা শিথিল হলো বিধিনিষেধের নিয়ম কানুন। লোকাল ট্রেন বন্ধ রেখে নিত্য যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা খুলে দেওয়া হল। আগামি ১৬ জুলাই থেকে চলবে মেট্রো। সপ্তাহে ৫ দিন, ৫০ শতাংশ যাত্রী সাধারণ যাত্রীর জন্য চলবে মেট্রো। শনি-রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রোতে যাত্রীদের মাস্ক পরা, মেট্রোতে নিয়মিত স্যানিটাইজেশন ও কোভিড সংক্রান্ত বিধি পালনের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব থাকছে স্থানীয় প্রশাসন ও মেট্রো রেল কর্তৃপক্ষের। সকাল ৬-১০ শর্তসাপেক্ষে খোলা…
