west bengal

দুর্গাপুজোর ঠিক আগে শহরকে সচল রাখতে পুরসভার তরফ থেকে চলল ফুটপাত দখল মুক্ত অভিযান

দুর্গাপুজোর ঠিক আগে শহরকে সচল রাখতে পুরসভার তরফ থেকে চলল ফুটপাত দখল মুক্ত অভিযান

দুর্গাপুজোর ঠিক আগে আগেই শহরকে সচল রাখতে মাথাভাঙ্গা পৌরসভার তরফ থেকে শুরু হয়ে গেল ফুটপাত দখল মুক্ত অভিযান। এই বিষয়ে মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতী প্রামানিক জানান যে, সমস্ত দোকানদার ফুটপাত দখল করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, যার ফলে পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চলাচলে প্রত্যেকেই অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং অকারণে মাথাভাঙা শহরকে ভিড়ে ঠাসা একটি শহর মনে হচ্ছে। তারই ফলস্বরূপ আজকের এই ফুটপাত দখল মুক্ত করা বলে জানা যায়। পুরসভার তরফ থেকে যদিও এ বিষয়ে প্রত্যেক ব্যবসায়ীদেরকে মাইকিং করে বেশ কয়েকদিন আগে থেকেই সজাগ করা হয়েছিল। কিন্তু তা সত্বেও দেখা যায় ব্যবসায়ীরা এই বিষয়ে কোন কর্ণপাত করেনি। কিন্তু…
Read More
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি এলেন সেচ মন্ত্রী

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি এলেন সেচ মন্ত্রী

সিকিমের বাঁধ ভেঙ্গে তিস্তা সহ একাধিক নদীর জলস্ফিতি হয়ে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলা সহ দার্জিলিং জেলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি শুরু হয় গত কাল থেকে। এর জেরে গৃহহীন হয়ে পড়ে বহু মানুষ। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা থেকে সকালে বাগডোগরা বিমান বন্দরে এসে নামেন পশ্চিমবঙ্গের সেচ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক। বাগডোগরা বিমান বন্দর থেকে তিনি সোজা চলে যান গজল ডোবার বন্যা প্লাবিত এলাকায়। সেখানে সেচ বিভাগের একাধিক আধিকারিক ও ইঞ্জিনিয়রদের সাথে আলোচনা করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমীন, মন্ত্রী গুলাম রব্বানী, মন্ত্রী বুলু চিক বড়াইক, বিধায়ক খগেশ্বর রায় সহ জন প্রতিনিধি। পরবর্তীতে জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন এলাকা গুলিতে সেচ মন্ত্রী…
Read More
হরপা বানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

হরপা বানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

হরপা বানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই তিস্তার ধ্বংসলীলা খতিয়ে দেখতে উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার তিনি দিল্লি থেকে সরাসরি বিমানে বাগডোগরা নেমে সড়কপথে প্রথমে কালিঝোরা এলাকায় যান। সেখান থেকে জলপাইগুড়ির রংধামালি এলাকায় যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের।প্রসঙ্গত, বুধবার উত্তর সিকিমের লোনাক হ্রদ ভেঙে বিপুল জলরাশি উপচে পড়ে তিস্তায়। যার জেরে নিহত হয়েছেন অন্তত ১৪ জন। নিখোঁজ শতাধিক। সিকিমে ১৪টি সেতু ভেঙে পড়েছে। আটকে রয়েছেন ৩০০০-এরও বেশি পর্যটক। সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি ভেঙে গিয়েছে। তিস্তা নদী সংলগ্ন এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।…
Read More
দিল্লি থেকে বড় ঘোষণা অভিষেকের

দিল্লি থেকে বড় ঘোষণা অভিষেকের

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতেই গত ২ ও আগামী ৩ অক্টোবর দিল্লিতে ছিল তৃণমূলের ধর্না কর্মসূচী। যন্তর-মন্তরে ধর্নায় বক্তব্য রাখার সময় অভিষেক বলেন, ‘দু’বছর যাদেরকে কাজ করিয়ে রাখার পর যাদের পারিশ্রমিক আটকে রাখা হয়েছে টাকা আমরা দেব। রাজ্য সরকারের উপর যদি চাপ সৃষ্টি হয়, আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা এখানে সাংসদ-বিধায়করা রয়েছি, আমাদের ৭০ হাজারের বেশি জনপ্রতিনিধি রয়েছে। আমাদের বেতনের টাকায় আপনাদের দু’মাসের মধ্যে টাকা দেব। ৩০ নভেম্বরের মধ্যে আমরা সব টাকা দেব। যন্তর-মন্তরে এই কথা বলে যাচ্ছি।’ ওই মঞ্চ…
Read More
কিছু জায়গায় সামান্য কম হলো পেট্রোল-ডিজেলের দাম

কিছু জায়গায় সামান্য কম হলো পেট্রোল-ডিজেলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। একদিকে যেমন বেশ কিছু শহরে কমেছে পেট্রোল-ডিজেলের দাম, অন্যদিকে বেশ কিছু শহরে আবার দাম বৃদ্ধি পেয়েছে জ্বালানির। কলকাতা -পেট্রল 106.03 টাকা এবং ডিজেল 92.76 টাকা। দিল্লি – পেট্রল 96.72 টাকা ও ডিজেল 89.62 টাকা। মুম্বই – পেট্রল 106.31 টাকা এবং ডিজেল 94.27 টাকা। চেন্নাই- পেট্রল 102.86 টাকা ও ডিজেল 94.46 টাকা। বেঙ্গালুরু – পেট্রল 101.94 টাকা এবং ডিজেল 87.89 টাকা। লখনউ -পেট্রল 96.57 টাকা ও ডিজেল 89.76 টাকা। জয়পুর -পেট্রল 108.48 টাকা এবং ডিজেল 93.72 টাকা। গুরুগ্রাম –…
Read More
রাজ্যে অতিভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি দক্ষিণবঙ্গে

রাজ্যে অতিভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি দক্ষিণবঙ্গে

প্রায় বেশ কিছুদিন ধরেই ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। অন্যদিকে এই পরিস্থিতিতেই দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিনের একটানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা সবার। অন্যদিকে পড়শি রাজ্য ঝাড়খন্ডে ক্রমাগত ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। মূলত সাতটি রাজ্যের অবস্থা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলির পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিবকে দ্রুত এই বৈঠক সেরে নেওয়ার আদেশ দেন। পরিস্থিতি যাতে প্রতিকূল অবস্থায় না যায় তাই আগে থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে নবান্নের পক্ষ থেকে। এমনকি বিশেষ নজর রাখতে…
Read More
তদন্তে গতি আনতে ইডির তরফে আবার তলব রুজিরাকে

তদন্তে গতি আনতে ইডির তরফে আবার তলব রুজিরাকে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে তলব ইডির। ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত এর আগেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ মামলায় তলব করা হয়েছিল। সেই সময় দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে ফের ডাকা হল। আবার অন্যদিকে লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে গত ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল তদন্তকারী সংস্থা। শুধু তাই নয় এই কাণ্ডেই…
Read More
তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি‌ হল হলুদ সংকেত

তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি‌ হল হলুদ সংকেত

জল বাড়তে শুরু করেছে তিস্তায়। ইতিমধ্যেই তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি‌ করা হয়েছে। গজলডোবা ব্যারেজ থেকে ৭৯৫১ কিউমেক জল ছাড়া হয়েছে।গ্যাস সিলিন্ডার, বাড়ির আসবাবপত্র, প্রচুর পরিমান বড় বড় গাছের গুড়ি, সহ বহু জিনিসপত্র তিস্তায় ভেসে আসতে দেখা যায়। নামানো হয়েছে পুলিশের স্পেশাল ফোর্স সহ বিরাট পুলিশ বাহিনী। সিকিম পাহাড়ে জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম ভেঙে যাওয়ায় তিস্তা নদীতে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় নদীর জল ব্যাপক‌ হারে‌ বাড়তে‌ পারে‌ আশঙ্কা করে ইতিমধ্যেই নদীর পাড়ে সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। মাইকিং করে নদীর চর এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছর জল‌ ছাড়ার…
Read More
৩২ বছর পর একসঙ্গে অমিতাভ বচ্চন ও রজনীকান্ত জুটি

৩২ বছর পর একসঙ্গে অমিতাভ বচ্চন ও রজনীকান্ত জুটি

নতুন চমক নিয়ে আসছেন পরিচালক জে গনভেল। তামিল সুপারস্টার এবং বলিউড শাহেনশাহের সমন্বয়। তার পরবর্তী সিনেমা 'থালাইভার ১৭০'-এ ভারতীয় সিনেমার দুই সুপারস্টার রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনকে একসঙ্গে দেখা যাবে। খবর এনডিটিভির। রজনীকান্তের এই সিনেমার ঘোষণা আগেই দিয়েছিলেন নির্মাতারা। এরপর একে একে প্রকাশ পায় এই সিনেমার অভিনেতারা। গতকাল (৩ অক্টোবর) বড় চমক হিসেবে ঘোষণা করা হয় অমিতাভ বচ্চনের নাম। ছবির প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশন এক্স (আগের টুইটার) অমিতাভ বচ্চনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আমাদের দলে বলিউডের শাহেনশাহকে স্বাগতম। অমিতাভ বচ্চনের সাথে, 'থালাইভার ১৭০' নতুন উচ্চতায় পৌঁছেছে।' রজনীকান্ত ও অমিতাভ বচ্চন একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। তাদের শেষ দেখা গিয়েছিল…
Read More
সপ্তাহভর হবে দুর্যোগ চলবে রাজ্যে

সপ্তাহভর হবে দুর্যোগ চলবে রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই আজ ও রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে‌। কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ৫ তারিখ পর্যন্ত রাজ্যে দুর্যোগ চলবে। ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। পাশাপাশি বুধবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূমে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা…
Read More
মামলা চলাকালীন আইনজীবীকে কড়া ভর্ৎসনা বিচারপতির

মামলা চলাকালীন আইনজীবীকে কড়া ভর্ৎসনা বিচারপতির

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে হাজিরা এড়াতে আদালতে কৌশলী পদক্ষেপ নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। কিন্তু তিনি দিল্লিতে কর্মসূচির কারণে হাজিরা দেবেন না বলে জানিয়েছিলেন তিনি। এই অভিযোগ জানিয়ে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার মামলা দায়ের হয়। বিচারপতি সেন অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘মক্কেলের পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেটা তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন? কেন জানাননি? উনি…
Read More
টাকা নয়ছয় করার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর তরফে

টাকা নয়ছয় করার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর তরফে

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। অতীতে একাধিকবার তৃণমূল নেত্রী, সাংসদ, মন্ত্রীরা দাবি করেছেন, কেন্দ্রের মোদি সরকার রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে। রাজঘাটে তৃণমূলের পক্ষ থেকে আজ বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। ১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-কে গ্রেফতার করার দাবিও জানিয়েছেন। অন্যদিকে, সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন গিরিরাজ সিং। গিরিরাজ অভিযোগ করেন বাংলায় ভুয়ো জব কার্ড ব্যবহার করে টাকা নয়ছয় করা হয়।…
Read More
অবাক কান্ড, লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন এক পুরুষ

অবাক কান্ড, লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন এক পুরুষ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম একটি লক্ষীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে প্ৰতি মাসে ৫০০ টাকা করে পান বাংলার মহিলারা। এবার এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। যেই প্রকল্প মহিলাদের জন্য সেই প্রকল্পের টাকা পাচ্ছেন এক পুরুষ। হ্যাঁ এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গায়। টাকা ঢুকেছে মনোরঞ্জন দে নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। যদিও মনোরঞ্জন দে জানান, “অ্যাকাউন্টে টাকা বেশি ঢুকেছে সেটা সত্যি, তবে কিসের টাকা জানি না।” তবে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে…
Read More
শ্রমিক সংগঠনের উপদেষ্টা পদ ও সংগঠন থেকে বহিস্কার করা হল খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে

শ্রমিক সংগঠনের উপদেষ্টা পদ ও সংগঠন থেকে বহিস্কার করা হল খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বিরুদ্ধে সংগঠন বিরোধী ও তোলাবাজির অভিযোগ! আর সেই অভিযোগে শ্রমিক সংগঠনের উপদেষ্টা পদ ও সংগঠন থেকে বহিস্কার করা হল খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে। জন বারলা সহ তার আরও তিন ঘনিষ্ঠকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে বলে জানা গিয়েছে। তারা হলো উইলিয়াম মিঞ্জ, তোপেন সোরেন ও পারশ চিক বরাইক। মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ওই অভিযোগ করেছেন ভারতীয় টি ওয়ার্কার ট্রেড ইউনিয়নের সভাপতি যুগল ঝা। পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি পঙ্কজ তিওয়ারি ও সাধারণ সম্পাদক বিষ্ণু রায়।
Read More