west bengal

একের পর এক তলব, আগামিকাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ মণীশ জৈনকে

একের পর এক তলব, আগামিকাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ মণীশ জৈনকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার শিক্ষা দফতরের প্রাক্তন প্রধান সচিব মণীশ জৈনকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামিকাল বৃহস্পতিবারই তাকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির তদন্তের ভিত্তিতে একসময় এই উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছিল। সেই সূত্র ধরেই এবার রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনকে ডেকে পাঠানো হল। গোয়েন্দা সূত্রে খবর, উপদেষ্টা কমিটির বেশ কিছু নথিপত্রে শিক্ষা সচিবের স্বাক্ষর পাওয়া গিয়েছিল। সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে। পূর্বে উপদেষ্টা…
Read More
শহরে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, প্রতিবাদে সামিল বিজেপি

শহরে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, প্রতিবাদে সামিল বিজেপি

শিলিগুড়িতে প্রতিনিয়ত চলছে লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে, এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো ভারতীয় জনতা পার্টি। বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে একটি মিছিল করে হাকিমপাড়া এলাকার বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালো BJP ৩ নম্বর মণ্ডল কমিটির নেতৃত্ব ও কর্মীরা। এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন বিক্ষোভ দেখানোর পর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। মূলত শিলিগুড়ি শহরে প্রতিদিন লোডশেডিং হচ্ছে। তার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুতের মাশুল গুনতে হচ্ছে শহরবাসীকে এমনই অভিযোগ এদিন তোলা হয়। এর পাশাপাশি একবারে তিন মাসের পরিবর্তে প্রতিমাসে যাতে বিদ্যুতের বিল শহরবাসী দিতে পারে…
Read More
৩২ বছর পর ফের অমিতাভ বচ্চন ও রজনীকান্তকে দেখা যাবে একসঙ্গে

৩২ বছর পর ফের অমিতাভ বচ্চন ও রজনীকান্তকে দেখা যাবে একসঙ্গে

বলিউড ও দক্ষিণী সিনেমার দুই কিংবদন্তি অমিতাভ বচ্চন ও রজনীকান্তকে আবার একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। ৩২ বছর পর আবারও একই ছবিতে কাজ করছেন এই দুজন। 'থালাইভার 170' ছবিতে একসঙ্গে পর্দা কাঁপাবেন দুই মেগাস্টার। জনপ্রিয় দুই অভিনেতাকে একসঙ্গে দেখার জন্য দর্শকরাও মুখিয়ে আছেন। অমিতাভ-রজনীকান্তকে এর আগে 'হাম', 'আন্ধা কানুন' এবং 'গ্রেফতার'-এ দেখা গিয়েছিল। বর্তমানে দুই তারকাই ব্যস্ত সময় পার করছেন। সংশ্লিষ্ট সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, হাতের কাজ শেষ করেই নতুন ছবির প্রস্তুতি শুরু করবেন তারা। বয়স হয়েছে অমিতাভ ও রজনী এখনো ক্লান্ত হননি। সবেমাত্র 'জেলার'-এর কাজ শেষ করেছেন রজনীকান্ত। এখন মনোযোগ দিয়েছেন 'লাল সালাম' ছবির কাজে। এরপর অমিতাভের সঙ্গে কাজ…
Read More
আগমন ঘটেছে বর্ষার

আগমন ঘটেছে বর্ষার

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তরবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। কিছু সময়ের জন্য বৃষ্টি হওয়ায় লাগাতার বাড়তে থাকা গরম থেকে একটু হলেও স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গের মানুষও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবারে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণধীরে ধীরে বাড়বে। মঙ্গলবার থেকে রাজ্যের ৩ জেলায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ ও সিকিমের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারে,…
Read More
একের পর এক ভাঙ্গনের মুখে রাজ্যের শাসক শিবির

একের পর এক ভাঙ্গনের মুখে রাজ্যের শাসক শিবির

ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে জোর কদমে চলছে তৃণমূলের জাতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচী। কিন্তু এরই মধ্যে অব্যাহত দল বদলের ঘটনা। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই অনুব্রত মণ্ডলের বীরভূমে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ প্রায় ১০০ জন কর্মী ও সমর্থক। ঘটনাটি বীরভূমে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতে । এদিন দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রধান শিউলি দে তাঁর অনুগামী তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা বিজেপিতে যোগ দিলেন। তাঁদের হাতে…
Read More
আরও দুটি বন্দে ভারত মেট্রো পেতে চলেছে রাজ্য

আরও দুটি বন্দে ভারত মেট্রো পেতে চলেছে রাজ্য

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। আগামী আগস্ট মাসের মধ্যে সরকারের লক্ষ্য সারাদেশে অন্তত ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা। এই আবহে নতুন দুটি বন্দে ভারত মেট্রো পেতে চলেছে পশ্চিমবঙ্গ। গোটা দেশের মধ্যে ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে দেশের ১৮টি রুটে। এগুলির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যাতায়াত করে তিনটি। পশ্চিমবঙ্গে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পুরী এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত চলে। জানা যাচ্ছে এর পাশাপাশি দুটি নতুন…
Read More
সবজির সঠিক দাম না মেলার রাস্তায় সবজি ফেলে বিক্ষোভ কৃষকদের

সবজির সঠিক দাম না মেলার রাস্তায় সবজি ফেলে বিক্ষোভ কৃষকদের

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি সুপার মার্কেটে ঢ্যাঁড়স ফেলে দিয়ে বিক্ষোভ কৃষকদের। বাজারে ঢ্যাঁড়সের চাহিদা নেই, এমনকি ঢ্যাঁড়স কেনার জন্য কোন পাইকার আসছে না। মঙ্গলবার হাটে বিক্রি করতে নিয়ে আসা ব্যাগ ভর্তি ঢ্যাঁড়স রাস্তায় ফেলে দিয়ে বিক্ষোভ দেখালো কৃষকরা। কৃষকদের অভিযোগ, কেনা তো দূরের কথা, একজন পাইকারও ঢ্যাঁড়সের দাম করতে আসে না। কালিরহাট ,শালবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে গাড়ি ভাড়া দিয়ে হাটে ঢ্যাঁড়স নিয়ে এসে ভাড়ার টাকাও উঠছে না। তাই বাধ্য হয়ে কুইন্টাল কুইন্টাল ঢ্যাঁড়স রাস্তায় ফেলে দিয়েছে কৃষকরা। এমনকি অনেকে আবার গরুকে খাওয়াচ্ছে ঢ্যাঁড়স। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে সুপার মার্কেটে একইভাবে প্রতিবাদ জানায় কৃষকরা। ঢ্যাঁড়স বিক্রি করতে না পেরে খালি হাতে…
Read More
কেন্দ্রীয় সরকারের বঞ্চনা দাবিতে আন্দোলন শুরু করলো মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা

কেন্দ্রীয় সরকারের বঞ্চনা দাবিতে আন্দোলন শুরু করলো মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা

কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং ১০০ দিনের কাজের টাকার দাবিতে এবার রাস্তায় নেমে আন্দোলন শুরু করলো কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। আজ কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার ব্রাহ্ম মন্দির সংলগ্ন এলাকায় প্রতীকি ধর্না বিক্ষোভ কর্মসূচি পালন করে কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। তাদের দাবি কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের সঙ্গে বঞ্চনা করছে। ১০০ দিনের কাজের টাকা পাচ্ছে না সাধারণ মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে আবাস যোজনার টাকা। অতি দ্রুত সমস্ত বকেয়া টাকা প্রদান করতে হবে কেন্দ্রীয় সরকারকে। পাশাপাশি এদিন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদেও সরব হয় মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা।
Read More
সুজয়কৃষ্ণকে নিয়ে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

সুজয়কৃষ্ণকে নিয়ে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সম্প্রতি বঙ্গের নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এর পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে তার বিষয়ে। এরই মধ্যে এবার জানা যাচ্ছে ‘কালীঘাটের কাকু’-র ট্রাস্টকে দেওয়া হয়েছিল ৬ কোটির বাংলো উপহার! গোয়েন্দা সূত্রে দাবি, ‘বাংলার বন্ধু’ ট্রাস্টের নিয়ন্ত্রণ রয়েছে নিয়োগ দুর্নীতির অভিযুক্ত সুজয়কৃষ্ণের হাতে। সেই ট্রাস্টকে ৬ কোটি টাকার বাংলো উপহার দিয়েছিলেন বেহালার এক বাসিন্দা। সেই ব্যক্তিই এখন ইডির নজরে। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তবে…
Read More
সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে চালু হল আলিপুরদুয়ার-তেজপুর বাস পরিষেবা

সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে চালু হল আলিপুরদুয়ার-তেজপুর বাস পরিষেবা

সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড থেকে সোমবার সকালে চালু হলো আলিপুরদুয়ার-তেজপুর বাস পরিষেবা। এই প্রথম অসমের তেজপুরের সঙ্গে সংযোগ স্থাপিত হলো আলিপুরদুয়ারের। আলিপুরদুয়ার থেকে অসমে বাস পরিষেবা থাকলেও তেজপুরে এই প্রথম বাস পরিষেবা চালু হলো। এই বাস পরিষেবার শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার টাউন ব্যাবসায়ী সমিতির সম্পাদক প্রসেনজিৎ দে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস পরিষেবা চালু হওয়ায় পর্যটক ও আলিপুরদুয়ারের ব্যাবসায়ীরা লাভবান হবেন। এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারন মানুষ। আর ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবেনা। আলিপুরদুয়ার-তেজপুর বাস পরিষেবা নতুন দিগন্ত খুলে দেবে।
Read More
উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে এবার রাজ্যে স্থায়ী ভাবে ঢুকছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে বর্ষা ঢুকছে ৷ ফলে এবারে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণধীরে ধীরে বাড়বে। জানতে পারা যাচ্ছে আজ থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারে, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ যার ফলে এই তিন জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পঙেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিও হতে পারে৷…
Read More
আজ ঘোষিত হবে বিরোধী দলের প্রার্থীর নাম

আজ ঘোষিত হবে বিরোধী দলের প্রার্থীর নাম

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বহু কল্পনা-জল্পনার পর অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। দায়িত্বে রাজ্য পুলিশ আর তাৎপর্যপূর্ণ বিষয় হল আগের বারের ন্যায় এবারেও গোটা রাজ্যে এক দফাতেই হতে চলেছে নির্বাচন। এরই মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভায় মনোনয়ন জমা করলেন বিজেপি প্রার্থীরা। জানা গিয়েছে, নন্দীগ্রামে হরিপুর অঞ্চলের ১৪ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা করেছেন। দলীয় সূত্রের খবর, আজ সোমবার নন্দীগ্রামের বাকি গ্রাম বিজেপি প্রার্থীরা পঞ্চায়েতে মনোনয়ন জমা করবেন। প্রসঙ্গত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই রাজ্যের বিরোধী দলনেতা…
Read More
পঞ্চায়েত নির্বাচনে মালতি রাভা রায়কে খুজে পাওয়া যাবেনা কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের

পঞ্চায়েত নির্বাচনে মালতি রাভা রায়কে খুজে পাওয়া যাবেনা কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের

পঞ্চায়েত নির্বাচনে মালতি রাভা রায়কে খুজে পাওয়া যাবেনা কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের।ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ৮ই জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরের দিনেই অর্থাৎ ৯ ই জুন থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা। কর্মীদের মনবল চাঙ্গা করতে তুফানগঞ্জে আসেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তুফানগঞ্জে এসে কর্মীদের নিয়ে একটি কর্মী বৈঠক করেন রবীন্দ্রনাথ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতি রাভা রায়কে খুঁজে পাওয়া যাবে না। এবং তিনি মালতী রাভা রায়কে ভোট পাখি বলে কটাক্ষ করেন, ভোটে জিতে বিধায়ক হয়েছেন। জেতার পর আর…
Read More
সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কোচবিহার ল্যন্সডাউন হলে অনুষ্ঠিত হল অল পার্টি মিটিং

সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কোচবিহার ল্যন্সডাউন হলে অনুষ্ঠিত হল অল পার্টি মিটিং

সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কোচবিহার ল্যন্সডাউন হলে অনুষ্ঠিত হলো অল পার্টি মিটিং। অল পার্টি মিটিংয়ে বামফ্রন্ট এবং বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের দাবি জানানো হয়। একই সঙ্গে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় রাজ্য পুলিশ দিয়ে কখনোই শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। বিজেপি এবং ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বদের অভিযোগ ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় বিরোধী দলের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। একদিকে নিরাপত্তার বিষয়ে আলোচনার পাশাপাশি নির্বাচনের ডেট পিছিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করার দাবি জানানো হয়। তবে রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন শান্তিপূর্ণভাবে দাবি করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
Read More