west bengal

শীতকালে কাপড় থেকে বাজে গন্ধ দূর করার সহজ কিছু উপায়

শীতকালে কাপড় থেকে বাজে গন্ধ দূর করার সহজ কিছু উপায়

শীতের মরসুম চলে এসেছে। ধীরে ধীরে ঠান্ডার প্রভাব বাড়তে শুরু করেছে। মানুষ ইতিমধ্যে গরম কাপড় পরতে শুরু করেছে। তাৎপর্যপূর্ণভাবে, শীতের মৌসুমে, যখন আমরা কয়েক মাস ধরে আলমারিতে রাখা পুরানো শীতের কাপড় বের করি, সেই সময় ওই কাপড়গুলো থেকে অদ্ভূত একটা গন্ধ আসে। অনেক সময় দেখা যায় শীতের মৌসুমে বাতাস, আর্দ্রতা বা কাপড় পরিষ্কার না করার কারণে কাপড়ে ময়লা দুর্গন্ধ হতে থাকে। যদি আপনি আপনার কাপড়ের যত্ন সঠিকভাবে নেন তবে সেই ক্ষেত্রে কোনও আবহাওয়ায় জামাকাপড় থেকে কোনও গন্ধ আসবে না। শীতের মৌসুমে যদি আপনার কাপড়েও দুর্গন্ধ হয়। এই পর্বে, আজ আমরা আপনাকে সেই বিশেষ পদ্ধতি সম্পর্কে বলতে যাচ্ছি, যার সাহায্যে আপনি…
Read More
ভাষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে বাড়তি জোর

ভাষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে বাড়তি জোর

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভাষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে বাড়তি জোর দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি শহরের অশোকনগর পত্রিকার লোগো উদ্বোধন করে এই কথা জানিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। ওমপ্রকাশ মিশ্র বলেন, "রাজ্য সরকারের ভাষা ও সাহিত্য বিভাগের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে অশোকনগর পত্রিকার পরিচালন কমিটির সদস্যদেরও বিশ্ববিদ্যালয়ের ভাষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে যুক্ত করা হবে।"
Read More
পুরুষ বন্ধ্যাত্বকরণের উপর পথনাটক প্ৰদৰ্শিত হল জলপাইগুড়ি জেলা হাসপাতালে

পুরুষ বন্ধ্যাত্বকরণের উপর পথনাটক প্ৰদৰ্শিত হল জলপাইগুড়ি জেলা হাসপাতালে

স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা হাসপাতালের সহযোগিতায় ২১ নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত চলছে এনএসভি ফোর্ট নাইট অনুষ্ঠান।এই অনুষ্ঠান এর অংশ হিসেবে জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী জলপাইগুড়ি সদর হাসপাতাল, মালবাজার হাসপাতাল, বানারহাট স্বাস্থ্য কেন্দ্র, চালসা হাসপাতাল এর চত্বরে পুরুষ বন্ধ্যাত্বকরণের বিষয়ে পথনাটক পরিবেশন করছে। এদিনের এই পথনাটক পরিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী নির্দেশক রীনা ভারতী সহ জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর অন্যান্য সদস্যরা।
Read More
হৃদরোগ সম্পর্কে চিকিৎসকদের দ্বারা প্রচলিত কিছু মিথ্যে ধারণা

হৃদরোগ সম্পর্কে চিকিৎসকদের দ্বারা প্রচলিত কিছু মিথ্যে ধারণা

বিশ্বব্যাপী, হৃদরোগ হল মৃত্যুর এক নম্বর কারণ এবং প্রতি বছর ১৭.৯ মিলিয়ন মৃত্যুর জন্য দায়ী। শুধু 'হৃদরোগ' শব্দটি ভীতিকর হতে পারে তবে এই শব্দটিকে ঘিরে অসংখ্য মিথ রয়েছে এবং এটি ভুল ধারণার দ্বারা বোকা বানাতে পারে। সঠিক তথ্য এবং সময়মত পদক্ষেপ হৃদরোগ প্রতিরোধ করতে পারে এবং রোগ নির্ণয়ের পরেও আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে। আমরা সকলেই বিশ্বাস করতে চাই যে হৃদরোগ শুধুমাত্র বয়স্ক বা আমাদের ভাজা খাবার-প্রেমী বন্ধুদের হয়। মিথ্যা অনুমানের উপর নির্ভর করা আমাদের হৃদয়ের জন্য বিপজ্জনক হতে পারে তাই আসুন কথাসাহিত্য থেকে সত্যকে আলাদা করে রেকর্ড স্থাপন করি!” নীচে কিছু সাধারণ ধারণা বর্ণিত করা হয়েছে: 1: হৃদরোগ শুধুমাত্র…
Read More
জলপাইগুড়িতে পুরসভা অভিযানের ডাক দিলো সিপিআইএম

জলপাইগুড়িতে পুরসভা অভিযানের ডাক দিলো সিপিআইএম

পরিষেবা নেই, দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে জলপাইগুড়ি পুরসভা বলে অভিযোগ। ২৫ শে নভেম্বর পুরসভা অভিযানের ডাক দিয়েছে সিপিআইএম। জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করা এমনটাই জানালেন জলপাইগুড়ি শহরের অন্যতম সিপিএম নেতা বিপুল স্যানাল। সাংবাদিক সম্মেলনে বিপুল বাবু পুরসভা প্রসঙ্গে বলেন, ওটা একটি দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে পাশাপাশি দুর্নীতির আখড়া। সিপিএম দল নাগরিক পরিষেবা, দুর্নীতির জবাব চাইতে সাধারণ মানুষেকে নিয়ে আগামী ২৫ শে নভেম্বর জলপাইগুড়ি পুরসভা অভিযান করবে।
Read More
বেহাল রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে

বেহাল রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে

উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের বেহাল রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে জনস্বার্থ মামলা দাখিল হল কলকাতা হাইকোর্টে। রায়গঞ্জের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন রায় হাইকোর্টে এই মামলাটি করেছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার এই মামলা দায়ের করা হয়েছে। অঞ্জনবাবু এদিন বলেন,"ডালখোলা থেকে গাজল ভায়া, রায়গঞ্জ, ইটাহার রেলপথের কাজ যা দীর্ঘদিন ধরে থমকে আছে। সেই কাজ নিয়ে নানা জটিলতা চলছে দীর্ঘদিন ধরেই। কবে পুনরায় এই কাজ শুরু হবে তা জানতে চেয়েই এই মামলা। প্রায় ৬০কিলোমিটারের মতো এই রেলপথ হলে খুব সহজেই রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে জেলার দুই দিনাজপুর ও মালদা জেলার। রেল মানচিত্রে পিছিয়ে পড়া জেলা হিসেবেই পরিচিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ।" এই…
Read More
মালদায় অনুষ্ঠিত হলো মুদ্রা মহোৎসব

মালদায় অনুষ্ঠিত হলো মুদ্রা মহোৎসব

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হলো মুদ্রা মহোৎসব প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা প্রকল্পের মাধ্যমে মঙ্গলবার ২৭ জন ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে লোন পত্র তুলে দেওয়া হয়। এদিন মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনের সভাকক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে মুদ্রা লোন আবেদনকারী ২৭ জন ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হয় লোন পত্র। উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মালদা রিজিওনাল ম্যানেজার শৈলেশ কুমার দুবে, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সহ অন্যান্য আধিকারিক ও ব্যবসায়ীরা। মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, "ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে সংগঠনের পক্ষ থেকে গত…
Read More
নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে লাগানো হল ‘চোর ধরো জেল ভরো’ পোস্টার

নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে লাগানো হল ‘চোর ধরো জেল ভরো’ পোস্টার

আলিপুরদুয়ারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে "চোর ধরো, জেল ভরো" পোস্টার লাগালো DYFI। গতকাল রাতে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকায় পোস্টারটি লাগায় DYFI। উল্লেখ্য, সম্প্রতি চুরির একটি পুরানো মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল আলিপুরদুয়ার জেলা আদালত। এরপর তার গ্রেফতারের দাবিতে গতকাল রাতে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে শহরের একাধিক এলাকায় তার পোস্টার লাগানো হয়। যেখানে নিশীথ প্রমাণিকের উদ্দেশ্যে লেখা হয় "চোর ধরো, জেল ভরো"।
Read More
বিশ্বকাপের উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে ব্রাজিল হাউসে

বিশ্বকাপের উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে ব্রাজিল হাউসে

বিশ্বকাপের উত্তেজনার পারদ যেন ক্রমশই চড়ছে। জলপাইগুড়ি জেলাতে শীতের পারদ নামলেও বিশ্বকাপের পারদ কিন্তু বাড়ছে। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের মাসকলাই বাড়ি পুরসভার ২২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রঞ্জন পালের বাড়িতে অর্থাৎ ব্রাজিল হাউসে এমনই চিএ দেখা গেল। বিশ্বকাপ খেলার আগমুহূর্তে যেন ব্রাজিল হাউজের সাজো সাজো রব। রঞ্জন বাবুর প্রতিবন্ধী ছেলে ফুটবল খেলা পছন্দ করে বলেই এই ব্রাজিল হাউস উপহার। আর এই সুসজ্জিত ব্রাজিল হাউস দেখতে ভিড় জমিয়েছে আট থেকে আশি। এইকারণে খুশি পরিবারও।
Read More
সাতসকালে বিন্নাগুড়ি চা বাগানে বাইসন

সাতসকালে বিন্নাগুড়ি চা বাগানে বাইসন

সোমবার সকালে জঙ্গল থেকে বেড়িয়ে বিন্নাগুড়ি চা বাগানের লোকালয় সংলগ্ন এলাকায় চলে এলো একটি বাইসন। বাইসনটি রেতির জঙ্গল থেকে বেড়িয়ে বানারহাট চা বাগান, মোরাঘাট চা বাগান পেরিয়ে পথ ভুলে বিন্নাগুড়ি চা বাগানে ঢুকে পড়ে। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ১০ টা নাগাদ বাইসনটিকে তাড়িয়ে আবারও রেতির জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন।
Read More
শিলিগুড়ির চা বাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের শাবক

শিলিগুড়ির চা বাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের শাবক

শিলিগুড়ি মহাকুমার অন্তর্গত গঙ্গারাম চা বাগানের মুনি ডিভিশন থেকে উদ্ধার হলো চিতাবাঘের শাবক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো শনিবার সকালে। জানা গেছে, এদিন সকালে চা বাগান শ্রমিকেরা বাগানে পাতা তোলার কাজ করতে গেলে এই চিতা বাঘের শাবক গুলিকে দেখতে পায়। এরপর বাগানের তরফে বনদপ্তরকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বাগডোগরা বন বিভাগের একটি টিম পৌঁছায়। এদিন বনদপ্তরের কর্মীরা সমস্ত এলাকা ঘিরে ফেলে। বনদপ্তরের প্রাথমিক অনুমান, যে জায়গায় ওই চিতাশাবক গুলি পাওয়া গিয়েছে তার আশেপাশেই থাকতে পারে চিতাবাঘটি। তবে শাবক সমেত চিতাটিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বনদপ্তর।
Read More
কথা বলা পুতুল নিয়ে জলপাইগুড়িতে সচেতনতা মূলক প্রচারে ধূমকেতু

কথা বলা পুতুল নিয়ে জলপাইগুড়িতে সচেতনতা মূলক প্রচারে ধূমকেতু

শীত কালে গ্রামে গঞ্জে পুতুল নাচের আসর আজ ইতিহাস। তবে সেই পুতুল আজও বেঁচে আছে পাপেটট্রির মধ্যে। যাকে সাধারণত বলা হচ্ছে কথা বলা পুতুল। এবার সেই কথা বলা পুতুল নিয়েই জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুল, কলেজ,এবং লোকসমাগম হয় এমন স্থানে বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক বার্তা ছড়িয়ে দিচ্ছেন ধূমকেতু পাপেটট্রি গ্রূপের ডিরেক্টর দিলীপ মন্ডল। জলপাইগুড়িতে এক অনুষ্ঠানের মাঝে এইকথা তিনি জানান। পুতুল নাচ আজ আর নেই বললেই চলে, তার জায়গায় আজ এই পাপেটট্রি। এই জিনিসটি অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে। ধূমকেতু গ্ৰুপ বাংলার বিভিন্ন প্রান্তে এই কথা বলা পুতুল নিয়ে সমাজের বিভিন্ন বিষয় যেমন, স্বাস্থ্য, শিক্ষা, নিয়ে কাজ করে চলেছে।
Read More
পঞ্চায়েত নির্বাচনে বীরভূম নিয়ে চলছে চর্চা

পঞ্চায়েত নির্বাচনে বীরভূম নিয়ে চলছে চর্চা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গরুপাচার কাণ্ডে দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। এই অবস্থায় নতুন করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ইডি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে পঞ্চায়েত নির্বাচনের সময় অনুব্রত জেল থেকে জামিনে আদৌ মুক্তি পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বীরভূম জেলা জুড়ে আপাতত এই চর্চাই চলছে। আদালতের এজলাসে বসেই অনুব্রত দলীয় কর্মীদের প্রতি যে কড়া বার্তা দিয়েছেন তাতে গোটা বিষয়টি অন্য মাত্রা পেয়েছিল। সেদিন অনুব্রতকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল। সেখানে দেখা করতে এসেছিলেন তাঁর জেলার তৃণমূলের কিছু নেতা-কর্মী। পঞ্চায়েত ভোটে দলের রণকৌশল নিয়ে সেখানেই তাঁদের নির্দেশ…
Read More
স্বস্তি পেল মেনকা, মামলার শুনানি আপাতত স্থগিত

স্বস্তি পেল মেনকা, মামলার শুনানি আপাতত স্থগিত

অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর এই আর্জি প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এরইমাঝে মেনকাকে রক্ষা কবচ কেন? একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। আদালত সাফ জানিয়ে দিল, আপাতত এই সংক্রান্ত পুরনো নির্দেশই বহাল থাকবে। আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। গরু পাচার মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল দেওয়া সিঙ্গল বেঞ্চ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চে আবেদন জানায় ইডি। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতিও দেওয়া হয়। বৃহস্পতিবার ছিল…
Read More