west bengal

ফাঁস হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র

ফাঁস হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে রাজ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই আবহেই ফের একবার যেন পুনরাবৃত্তি হল ইতিহাসের। মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের প্রশ্ন পত্র ফাঁস। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই বাতিল হল পরীক্ষার্থীর পরীক্ষা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায়। জানা গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছিল পরীক্ষা কেন্দ্রে। সেই মোবাইল ফোনের সাহায্যে এই পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তোলে। এই কান্ড পর্যবেক্ষকদের নজরে আসে। তারপর দ্রুত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের কাছে এই ব্যাপারে জবাবদিহি চাওয়া হয়েছে।
Read More
রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন এসসি কমিশনের চেয়ারম্যান

রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন এসসি কমিশনের চেয়ারম্যান

বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছে সন্দেশখালি। একের পর এক ঘটনা ঘটে চলেছে এই জায়গাকে কেন্দ্র করে। এবার ফের সন্দেশখালির প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে রাষ্ট্রপতি শাসন জরুরি হয়ে পড়েছে। এই বিষয়ে রাইসিনা হিলসে রিপোর্টও জমা দেওয়া হয়েছে। ওই রিপোর্টে অভিযোগ করেছেন, সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যর্থ হয়েছে। তাই, তিনি দাবি জানিয়েছেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। নাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করেছেন তিনি। উল্লেখ্য, তপসিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। যদিও, ১৪৪ ধারা জারি থাকায় সেখানকার অশান্ত এলাকায় তাঁরা ঢুকতে…
Read More
ইডি হেফাজতে ধৃত বিশ্বজিত

ইডি হেফাজতে ধৃত বিশ্বজিত

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সল্টলেকের আইবি ব্লক থেকে গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। আর ইডির হাতে গ্রেফতারির সাথে সাথেই মক্কেলের শারীরিক অসুস্থতা নিয়ে গলা শুকাতে শুরু করলেন বিশ্বজিতের আইনজীবী। গ্রেফতার করার পরা বিশ্বজিৎকে সেইদিনই আদালতে পেশ করে আট দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওদিকে পাল্টা বিশ্বজিতের আইনজীবী বলেন, তার মক্কেল একাধিক রোগে জর্জরিত। তাই ইডি হেফাজতে যাতে তার সঠিকভাবে চিকিৎসা করা হয়। আদালতের কাছে…
Read More
বড়সড় সিদ্ধান্ত পর্ষদের তরফে

বড়সড় সিদ্ধান্ত পর্ষদের তরফে

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকও। পরীক্ষা চলবে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই আবহেই নতুন ঘোষণা, ছুটির দিনে করতে হবে মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়ন। মধ্যশিক্ষা পর্ষদ সেই জন্য চার দিন ছুটি দিচ্ছে মাধ্যমিকের এক্সামিনার ও হেড এক্সামিনারদের। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, যেহেতু এক্সামিনার ও হেড এক্সামিনারদের ছুটির দিনে কাজ করতে হবে, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চার দিন অতিরিক্ত ছুটি দেওয়ার। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই চারটি ছুটি নিতে পারবেন। তবে সরকারি খাতায় এই চারটি ছুটির দিন থাকায় অতিরিক্ত চারদিন ছুটি পাবেন তারা। মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড-হক কমিটির সভাপতি এই আবহে শিক্ষকদের চারটি অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত…
Read More
নয়া জল্পনা, ইস্তফা দিতে পারেন যাদবপুরের সাংসদ

নয়া জল্পনা, ইস্তফা দিতে পারেন যাদবপুরের সাংসদ

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে দিনকয়েক আগেই তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। এবার একই পথে হাঁটতে চলেছেন তৃণমূলের অপর তারকা সাংসদ মিমি চক্রবর্তী। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর ইস্তফার খবর সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা। যদিও তার ইস্তফার কারণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। জন্মদিন কাটানোর পরই রাজনৈতিক কেরিয়ারের অন্যতম বড় সিদ্ধান্ত নিলেন তিনি‌। লোকসভা নির্বাচনের দামামা বাজতেই রোগী কল্যাণ সমিতির পদ থেকে ইস্তফা দিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। যদিও এই নিয়ে মিমি কিংবা তার দল তৃণমূল, কারও তরফে এখনও…
Read More
আগামী বছরের পরীক্ষার সূচি জানালেন শিক্ষামন্ত্রী

আগামী বছরের পরীক্ষার সূচি জানালেন শিক্ষামন্ত্রী

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়েছে পরীক্ষা, এই মুহূর্তে রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা। আজ শুরু হবে উচ্চ মাধ্যমিক। এই আবহে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষা চলবে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে লোকসভা নির্বাচনের জন্য এ বছর মাধ্যমিক পরীক্ষা বেশ খানিকটা এগিয়ে আনা হয়েছিল। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয়েছে গত ১২ ফেব্রুয়ারি। অন্যদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি জানিয়েছেন, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ই ফেব্রুয়ারি থেকে। শিক্ষামন্ত্রী জানান ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। পরীক্ষার প্রথম দিন অর্থাৎ প্রথম ভাষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়…
Read More
তল্লাশি শুরু করেছে ইডি

তল্লাশি শুরু করেছে ইডি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতির মামলায় ফের তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। তল্লাশি শুরু করেছে, শঙ্কর আঢ্যের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করার সময় উঠে আসছে বনগাঁর বাসিন্দা বিশ্বজিৎ দাসের নাম। তারই সল্টলেকের বাড়িতে হানা দিয়েছে ইডি। এছাড়াও আরও কয়েকটি জায়গায় শুরু হয়েছে রেইড। প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে বাকিবুরের খোঁজ পান ইডি কর্তারা। তার গ্রেফতারির পর উঠে আসে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। তদন্ত যত এগোতে থাকে তত বাড়তে থাকে দুর্নীতির জট।
Read More
অবশেষে খুলে গেল দমদম রোডের নতুন সেতু

অবশেষে খুলে গেল দমদম রোডের নতুন সেতু

বিগত বেশ কিছুদিন চলছিলো মেরামতের কাজ, অবশেষে সমাপ্ত হলো কাজ। এবার স্বস্তি পেতে চলেছে সাধারণ মানুষর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খুলে গেল দমদম রোডের বাগজোলা খালের উপরে তৈরি হওয়া নতুন সেতু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সেই ব্রিজের উদ্বোধন করেন। প্রসঙ্গত সেতুটির অবস্থা খারাপ হয়ে যাওয়ায় বিশেষজ্ঞরা নতুন সেতু গড়ার কথা জানিয়েছিলেন পূর্ত দপ্তরে। ২০২১ সালের ১২ অগস্ট থেকে দমদম রোডের উপর হনুমান মন্দির সংলগ্ন সেতু দিয়ে বাস, লরি–সহ ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৫৫ মিটার লম্বা এবং ফুটপাথ–সহ ১৩.৮ মিটার চওড়া এই সেতুটি তৈরি করতে বরাদ্দ করা হয়েছিল ২২ কোটি টাকা। এখানে সেতু ভাঙার পর দমদম স্টেশন…
Read More
বড় ঘোষণা সরকারের তরফে

বড় ঘোষণা সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। তবে এবার রেশন কার্ড হোল্ডারদের জন্য উঠে আসছে বড় সুখবর। রেশন নিয়ে এবার কর্ণাটক সরকারের তরফে ‘অন্ন ভাগ্য’ নামে একটি নতুন প্রকল্প চালু করা হল। এই প্রকল্পের আওতায় পরিবারগুলিকে প্রতি মাসে ১৭০ টাকা করে দেওয়া হবে। এই টাকা ব্যবহার করা যেতে পারে ৫ কেজি চাল কেনার জন্য। সরকারের তরফে এই টাকা পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। পরিবারের…
Read More
পিছিয়ে গেলো উদ্বোধনের তারিখ, চিন্তা বাড়ছে মেট্রো কতৃপক্ষের

পিছিয়ে গেলো উদ্বোধনের তারিখ, চিন্তা বাড়ছে মেট্রো কতৃপক্ষের

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে, নজির গড়তে কলকাতা। চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রো শুরুর জন্য প্রয়োজন হবে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেতের। এই লাইনে যাত্রী পরিষেবা শুরুর লক্ষ্যে গত সোম থেকে বুধবার পর্যন্ত চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করেছেন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের পশ্চিম দিকের অংশ। তবে পরিদর্শনের সময় কার্যত অচল হয়ে রইল চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির মোবাইল যন্ত্র। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল ও স্টেশনে থাকছে না মোবাইল নেটওয়ার্ক। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের এই অংশ পরিদর্শনের সময় কার্যত যোগাযোগহীন হয়ে রইলেন চিফ কমিশনার অফ…
Read More
সংগঠনের তরফে ধর্মঘটের ডাক

সংগঠনের তরফে ধর্মঘটের ডাক

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের পেট্রোল পাম্প মালিকরা হাঁটলেন কড়া পথে। পঞ্চায়েত নির্বাচনের সময় দেওয়া পেট্রোলের দাম মেটানোর দাবিতে আন্দোলন শুরু করলেন পেট্রোল পাম্প মালিকেরা। এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনের আগে লোকসভা ভোটের জন্য ৭৫ শতাংশ পেট্রোলের দাম আগাম হিসেবে চাইলেন। সংগঠনের প্রধান জানিয়েছেন, বকেয়া টাকা মেটানোর জন্য ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে সরকারের সাথে। ডিলার সংগঠনের প্রধানের দাবি সরকারের থেকে বকেয়া টাকা না মেলায় ২৫ শতাংশ পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ডিলাররা দাবি করেছেন, ‘পাম্প বন্ধ করে রাখা আমাদের উদ্দেশ্য নয়। এই প্রতিবাদের পর কী জবাব পাওয়া যায়,…
Read More
বিচারপতির প্রশ্নের মুখে তৃণমূল সাংসদ

বিচারপতির প্রশ্নের মুখে তৃণমূল সাংসদ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে কেন মামলা সরাতে চাইছেন? রাজ্যের মেডিক্যাল দুর্নীতি মামলার শুনানিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ খাড়া করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু বিচারপতি গঙ্গোপাধ্যায়ই নন, পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি সরানোর বিষয়েও সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন অভিষেক। আগামী ১৯ ফেব্রুয়ারি অভিষেকের আবেদন নিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে।
Read More
সামান্য বাড়ল রাজ্য সরকারি কর্মীদের ডিএ

সামান্য বাড়ল রাজ্য সরকারি কর্মীদের ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আরও ৪ শতাংশ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের DA, বাজেটে ঘোষণা মমতা সরকারের। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ এর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কলকাতার বুকে এখনও চলছে আন্দোলন। তবে মেলেনি কাঙ্খিত ডিএ। ওদিকে সুপ্রিম কোর্টে চলছে রাজ্যের ডিএ মামালা। এই আবহে এবারের বাজেটে বিরাট ঘোষণা। ফের ৪% বৃদ্ধি করা হল ডিএ। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের ডিএ গিয়ে দাঁড়ালো ১৪ শতাংশে। প্রসঙ্গত, গত বাজেটে তাদের অতিরিক্ত ৩% ডিএ এর ঘোষণা করেছিলেন…
Read More
বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষীর ভাণ্ডার অন্যতম। আর সেটাই সত্যি হল। ভোটের আগেই বাজেটে একের পর এক বড় ঘোষণা। এক ধাক্কায় দ্বিগুন বাড়ানো হল লক্ষীর ভাণ্ডারের টাকা। এদিন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০।’ ভোটের মুখে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফোটাতে মমতা সরকারের মাস্টারস্ট্রোক। প্রসঙ্গত শুরুর দিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন ২৫-৬০ বছর বয়সিরা। আর ৬০ বছর পেরিয়ে গেলে দেওয়া হত ‘বার্ধক্য ভাতা’। তবে বর্তমানে…
Read More