08
Mar
লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন বিচারপতি টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, কলকাতা নয়, বরং শুভেন্দু-গড়ে প্রার্থী করা হবে টলিউড অভিনেত্রীকে। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের কাঁথি কিংবা তমলুক থেকে ‘দিদি নম্বর ওয়ান’কে প্রার্থী করা হতে পারে। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও তারকা প্রার্থী দিতে পারে তৃণমূল। অভিনেত্রী-বিধায়ক জুন মালিয়াকে দাঁড় করানো হবে বলে জানা যাচ্ছে। তৃণমূল সূত্রে খবর, শুভেন্দু গড়ে প্রার্থী করা হবে ‘দিদি নম্বর ওয়ান’ সঞ্চালিকাকে। কাঁথি কিংবা তমলুক থেকে দাঁড় করানো হতে পারে তাঁকে। প্রাথমিকভাবে তমলুক কেন্দ্রের প্রার্থী হিসেবে…
