শুরু হতে চলেছে শংসাপত্র যাচাইয়ের প্রক্রিয়া

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটের জালিয়াতি রুখতে এবার কড়া পদক্ষেপ রাজ্যের।

এবার ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র খতিয়ে দেখতে জেলায় জেলায় অভিযান শুরু করবে রাজ্য। মনোজ আগারওয়ালের দাবি, এসআইআরে প্রচুর বেনিয়ম নজরে পড়েছে কমিশনের। মুখ্যসচিব জানিয়েছেন, বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটে তথ্য স্ক্যান করা হচ্ছে। শুধু ভেরিফিকেশন করার জন্য এটা করা হচ্ছে।

কারও কোনও সমস্যা হবে না। মুখ্যসচিবের দাবি, বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠছে, তৃণমূল জমানায় এসআইআর-এর সময় বেআইনি জন্ম-মৃত্যু শংসাপত্র ইস্যু করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এবার কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার।