দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। তৃণমূলকে কার্যত গোহারা হারিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি।
ফল ঘোষণার পর নয়াদিল্লিতে দলের সদর দফতর থেকে ভাষণে নরেন্দ্র মোদী বলেন, প্রথম মন্ত্রিসভাতেই আয়ুষ্মান ভারত স্কিম সবুজ সঙ্কেত দেওয়া হবে এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানিয়ে রাখি, দেশের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে চালু হয় এই যোজনা। এই প্রকল্পের অধীনে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন।
এই কার্ড পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট নথিপত্র থাকা প্রয়োজন। এই জরুরি কাগজপত্রগুলির মধ্যে থাকছে আধার কার্ড, রেশন কার্ড, আয়ের শংসাপত্র, লেবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর মতো নথি। এছাড়াও আবেদনকারীর মোবাইল নম্বরটি আধারের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। যারা সংগঠিত খাতে কাজ করেন বা নিয়মিত আয়কর দিয়ে থাকেন তারা এই স্কিমের সুবিধা নিতে পারবেন না বলেই খবর।
