রাত পোহালেই ভোট: বারাকপুর প্রশাসনিক ভবনে জোরকদমে প্রস্তুতি

রাত পোহালে নির্বাচন। বারাকপুর প্রশাসনিক ভবনে চলছে তার চরম প্রস্তুতি। ভোট কর্মীরা যারা ভোট করাবেন তারা নিজ নিজ ইভিএম ও তাদের প্রয়োজনীয় কাগজপত্র সরঞ্জাম বুঝে নিচ্ছেন।

গত বছর এভাবে তাদের ইভিএম মেশিন নিতে ঝামেলা সম্মুখীন হতে হয়েছিল তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। এবার ভোট কর্মীরা মনের সাহস পেয়েছেন কারণ নির্বাচন কমিশনার যে ধরনের ব্যবস্থা করেছেন তারা অনেকটাই নিরাপত্তা বোধ করছেন।