পিছিয়ে গেলো ফল প্রকাশের দিনক্ষন

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে রাজ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে নির্বাচনের কারণে এই বছর একটু আগেই শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হয় এই পরীক্ষা।

পাশাপাশি পরীক্ষায় শেষ হওয়ার পর থেকেই রেজাল্ট কবে বের হবে সেই বিষয় নিয়ে উদ্বিগ্ন ছিল ছাত্র-ছাত্রীরা। তবে এবার মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে বড় ঘোষণা করলো পর্ষদ। মূলত ৯০ দিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। অন্যান্য বছরের মতো চলতি বছর ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন মাধ্যমিক পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

তিনি জানান ৪ মে বিধানসভার নির্বাচনের ফল প্রকাশের পরই, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। এছাড়াও এই বিষয়ে রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, দেরি হচ্ছে চলতে বছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে ঠিকই। তবে সময়ের মধ্যেই এই ফল প্রকাশ করতে হবে। তবে এখন অনেক স্কুলেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। একাধিক সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ রয়েছে নির্বাচনের কারণে।