ভারতের অন্যতম শীর্ষ মদ প্রস্তুতকারী সংস্থা অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স লিমিটেড (ABD) ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেরঅনিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে। যাতে স্ট্যান্ডঅ্যালোন ফলাফলে অপারেশন থেকে আয় বেড়ে ৯৭৫ কোটি টাকা হয়েছে, যা গত বছরের তুলনায় ৫.৩ শতাংশ বেশি। ইবিআইটিডিএ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪০ কোটি টাকা এবং কর-পরবর্তী মুনাফা (পিএটি) ১১.৯ শতাংশ বেড়ে ৬৮ কোটি টাকাতে পৌঁছেছে।
কনসোলিডেটেড ফলাফলে অপারেশন থেকে আয় ৫.৮ শতাংশ বেড়ে ৯৮৪ কোটি টাকা হয়েছে। ইবিআইটিডিএ দাঁড়িয়েছে ১২০ কোটি টাকা। নতুন ABD Maestro সুপার-প্রিমিয়াম ও লাক্সারি পোর্টফোলিও, বিজ্ঞাপন এবং ডিস্ট্রিবিউশন সম্প্রসারণে বিনিয়োগের ফলে ইবিআইটিডিএ বৃদ্ধির গতি কিছুটা সীমিত হয়েছে। পিএটি হয়েছে ৪৫ কোটি টাকা। তবে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের ব্যাঘাতজনিত ২৪ কোটির প্রভাব বাদ দিলে এলটিএল ইবিআইটিডিএ ১৪৪ কোটি, ইবিআইটিডিএ মার্জিন ১৪.৭ শতাংশ এবং এলটিএল পিএটি ৬৩ কোটি টাকা হতো।
অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর অমর সিনহা জানান, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ সত্ত্বেও কোম্পানির মূল ব্যবসা শক্তিশালী রয়েছে। ব্র্যান্ড, মানবসম্পদ, প্রিমিয়ামাইজেশন এবং ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে বিনিয়োগ অব্যাহত থাকবে। ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তিও (FTA) প্রিমিয়াম পোর্টফোলিও সম্প্রসারণে সহায়ক হবে।
২০২৭ অর্থবর্ষে-এ Prestige & Above (P&A) পোর্টফোলিওর বিক্রি পৌঁছেছে ৯ মিলিয়ন কেসে। আইকনিক হোয়াইট ৩.১ মিলিয়ন কেস বিক্রি করে ৩৩.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া Zoya Pink বাজারে এসেছে এবং আন্তর্জাতিক বাজারে ABD-এর উপস্থিতি বেড়ে ৩৯টি দেশে পৌঁছেছে। বর্তমানে আইকনিক হোয়াইট
১০টি আন্তর্জাতিক বাজারে এবং ABD Maestro-র একাধিক ব্র্যান্ড কানাডা, নিউজিল্যান্ড, ইউএই-সহ বিভিন্ন দেশে উপলব্ধ।
২০২৬ সালে একাধিক মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে ABD, IMAGEXX 2026 Summit Awards-এ Rangeela জিতেছে ‘Best Use of Social Media’ পুরস্কার। তেলেঙ্গানার রঙ্গাপুর উৎপাদন কেন্দ্র পেয়েছে ‘Best Factory/Management Award’। এছাড়া Icons of Whisky India Awards 2026-এ ABD Maestro সম্মানিত হয়েছে ‘Distiller of the Year’ এবং ARTHAUS Blended Malt Scotch Whisky পেয়েছে ‘Campaign Innovator of the Year’ পুরস্কার।
