ভারতে নিজেদের বাজার উপস্থিতি এবং বহু-বছরের বৃদ্ধি কৌশলকে ত্বরান্বিত করে, স্বাস্থ্য ও সুস্থতার সহায়ক অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি অ্যামওয়ে ইন্ডিয়া আজ দেশের প্রধান বাজারগুলিতে তার ফিজিক্যাল উপস্থিতি সম্প্রসারণের ঘোষণা করেছে। এই সম্প্রসারণের পরবর্তী পর্যায়কে চিহ্নিত করে, অ্যামওয়ের প্রেসিডেন্ট ও সিইও মাইকেল নেলসন আজ শহরে তাঁর আনুষ্ঠানিক সফরের সময় গুরুগ্রামে অ্যামওয়ের নতুন স্টোরের উদ্বোধন করেন। এই সম্প্রসারণ গত বছর মাইকেল ঘোষিত ১০০ কোটি টাকার বিনিয়োগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যার মধ্যে কোম্পানির ফিজিক্যাল উপস্থিতি সম্প্রসারণ সহ একাধিক উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। এর অংশ হিসেবে, অ্যামওয়ে ইন্ডিয়া শিলিগুড়িতে তাদের নতুন ও আরো উন্নত রূপের স্টোর খুলেছে, যা ভোক্তাদের আরও কাছে তার পোর্টফোলিও ও ব্র্যান্ড অভিজ্ঞতা পৌঁছে দেবে, পাশাপাশি তার ডিস্ট্রিবিউটরদের জন্য গ্রাহকদের সঙ্গে যুক্ত হওয়ার এবং স্থানীয় কমিউনিটি গড়ে তোলার একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করবে।
এই উপলক্ষে অ্যামওয়ের প্রেসিডেন্ট ও সিইও মাইকেল নেলসন বলেন, “অ্যামওয়ের বিশ্বব্যাপী অগ্রযাত্রার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত, এবং এই সুযোগটিকে যা বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে তা হলো ভারতীয় গ্রাহকদের দ্রুত পরিবর্তন। আজকের গ্রাহকরা ক্রমবর্ধমানভাবে নির্ভরযোগ্য, বিজ্ঞান-সমর্থিত স্বাস্থ্য ও সুস্থতার সমাধান, আরও ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে অধিকতর সুবিধা খুঁজছেন। আমাদের লক্ষ্য হলো এমন আধুনিক, অভিজ্ঞতা-ভিত্তিক স্থান তৈরি করা যা আমাদের ডিস্ট্রিবিউটরদের এই পরিবর্তিত চাহিদাগুলো আরও ভালোভাবে মেটাতে সাহায্য করবে। এই কেন্দ্রগুলো পণ্য আবিষ্কার, অর্থপূর্ণ আলোচনা এবং একটি কমিউনিটিকে একত্রিত করে, যা ডিস্ট্রিবিউটরদের গ্রাহকদের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে এবং আরও বেশি মূল্য প্রদান করতে সক্ষম করে। গুরুগ্রামে এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন ভারতে অ্যামওয়ের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা এই বাজারের প্রতি কোম্পানির দীর্ঘমেয়াদী আস্থা এবং ডিস্ট্রিবিউটরদের তাদের ব্যবসা তৈরি ও বিকাশের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম, সরঞ্জাম এবং অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করছে। স্বাস্থ্য ও সুস্থতার সমাধানের চাহিদা ক্রমাগত বাড়তে থাকায়, অ্যামওয়ে উদ্যোক্তা উদ্যোগকে উৎসাহিত করতে, গ্রাহকের অভিজ্ঞতা বাড়াতে এবং আরও বেশি মানুষকে উন্নত জীবনযাপনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অ্যামওয়ে ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রজনীশ চোপড়া বলেন, “ভারতে আমরা কীভাবে আমাদের ভোক্তা ও ডিস্ট্রিবিউটর অভিজ্ঞতা উন্নত করছি, তার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ফিজিক্যাল উপস্থিতি। এগুলো গতানুগতিক দোকান নয়; এগুলো হলো এনগেজমেন্ট হাব, যা গ্রাহকদের অ্যামওয়ের অভিজ্ঞতা লাভের একটি আরও সরাসরি উপায় দেওয়ার জন্য এবং আমাদের ডিস্ট্রিবিউটরদের তাদের গ্রাহকদের সাথে যুক্ত হতে ও কমিউনিটি গড়ে তোলার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। গত এক বছরে, আমরা নতুন দোকান খোলা এবং বিদ্যমান দোকানগুলোকে এই এনগেজমেন্ট হাবে আপগ্রেড করার মাধ্যমে বিভিন্ন স্থানে আমাদের সরাসরি উপস্থিতি আরও শক্তিশালী করেছি এবং আগামী বছরগুলোতে দেশজুড়ে আমাদের কার্যক্রম আরও প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। এটি ভারতের প্রতি আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি এবং ‘বিকশিত ভারত”-এর স্বপ্ন পূরণে আমাদের অবদানেরও একটি গুরুত্বপূর্ণ অংশ, যা স্বাস্থ্যকর সমাজ গঠনে সহায়তা, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং বিশ্বমানের পণ্যগুলিতে বৃহত্তর প্রবেশাধিকার নিশ্চিত করছে।”
সারাদেশে ৮৫টিরও বেশি স্টোরের বর্তমান নেটওয়ার্কের উপর ভিত্তি করে, অ্যামওয়ে ইন্ডিয়া সাম্প্রতিক মাসগুলোতে তাদের রিটেইল ব্যবসার রূপান্তরের যাত্রাকে আরও শক্তিশালী করেছে। কোম্পানিটি ইতোমধ্যে পুনে, কলকাতা, শিলিগুড়ি, ইম্ফল, ভাগলপুর, আনন্দ, আহমেদাবাদ, বঙাইগাঁও, আগ্রা এবং নান্দেদ-সহ অন্যান্য প্রধান বাজারগুলিতে ১৪টিরও বেশি স্টোর খুলেছে এবং সেগুলোর সংস্কার করেছে, যা মেট্রো, টিয়ার-2 এবং টিয়ার-3 বাজারগুলিতে তাদের সুষম সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে। আগামী ৩-৪ বছরের মধ্যে আরও বেশ কয়েকটি স্টোর খোলা বা সংস্কার করার জন্য কোম্পানিটি একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করেছে।
অ্যামওয়ে ইন্ডিয়া যখন দেশে তার কার্যক্রমের তিন দশকের কাছাকাছি পৌঁছেছে, তখন কোম্পানির অব্যাহত প্রচেষ্টা ও উদ্যোগগুলি ডিরেক্ট সেলিং ইকোসিস্টেমকে শক্তিশালী করার প্রতিশ্রুতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কোম্পানিটি প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা অনুযায়ী কাজ করে এবং তার কার্যক্রম জুড়ে তার গভর্ন্যান্স, কমপ্লায়েন্স এবং ব্যবসায়িক অনুশীলনগুলিকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। তার ফিজিক্যাল এনগেজমেন্ট সেন্টারগুলি এই প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা পণ্য সম্পর্কে ধারণা, ভোক্তা শিক্ষা এবং ভোক্তা ও পরিবেশকদের মধ্যে যোগাযোগের জন্য একটি স্বচ্ছ পরিবেশ প্রদান করছে। ভারতে প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা নিয়ে, অ্যামওয়ে বৃহত্তর গ্রাহক আস্থা, দায়িত্বশীল উদ্যোগ, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টির মাধ্যমে আগামী ৩০ বছর এবং তারও বেশি সময় ধরে এগিয়ে যাওয়ার লক্ষ্যে অবিচল রয়েছে।
