আসুস আজ তাদের প্রিমিয়াম বিজনেস ল্যাপটপ সেগমেন্টে নিয়ে এলো এক্সপার্টবুক আলট্রা, যা একটি শিল্প-নেতৃস্থানীয় কোপাইলট+ পিসি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। এর পাশাপাশি, কোম্পানি তাদের ভার্সেটাইল এক্সপার্টবুক পি সিরিজ (পিথ্রি এবং পিফাইভ মডেল) সম্প্রসারণের কথা ঘোষণা করেছে। এটি ভারতজুড়ে ব্যবসায়িক ক্ষেত্রে “দুশ্চিন্তামুক্ত বিজনেজ” বা ওরি ফ্রি বিজনেজ-এর প্রতিশ্রুতি দিচ্ছে। এক্সপার্টবুক আলট্রা হলো ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য নিদর্শন, যা AZ31B ম্যাগনেসিয়াম-অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। মাত্র ০.৯৯ কেজি ওজনের এই ল্যাপটপে রয়েছে ৯এইচ হার্ডনেস রেটিংযুক্ত ন্যানো সেরামিক সারফেস। এটি লেটেস্ট ইন্টেল® কোর™ আলট্রা সিরিজ ৩ প্রসেসর দ্বারা চালিত, যা ডেডিকেটেড এনপিইউ এবং একটি শক্তিশালী জিপিইউ-এর মাধ্যমে উন্নত এআই কম্পিউটিং অভিজ্ঞতা দেবে।
এতে আছে ১৪ ইঞ্চির ৩কে (3K) ট্যান্ডেম ওলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং উজ্জ্বলতা ১৪০০ নিটস পর্যন্ত। ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে ৭০ ওয়াট-আওয়ারের ব্যাটারি, যা ২৬ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এতে রয়েছে ৫০ ওয়াট সিপিইউ টিডিপি, দ্রুতগতির জেন ৫ এসএসডি (যার গতি ১৪,০৯০ এমবি/সেকেন্ড) এবং ৯৬০০ এমটি/সেকেন্ড গতির আধুনিক ডিডিআর৫ মেমোরি। হার্ডওয়্যার সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন ‘NIST SP 800-193’ কমপ্লায়েন্ট নিরাপত্তা ব্যবস্থা।
ব্যবসায়িক প্রসারের কথা মাথায় রেখে তৈরি পি সিরিজে রয়েছে ১৪ এবং ১৬ ইঞ্চি কনফিগারেশন, যেখানে ৬৪ জিবি পর্যন্ত DDR5 RAM এবং ডুয়াল এসএসডি ব্যবহারের সুবিধা রয়েছে। স্থায়িত্ব নিশ্চিত করতে এই ল্যাপটপগুলো MIL-STD 810H মিলিটারি-গ্রেড মানদণ্ড মেনে তৈরি করা হয়েছে। আসুস-এর গ্লোবাল কো-সিইও স্যামসন হু বলেন, “এক্সপার্টবুক আলট্রার মাধ্যমে আমরা শিল্পে এক নতুন মানদণ্ড স্থাপন করেছি। ফ্লিপকার্টের সাথে আমাদের কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত করবে যে প্রতিটি ভারতীয় এন্টারপ্রাইজ যেন এআই যুগে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে।”
