Arpita Debnath

5487 Posts
খুশির খবর পরীক্ষার্থীদের জন্য

খুশির খবর পরীক্ষার্থীদের জন্য

খুশির খবর পরীক্ষার্থীদের জন্য। তবে ইতিমধ্যেই পরীক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে চাপা উৎকণ্ঠা, কারণ আগামী বছরেই শুরুর দিকেই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, আসন্ন পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি যেসকল পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন করবে তাদের কোনও লেট ফি বা জরিমানাও দিতে হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার না থাকলে কোনও পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। উচ্চমাধ্যমিকের পোর্টালে আধার কার্ড আপডেট পক্রিয়া চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। জানিয়ে রাখি, ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে…
Read More
প্রকাশ্যে একের পর এক তথ্য, রেশন দুর্নীতিতে তৈরী হচ্ছে তালিকা

প্রকাশ্যে একের পর এক তথ্য, রেশন দুর্নীতিতে তৈরী হচ্ছে তালিকা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এখনও পর্যন্ত, জ্যোতিপ্রিয় ওরফে বালুর ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডির হাতে এসেছে। এছাড়াও জ্যোতিপ্রিয়র প্রচুর বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে। এবার ইডির নজরে সেই অ্যাকাউন্ট হোল্ডাররা। বেনামি অ্যাকাউন্টগুলি যাদের নামে রয়েছে এবার একে একে তাদের তালিকা তৈরী করছে ইডি। ওদিকে জানা যাচ্ছে ইডির টানা জেরায় বালু জানিয়েছে তিনি কোনও কিছুই জানেন না। সবটাই তার আপ্তসহায়ক জানেন। সেই সূত্রেই এবার…
Read More
বড় খুশির খবর রাজস্থান সরকারের তরফে

বড় খুশির খবর রাজস্থান সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে অবশেষে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করল রাজস্থান সরকার। বর্তমান কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগী তথা অবসরপ্রাপ্ত কর্মচারীরাও পাবেন এই সুবিধা। রাজ্য সরকার এটাও জানিয়েছে যে, কয়েক মাসের ‘এরিয়ার’ বা বকেয়া যা আছে সেটাও ক্লিয়ার করে দেওয়া হবে। দিওয়ালির আগে এরকম খুশির খবরে রাজ্যে যে আনন্দের হাওয়া বইছে সেকথা বলাই বাহুল্য। উল্লেখ্য, রাজস্থান সরকারের অর্থ দফতর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে যে, রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স এবার চার…
Read More
জ্যোতিপ্রিয় মামলার শুনানি আগামী সপ্তাহে

জ্যোতিপ্রিয় মামলার শুনানি আগামী সপ্তাহে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কমান্ড হাসপাতালের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা আপাতত কমান্ড হাসপাতালেই চলবে। কোনও বাধা নেই বলে জানিয়ে দিল আদালত। সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত শুক্রবার তাকে নিম্ন আদালতে পেশ করতেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় ওরফে বালু। মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। এর পর আদালতের নির্দেশ, আপাতত…
Read More
বড় ঘোষণা রাহুল গান্ধীর

বড় ঘোষণা রাহুল গান্ধীর

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার তেলেঙ্গানাতেও ‘লক্ষ্মীর ভান্ডার’ ঘোষণা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। তেলেঙ্গনা থেকে রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে পরিবারের একজন মহিলাকে সরাসরি ২৫০০ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে।’ পাশাপাশি ১০০০ টাকার সিলিন্ডার দেওয়া হবে ৫০০ টাকায়। শুধু তাই নয়, মহিলাদের জন্য বাসভাড়াও মুকুব করে দেওয়া হবে। রাহুলের দাবি, তাতে আরও হাজার টাকা সঞ্চয় হবে মহিলার। সব মিলিয়ে মাসে প্রায় ৪ হাজার টাকার সুবিধা পাবেন মহিলারা। প্রসঙ্গত, তেলেঙ্গানায় এবারের মূল লড়াই বিআরএস বনাম কংগ্রেসের।…
Read More
বাতিল করা হলো দেড় কোটিরও বেশি রেশন কার্ড

বাতিল করা হলো দেড় কোটিরও বেশি রেশন কার্ড

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, ইত্যাদি পেয়ে থাকে। বাংলার ১.৬৬ কোটি রেশন উপভোক্তার কার্ড ব্লক করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সেই কারণে আর তারা বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর সূত্রে খবর, দেড় কোটিরও বেশি এই রেশন গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি সংক্রান্ত সমস্যা রয়েছে। সেই কারণেই কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। তবে এখনই সেই কার্ডগুলি বাতিল করা হচ্ছে না। এই সকল রেশন…
Read More
রাজ্যকে বড় অঙ্কের অনুদান দিলো কেন্দ্র সরকার

রাজ্যকে বড় অঙ্কের অনুদান দিলো কেন্দ্র সরকার

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনও চালাচ্ছে ঘাসফুল শিবির। এই আবহেই কেন্দ্রের থেকে বকেয়া টাকা পেল রাজ্য। শিক্ষা খাতে রাজ্যকে টাকা দিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তরফে রাজ্যকে এই অনুমোদন দেওয়া হয়েছে। “সমগ্র শিক্ষা অভিযান” খাতে প্রায় ৬০০ কোটি টাকা পাওয়ার অনুমোদন পেয়েছে রাজ্য। শুধু তাই নয় প্রায় ২০০ কোটি টাকা ইতিমধ্যেই কেন্দ্র তরফে রাজ্যকে পাঠানো হয়েছে। বাকি ৪০০ কোটি টাকাও ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যকে পাঠিয়ে দেবে কেন্দ্র। রাজ্যে সমগ্র শিক্ষা অভিযান খাতের খরচ যথাযথ হওয়ায় কেন্দ্রের তরফে শিক্ষা…
Read More
সামান্য বদল করা হলো স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম

সামান্য বদল করা হলো স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে অন্যতম স্বাস্থ্যসাথী কার্ড। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার নয়া নির্দেশিকা অনুযায়ী, বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করানো যাবে না। তবে পথ দুর্ঘটনায় আহতদের হাড়ের অস্ত্রোপচারের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকরী হবে না। পাশাপাশি বলা হয়েছে, সরকারি হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো না থাকলে তবেই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অস্ত্রোপচারের জন্য রেফার করা যাবে। এ ক্ষেত্রে নির্দিষ্টভাবে সেই রেফারেল সার্টিফিকেট নিয়ে বেসরকারি হাসপাতালে যেতে হবে। স্বাস্থ্য দপ্তরের দাবি, গত কয়েক বছরে সব জেলা এবং মহকুমা হাসপাতালেই অর্থপেডিক অস্ত্রোপচারের পরিকাঠামোর মানোন্নয়ন হয়েছে‌। ফলে…
Read More
বৃষ্টির সম্ভবনা রাজ্যের বেশ কিছু জেলায়, তবে ভিজবেনা তিলোত্তমা

বৃষ্টির সম্ভবনা রাজ্যের বেশ কিছু জেলায়, তবে ভিজবেনা তিলোত্তমা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে হাওয়া অফিসের পূর্বাভাস, আজ ৩ নভেম্বর থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতেও হানা দিতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের একাধিক জেলায়ও বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী ৪ তারিখ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং…
Read More
রেশন দুর্নীতি কাণ্ডেও রয়েছে মহিলার যোগ

রেশন দুর্নীতি কাণ্ডেও রয়েছে মহিলার যোগ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি কাণ্ডেও ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। ইডির দাবি, এই দুর্নীতিতে প্রায় ১০০ কোটিরও বেশি টাকা হাওয়ালা মারফত বিদেশে পাচার হয়েছে। রেশন দুর্নীতিতে ইডির স্ক্যানারে এক বাঙালি মহিলা, বর্তমানে কর্মসূত্রে বিদেশে রয়েছেন। এই মহিলার সঙ্গে ধৃত বাকিবুরের বেশ কিছু কথোপকথন ইডির হাতে এসেছে। এই মহিলা একটি জেলার প্রাক্তন এক পুরকর্তার আত্মীয় বলেও জানা গিয়েছে। বাকিবুরের দুবাইয়ে প্রচুর সম্পত্তির হদিস মিলেছে। এই বাকিবুরই…
Read More
দাম বাড়ল রান্নার গ্যাসের

দাম বাড়ল রান্নার গ্যাসের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আরও বাড়ল রান্নার গ্যাসের দাম‌। একলাফে কলকাতায় দাম বাড়ল ১০৩ টাকা ৫০ পয়সা। তবে এই দাম বৃদ্ধি শুধু বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই। কলকাতায় প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৪৩ টাকা। এর আগে বেশ কয়েক দফায় বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছিল। কিন্তু উৎসবের মরশুমে গত ১ অক্টোবর এক ধাক্কায় সিলিন্ডার পিছু গ্যাসের দাম ২০৯ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর নভেম্বর মাসেও ১০০ টাকার বেশি দাম বাড়ল। দু’মাসে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল ৩১০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হয়েছে ১৮৩৩ টাকা, মুম্বইয়ে ১৭৮৫ টাকা ৫০…
Read More
আজ মন্ত্রিসভার বৈঠক নবান্নে

আজ মন্ত্রিসভার বৈঠক নবান্নে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, আগামী ৮ নভেম্বর নবান্নে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভারপরবর্তী বৈঠক। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর এটাই প্রথম মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। যা রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা দপ্তরের ভবিষ্যতও নির্ধারণ হতে চলেছে। এদিকে আগামী ৯ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনী আছে। তাই ভেবেচিন্তেই ৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের দিন ধার্য করা হয়েছে। বর্তমানে বনদপ্তরের যাবতীয় কাজকর্ম…
Read More
তবে কি আজ ঘোষিত হবে ডিএ মামলার রায়

তবে কি আজ ঘোষিত হবে ডিএ মামলার রায়

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আজ শুক্রবার ৩ নভেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির দিন ধার্য হয়েছে, শুনানির দিকে চেয়ে রয়েছেন রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীরা। রাজ্যের দাবি খারিজ করে তাদের দাবীতেই মান্যতা দেবে আদালত, এমনই আশা রাখছেন রাজ্য সরকারি কর্মীরা। সম্প্রতি বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, “আসন্ন ডিএ মামলার শুনানিতে আমাদের পক্ষ থেকে দুজন সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন। রাজ্য সরকার সিনিয়র আইনজীবীদের দিয়ে শুনানির তারিখ বারবার পিছিয়ে নিয়ে যাচ্ছেন৷ সেসব সুপ্রিম…
Read More
রাজ্য জুড়ে চলতে থাকা দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য শুভেন্দুর

রাজ্য জুড়ে চলতে থাকা দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য শুভেন্দুর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী গ্রেফতার হতেই জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও কর্মসূচি শুরু করছে পদ্ম শিবির। জ্যোতিপ্রিয় ইস্যুতে শুভেন্দু অধিকারী বলেন, ‘তৃণমূল ফাঁকা হয়ে যাবে। ৭০ জন চেয়ারম্যান ও ১৪ জন বিধায়ক সব যাবে পুরো দুর্নীতিতে। ৭০ থেকে ৮০ জন বিধায়ক বিজেপিতে আসতে চাইছে। সামনে ২৪ লোকসভা নির্বাচন। তাতে কতটা প্রভাব পড়বে তা সময় বলবে।’ শুভেন্দু আরোও বলেন, “পার্থ, অর্পিতা, কেষ্ট, সায়গল আর বাকিবুর, বালু, সবক’টার মডেল একই। জ্যোতিপ্রিয়র…
Read More