Arpita Debnath

5589 Posts
জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য

জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন বন্টন দুর্নীতিতে প্রথমে ব্যবসায়ী বাকিবুর আর তারপর তার সূত্র ধরে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির জালে। তদন্তকারী সংস্থার অভিযোগ, একাধিক শেল কোম্পানির মাধ্যমে রেশনের টাকা নয়-ছয় করা হয়েছে। রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে কাজে লাগানো হয়েছে এরকম আরও ১০ টি ভুয়ো সংস্থার হদিস পেয়েছে ইডি। সেই সব কোম্পানির ডিরেক্টর হিসেবে নাম রয়েছে মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক হাওড়া নিবাসী অভিজিৎ দাসেরও। অন্যদিকে ভুয়ো কোম্পানির ডিরেক্টর হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন…
Read More
বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাম মন্দিরের পুরোহিত পদে নিয়োগের

বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাম মন্দিরের পুরোহিত পদে নিয়োগের

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঠিক তার আগে জানুয়ারি মাসেই উদ্বোধন করা হবে রামমন্দির, ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এরই মধ্যে নিয়োগ সেরে ফেলতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আবেদনকারীর বয়স ২০-৩০ বছরের মধ্যে হতে হবে। অযোধ্যা এলাকায় বসবাসকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। রাম মন্দিরের পুরোহিত হতে চাইলে রামানন্দী পরম্পরায় দীক্ষাপ্রাপ্ত হতে হবে। কমপক্ষে ছয় মাস গুরুকুল শিক্ষা ব্যবস্থায় অধ্যয়ন করতে হবে। প্রসঙ্গত, রামানন্দী সম্প্রদায় হিন্দুদের মধ্যে অন্যতম বড় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অনুসারীরা ভগবান রামের পুজো করেন। এঁরা বৈষ্ণব মতাবলম্বী এবং গুরু রামানন্দের অনুসারী।…
Read More
রাজ্যে আগামী দুদিন কোনো রকম বৃষ্টির সম্ভবনা নেই

রাজ্যে আগামী দুদিন কোনো রকম বৃষ্টির সম্ভবনা নেই

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহর কলকাতাতেও আজ নামলো তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত দু-তিন দিন তাপমাত্রার সেরম পরিবর্তন হবে না। তবে নভেম্বরের শুরুর দিকে ফের হালকা গরম বাড়বে। ওদিকে পশ্চিমের জেলা গুলিতে আজ তাপমাত্রা ২০ ডিগ্রি বা তার নীচে। কমেছে তাপমাত্রাও। দফতর সূত্রে খবর, আজ রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দুই বঙ্গেই বেশ কিছুটা কমবে তাপমাত্রা। হাওয়া অফিসের…
Read More
প্রকাশিত হলো আগামী বছরের পুজোর দিনক্ষণ

প্রকাশিত হলো আগামী বছরের পুজোর দিনক্ষণ

সম্প্রতি সমাপ্ত হয়েছে চলতি বছরের দূর্গা পূজার মরশুম। আবার অপেক্ষা গত একটা বছরের। আবার সেই গতানুগতিক জীবনে ফিরে যেতে হবে সাধারণ মানুষকে। সেই কাজ, রোজকারের জীবন। তবে এরই মাঝে একটা সুখবর পরের বছরের দুর্গাপুজোর জন্য পাক্কা ১ বছর অপেক্ষা করতে হবে না। ২০২৪ সালে মহালয়া পড়েছে ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন। লক্ষ্মীপুজো পড়েছে ১ নভেম্বর। হিসাব করলে আগামী বছরের দুর্গাপুজো যে সময়ে পড়েছে তা চলতি বছরের তুলনায় ১ বছরের কম সময়ের মধ্যে। কারণ পরের বছর নির্ঘণ্ট অনুসারে, ৮ অক্টোবর, মঙ্গলবার - পঞ্চমী, ৯ অক্টোবর, বুধবার - ষষ্ঠী, ১০ অক্টোবর, বৃহস্পতিবার - সপ্তমী, ১১ অক্টোবর, শুক্রবার - অষ্টমী, ১২ অক্টোবর, শনিবার…
Read More
আসন্ন দীপাবলির মরসুমে একাধিক বাড়তি ট্রেনে চালানোর ঘোষণা করলো রেল

আসন্ন দীপাবলির মরসুমে একাধিক বাড়তি ট্রেনে চালানোর ঘোষণা করলো রেল

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের ঘুরতে যাওয়ার মানেই কথা মাথায় রেখেই বিরাট ঘোষণা করল রেল। দীপাবলি ও ছট পুজোর সময়ে ট্রেনে ভিড় ঠেকাতে ২৮৩টি বিশেষ ট্রেনের ঘোষণা করে দিল ভারতীয় রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই বিশেষ ট্রেনগুলি ৪,৪৮০ টি যাত্রা করবে। দক্ষিণ মধ্য রেলে ৫৮টি ট্রেনের কথা ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ৪০৪টি ট্রিপ হবে। ৩৬টি ট্রেন পরিচালনা করবে পশ্চিম রেল। পাশাপাশি একই সঙ্গে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ২৪টি স্পেশাল ট্রেন চালানো হবে। বেশিরভাগ ট্রেন দিল্লি এবং মুম্বাইয়ের মতো মেট্রো থেকে বিহার এবং উত্তর প্রদেশের শহরগুলিতে…
Read More
বিশাল সম্পত্তির খোঁজ মিললো জ্যোতিপ্রিয়র

বিশাল সম্পত্তির খোঁজ মিললো জ্যোতিপ্রিয়র

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে খাদ্য বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের পর যুক্ত হল জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। বোলপুরে সন্ধান পাওয়া গেল জ্যোতিপ্রিয় মল্লিকের একটি বিলাসবহুল বাড়ী, নাম দোতারা। বাড়িটি জ্যোতিপ্রিয় দেড় কোটি টাকা দিয়ে কিনেছিলেন। ২০১৭ সালে বাড়িটি প্রাক্তন খাদ্যমন্ত্রী দেড় কোটি টাকার বিনিময় কিনেছিলেন। এরপর এই বাড়ির পিছনে ব্যয় করা হয়েছে প্রায় ৮৫ লক্ষ টাকা। বাড়িটির বর্তমান আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয়…
Read More
গ্রেফতার হল জ্যোতিপ্রিয় মল্লিক

গ্রেফতার হল জ্যোতিপ্রিয় মল্লিক

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ২১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়ল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতি মামলায় সকাল থেকে ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। কিন্তু রাত পর্যন্ত তাঁকে কোনও গ্রেফতারের সিদ্ধান্তই নেননি তদন্তকারী আধিকারিকরা। মন্ত্রীর বাড়ির পাশাপাশি তাঁর আপ্ত-সহায়ক অমিত দে-র বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছিল ইডি। অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করার সময় বেশ কিছু তথ্য জানতে পারে, সেই তথ্য নিয়ে রাত ১২টার পর নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় মন্ত্রীকে। সেই সময়…
Read More
তথ্য প্রমানের কারণে সুজয়ের কন্ঠ স্বরের নমুনা সংগ্রহের নির্দেশ

তথ্য প্রমানের কারণে সুজয়ের কন্ঠ স্বরের নমুনা সংগ্রহের নির্দেশ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য এসএসকেএম হাসপাতালকে চিঠি পাঠাল ইডি। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর জেলে ফিরতেই ফের অসুস্থ হয়ে পড়েন সুজয়৷ তবে থেকে এসএসকেএম হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ‘কাকু’। কর্তৃপক্ষকে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে সুজয়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। কলকাতার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের বিচারক এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ, প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ ও রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির কর্তৃপক্ষকে…
Read More
সরকারের তরফে ঘোষিত হলো বিজয়া সম্মিলনীর দিনক্ষন

সরকারের তরফে ঘোষিত হলো বিজয়া সম্মিলনীর দিনক্ষন

বিদেশি লগ্নি টানতে পূর্ব ঘোষনা মতোই, সম্প্রতি বিদেশে পাড়ি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার ঘটেছে দীর্ঘ ৫ বছর পর। যদিও রাজ্যে ফেরার পর থেকেই পায়ের চোট নিয়ে ঘর বন্দি তিনি৷ চিকিৎসকের পরামর্শে বাড়িতেই বিশ্রামে কাটিয়েছেন৷ তবে দুর্গাপুজোর কার্নিভালে তিনি থাকবেন রাস্তায়৷ যোগ দেবেন উৎসবে৷ নভেম্বর মাস পড়লেই হবে বিজয়া সম্মিলনী। সেখানে উপস্থিত থাকবেন দেশের ও রাজ্যের তামাম শিল্পপতিরা। আগামী নভেম্বর মাসের ২১ থেকে ২৩ তারিখ বিশ্ব বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) আসর বসবে রাজ্যে। তার আগে নভেম্বরের গোড়াতেই রাজ্যের শিল্পপতিদের নিয়ে বিজয় সম্মেলনীর আয়োজন করা হচ্ছে। আগামী ৯ নভেম্বর এই সম্মেলনীর আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজয় সম্মেলনীর স্থান আলিপুরের মিউজিয়ামে। একইসঙ্গে শিল্পপতি এবং বিশিষ্ট…
Read More
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছিল যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায়। যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যুতে উঠেছিল ব়্যাগিং-এর অভিযোগ৷ দাবি করা হয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই ছাত্রকে শুধু মানসিক নয়, শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছিল। এই ঘটনায় যৌন হেনস্থার অভিযোগও উঠেছিল। যাদবপুরের এই ঘটনায় এবার ধৃত ১২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। ওই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) এবং র‌্যাগিংয়ের ধারায় অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে বলা হয়েছে, হস্টেলে পা রাখার পর প্রথম দিন থেকেই ওই ছাত্রকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন সহ্য করতে হয়েছে৷ এই অত্যাচার সহ্য করতে না পেরেই প্রথম বর্ষের বাংলা বিভাগের ওই পড়ুয়া আত্মহত্যার…
Read More
সামান্য কম হলো সোনা রুপার দাম

সামান্য কম হলো সোনা রুপার দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। জানা গিয়েছে, সোনা-রুপোর দামে পতন পরিলক্ষিত হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আগামী সময়ে এই দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। আজ, সোনার দর ০.১৩ শতাংশ বা ৭৭ টাকা পতনের সাথে প্রতি ১০ গ্রামে ৬০,৪৭৮ টাকায় ট্রেড করেছে। এদিকে রুপোর দাম ০.২১ শতাংশ বা ১৫৩ টাকা কমে প্রতি কেজিতে ৭১,৬২৯ টাকায় ট্রেড হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বর্তমান সময়ে সোনা-রুপোর দামে লাগাতার পতন দেখা যাচ্ছে। ইজরায়েল-হামাস যুদ্ধের আগেও সোনা ও রুপোর দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। তবে, এবার ফের এই…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার রেল সাধারণ যাত্রীদের জন্য বিশেষ ট্রেন চালাতে চলেছে। যেখানে খুব কম ভাড়ায় দুর্দান্ত ভ্রমণের অভিজ্ঞতা পাবেন যাত্রীরা। সেই লক্ষ্যেই, কেন্দ্রীয় সরকার সারা দেশের ১০০ টি প্রধান রেলপথে পুশ-পুল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে ৬০০ টি পুশ-পুল লোকোমোটিভ তৈরির জন্য টেন্ডার জারি করা হবে। এর মধ্যে ১০০ টি ইঞ্জিন সহ বিশেষ নন-এসি পুশ-পুল ট্রেন চালানো হবে। উল্লেখ্য যে, রাজধানী-শতাব্দীর মতো এই ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। জানা গিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে দিল্লি-মুম্বই-পাটনার মধ্যে এই পুশ-পুল ট্রেন চলবে। পাশাপাশি, দিল্লি…
Read More
সরকারি কর্মচারী এবং শিক্ষকদের ডিএ বৃদ্ধি করল রাজ্য

সরকারি কর্মচারী এবং শিক্ষকদের ডিএ বৃদ্ধি করল রাজ্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার ডিএ বাড়ালো তামিলনাড়ু ও ওড়িশা সরকার। তামিলনাড়ুর সরকার তরফে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। এতদিন ৪২ শতাংশ হারে ডিএ পেতেন তামিলনাড়ুর রাজ্য সরকারি কর্মচারী। আর এবার তা বেড়ে হল ৪৬ শতাংশ। শুধুমাত্র সরকারি কর্মীদের কথা ভেবে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। ওদিকে তামিলনাড়ুর পাশাপাশি ওড়িশা সরকারও মহার্ঘ ভাতা বাড়িয়েছে। ওড়িশা সরকারের তরফে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে।…
Read More
মুখ্যমন্ত্রীর পায়ের চোটের জন্য একটু অন্য ব্যবস্থা এবারের কার্নিভ্যালে

মুখ্যমন্ত্রীর পায়ের চোটের জন্য একটু অন্য ব্যবস্থা এবারের কার্নিভ্যালে

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। বিগত কিছু বছর ধরে কলকাতায় পুজো কার্নিভাল হচ্ছে। উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিমা ভাসানের শেষ দিন নামকরা বেশ কয়েক দুর্গাপুজো কমিটির প্রতিমা কার্নিভালের মাধ্যমে নিরঞ্জনের জন্য যায়। কার্নিভালের জন্য প্রচুর মানুষ উৎসাহ দেখান, রেড রোডে ভিড়ও হয়। এবছরও তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার রেড রোডে অতিথিদের জন্য যে মঞ্চ তৈরি হচ্ছে, তার উচ্চতা অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম। পাশাপাশি একটি দীর্ঘ স্লোপ বা ব়্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর পায়ের চোটের কারণেই এই ব্যবস্থা। এবারের পুজো কার্নিভ্যালে অংশ নিতে চলেছে…
Read More