31
May
এই ছবি নিয়ে জল্পনার অন্ত নেই, ‘ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ এর ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এরপর অভিযোগের ভিত্তিতে ছবির পরিচালক সনোজ মিশ্রকে থানায় তলব করে কলকাতা পুলিশ। এবার থানায় হাজির হওয়ার আগেই ছবির পরিচালক খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন। পরিচালকের কথায় কলকাতায় এলে তাকে খুন করা হতে পারে। ‘ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ এর পরিচালক সনোজ মিশ্রর বিরুদ্ধে বাংলার ভাবমূর্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ জমা পড়ে আমহার্স্ট স্ট্রিট থানায়। পরিচালকের বিরুদ্ধে গত ১১ই মে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে থানায় ডেকে পাঠানো হয় পরিচালককে। ৩০ মের মধ্যে তাকে থানায় হাজির হতে বলা হয়। যদিও…
