10
Jan
গত বছরের শেষের দিকে শীত না পড়লেও, বছর ঘোড়ার সাথে সাথেই জাকিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে৷ ঠাণ্ডায় কাঁপছে গোটা শহর৷ গত সপ্তাহে তিন দিন শীতের পারদ দারুন চড়েছিল শহরে৷ আজ সেই দাপট কিছুটা কমল৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ সারাদিন কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন শহর এবং শহরতলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না৷ শীতের আমেজ উপভোগ করবে শহরবাসী। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা বাড়বে বলেই পূর্বাভাস৷ চলতি…
