Arpita Debnath

5589 Posts
আগামী বছর নতুন লক্ষ্যে ছক কষছে বিজেপি

আগামী বছর নতুন লক্ষ্যে ছক কষছে বিজেপি

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে সমীক্ষা, তৃতীয়বার মসনদ দখলের লড়াইয়ে মরিয়া পদ্ম শিবির৷ কিন্তু, ভোটের আগে দলীয় মূল্যায়নে মাথায় হাত বিজেপি’র শীর্ষ নেতৃত্বের। দেশজুড়ে মোট ১৬০টি আসনকে ‘দুর্বল’ হিসেবে চিহ্নিত করেছে গেরুয়া শিবির। এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপি নেতৃত্ব। মহারাষ্ট্রে গতবার তারা শিবসেনার সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল। কিন্তু শিবসেনার শিন্ডে শিবির শুধুমাত্র তাদের সঙ্গে রয়েছে। উদ্ধব ঠাকরে বহুদিন আগেই বিজেপির হাত ছেড়েছেন। বিজেপির সঙ্গ ছেড়ে দিয়েছে জেডিইউ। তাই বিহারে বিজেপির ফল আগামীদিনে কতটা ভাল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। একই ভাবে পাঞ্জাবেও বিজেপির সঙ্গ ত্যাগ করেছে অকালি দল। এই…
Read More
বাড়তে পারে ডেঙ্গি, আশঙ্কা কলকাতা পুরসভার তরফে

বাড়তে পারে ডেঙ্গি, আশঙ্কা কলকাতা পুরসভার তরফে

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর আর মাত্র কয়েকটা দিন। এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ কিন্তু জোরালো শীতের অপেক্ষায় রাজ্যবাসী৷ যে আবহাওয়া তৈরি হয়েছে তা সকলের কাছেই অবাক করার মতো বিষয়। রাজ্যের তাপমাত্রা ১৫ ডিগ্রির ওপর ঘোরাফেরা করছে। হাতেগোনা কয়েক দিন যেটুকু ঠান্ডার আমেজ তৈরি হয়েছিল তাও শেষ হয়ে গিয়েছে। ৫০ বছরে সবথেকে 'উষ্ণতম' ডিসেম্বর এটি। এই পরিবেশে এবার অন্য চিন্তা বাড়ছে। যা নিয়ে সতর্কতা নিচ্ছে কলকাতা পুরসভা। শীতের দেখা তেমন মিলছে না, এদিকে গরম অনুভূত হচ্ছে। এই অবস্থায় বাড়তে পারে মশার উপদ্রব। আর তা থেকেই আবার বাড়বাড়ন্ত হতে পারে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগের।…
Read More
কোভিডের নাকের টিকা নিয়ে বিস্তারিত

কোভিডের নাকের টিকা নিয়ে বিস্তারিত

বছর শেষে আবার নতুন করে করোনা মাথাচাড়া দিচ্ছে কোভিড, উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর এই ঘটনায় এখন থেকেই নড়েচড়ে বসছে ভারত। এরই মধ্যে গত সপ্তাহে ভারতে এসে গিয়েছে ভারত বায়োটেকের নাকে দেওয়ার কোভিড টিকা। সংস্থার তরফে জানানো হয়েছে, এই টিকার দাম পড়বে ৮০০ টাকা। বেসরকারি হাসপাতাল থেকে নিতে হলে, এর দামের সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হয়ে টিকার দাম দাঁড়াবে ৮৪০ টাকা। সরকারি হাসপাতাল থেকে নিলে ৫ শতাংশ জিএসটি ছাড়া টিকার দাম পড়বে ৩২৫ টাকা। ন্যাশনাল টেকনিক্যাল গ্রুপ অন ইমিউনাইজেশন-এর প্রধান এনকে অরোরার কথায়, ‘‘প্রথম বুস্টার টিকা হিসাবে নাকে দেওয়ার কোভিড টিকা নেওয়া যেতে পারে। কেউ যদি ইতিমধ্যেই বুস্টার টিকা নিয়ে থাকেন তা…
Read More
ঠান্ডায় জমে মৃতের সংখ্যা বাড়ছে আমেরিকায়

ঠান্ডায় জমে মৃতের সংখ্যা বাড়ছে আমেরিকায়

গত রবিবার গোটা বিশ্ব জুড়ে পালিত হয়েছে বড়দিনের উৎসব। কিন্তু আমেরিকার বড়দিন কেটেছে বিষাদের মধ্যে দিয়ে। কারণ 'বম্ব সাইক্লোন' বিধ্বস্ত করে দিয়েছে দেশের একটি অংশকে। ইতিমধ্যেই জানা গিয়েছিল, বেশিরভাগ জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে তো বটেই, মাইনাস ৪৫-৫০ ডিগ্রিতে নেমে গিয়েছে। ঠান্ডায় জমে গিয়ে মৃত্যু হয়েছে অনেকের। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ৬২। এই সংখ্যা যে আরও বাড়তে পারে তাতে কোনও সন্দেহ নেই। কিছু কিছু জায়গায় বরফ সরিয়ে উদ্ধারকাজ চালানোর চেষ্টা হচ্ছে। সেই সব জায়গা থেকেই একের পর এক লাশ বেরিয়ে আসছে বলে খবর। কোথাও গাড়ির ভিতর, কোথাও গাড়ি সরাতে গিয়ে আবার কোথাও বাড়ির মধ্যে থেকেও পাওয়া গিয়েছে…
Read More
আবারো চিনকে কড়া জবাব দিল ভারত

আবারো চিনকে কড়া জবাব দিল ভারত

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও পাকিস্তানের সাথে ভারতের। দুই শত্রু দেশ উস্কানি দিলে বা ভারতের দিকে কু-নজর দিলে তাদের যে ছেড়ে কথা বলা হবে না, সেই বার্তা দিল নয়াদিল্লি। এবার চিনকে আরও কড়া বার্তা দিল নয়াদিল্লি। সীমান্তে ১২০টি 'প্রলয় মিসাইল' মোতায়েন করার ব্যাপারে অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। চিন সীমান্তে সেগুলিকে মোতায়ন করা হবে। মিসাইলগুলি ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। প্রয়াত বিপিন রাওয়াত যখন দেশের সেনাপ্রধান ছিলেন তখন এই মিসাইল তৈরির কাজ শুরু হয়েছিল। গত বছরের ২১ এবং ২২ ডিসেম্বর সেগুলির পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট সদর্থক হলে এরপরই মিসাইলগুলিকে বাহিনীতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে…
Read More
পাভেলের রহস্য মৃত্যতে বাড়ছে জল্পনা

পাভেলের রহস্য মৃত্যতে বাড়ছে জল্পনা

জল্পনা বাড়ছে তার মৃত্যু ঘটনা নিয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচক হিসেবে পরিচিত ছিলেন পাভেল আন্তভ। ভারতে ঘুরতে এসে, ওড়িশার একটি হোটেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। তবে কীভাবে হোটেল থেকে তিনি পড়ে গেলেন, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, জন্মদিনের জন্য ছুটি কাটাতে তিনি ভারতে এসেছিলেন। অবাক করার বিষয়, তাঁর এক বন্ধুরও মৃত্যু হয়েছিল কিছুদিন আগেই। তিনিও পুতিন বিরোধী বলেই চিহ্নিত ছিলেন। পাভেল নিজের ৬৬ তম জন্মদিন উপলক্ষে ওড়িশার রায়গড় অঞ্চলে ছুটিতে কাটাতে এসেছিলেন। পুলিশ সূত্রে খবর, হোটেলের ঘরের জানলা থেকে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে। ধোঁয়াশা এই মৃত্যু নিয়ে। কেউ কেউ মনে করছেন তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।…
Read More
মাথা চাড়া দিচ্ছে সংক্রমণ, শিলিগুড়িতে কোভিড পজিটিভ তিন বছরের শিশু

মাথা চাড়া দিচ্ছে সংক্রমণ, শিলিগুড়িতে কোভিড পজিটিভ তিন বছরের শিশু

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর আর মাত্র কয়েকটা দিন। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এরই মাঝে আবার পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে কোভিড হাসপাতালে মকড্রিলের আয়োজন করা হয়েছে। সেরে নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে বাংলার কোভিড পজেটিভ তিন বছরের এক শিশু৷ জেলা হাসপাতালে ভর্তি হওয়ার পর বেসরকারি একটি ল্যাব থেকে ওই শিশুটির আরটিপিসিআর টেস্ট করানো হয়৷ তাতেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়। জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হচ্ছে। জানা গিয়েছে, জ্বরের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল বছর তিনের ওই শিশুটিকে। ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট…
Read More
কড়া নিরাপত্তা বলয়ের মাঝে শুরু হয় পরীক্ষা

কড়া নিরাপত্তা বলয়ের মাঝে শুরু হয় পরীক্ষা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ শুরু। কিন্তু তার আগে মামলার জল গড়াল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। শেষ মুহূর্তে প্যারা টিচার নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউর উপর স্থগিতাদেশ নয়। সাফ জানাল ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের ভিন্ন ভিন্ন নির্দেশের পর অবশেষে হয়েছে টেট। এদিন শুরু হল প্রাথমিকে নিয়োগের প্রথম পর্যায়ের ইন্টারভিউ । তবে এই কাজ করতে আগের থেকে অনেক বেশি তৎপরতা দেখাচ্ছে পর্ষদ। টেবিলে সিসি ক্যামেরা বসানো হয় যাতে প্রতি মুহূর্তের আপডেট তাঁদের কাছে থাকে। এক কথায়, চূড়ান্ত স্বচ্ছতায় জোর দিয়েছে তাঁরা। প্রাথমিক শিক্ষা পর্ষদ চলতি মাসেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের নোটিফিকেশন জারি করেছিল। যাদের ইন্টারভিউ শুরু…
Read More
হাওয়া বদলের অপেক্ষায় রাজ্যবাসী

হাওয়া বদলের অপেক্ষায় রাজ্যবাসী

গতরবিবার গোটা বিশ্ব জুড়ে পালিত হয়েছে বড়দিনের উৎসব। কিন্তু আমেরিকার বড়দিন কাটল বিষাদের মধ্যে দিয়ে। কারণ 'বম্ব সাইক্লোন' বিধ্বস্ত করে দিয়েছে দেশের একটি অংশকে। আমেরিকা জুড়ে তাণ্ডব চালাচ্ছে ‘সাইক্লোন বোমা’৷ হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করছে উত্তর ভারত। কিন্তু বাংলায় উধাও শীত৷ শীতকালেও গরম ভাব! ঠাণ্ডার পড়ার বদলে তাপমাত্রা ক্রমে বেড়েই চলেছে৷ মঙ্গলবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। সোমবারের চেয়ে মঙ্গলবার তাপমাত্রা আরও খানিকটা বেড়েছে। গত কয়েক দিন ধরেই বাংলায় শীতের পারদ ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস…
Read More
প্রজাপতি নিয়ে চলছে বিতর্ক

প্রজাপতি নিয়ে চলছে বিতর্ক

সম্প্রতি মুক্তি পেয়েছে এক ছবি প্রজাপতি, কিন্তু ছবি মুক্তির পর থেকেই বিভিন্ন বিতর্ক এই ছবিকে কেন্দ্র করে। ছবির দুই নায়ক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভিন্ন মেরুতে রয়েছেন। তাঁদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হওয়ায় তার মাসুল দিতে হচ্ছে দু'জনকেই। তাই মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত 'প্রজাপতি' ছবিটি 'নন্দন' প্রেক্ষাগৃহে স্থান পায়নি প্রদর্শিত হওয়ার জন্য। সমালোচকদের এমনটাই দাবি। যদিও তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই অভিযোগ অস্বীকার করেছেন। গোটা বিষয়টি নিয়ে বেশ হতাশ তৃণমূল সাংসদ তথা এই ছবির অন্যতম অভিনেতা দেব। ইতিমধ্যেই তিনি বিষয়টি নিয়ে ইঙ্গিত পূর্ণ টুইট করেছেন। তাতে তিনি লিখেছেন,"এবারের জন্য তোমায় মিস করব নন্দন। কোনও সমস্যা নেই। ফের দেখা…
Read More
ত্রিপুরার ডিএ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে বাংলা নিয়ে

ত্রিপুরার ডিএ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে বাংলা নিয়ে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে অন্যতম হল ডিএ বা মহার্ঘভাতা। ডিএ বা মহার্ঘভাতা থেকে যখন বঞ্চিত রাজ্যের সরকারি কর্মচারীরা, তখন রাজ্য সরকারি কর্মচারীদের ১২ শতাংশ ডিএ দেওয়া কথা ঘোষণা করল ত্রিপুরা সরকার৷ সাংবাদিক বৈঠক করে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা৷ সেই সময় উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যিষ্ণ দেববর্ম৷ এতদিন ত্রিপুরার সরকারি কর্মচারীরা ৮ শতাংশ ডিএ পেতেন৷ এবার তা বেড়ে হল ২০ শতাংশ৷ মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, এর জন্য মাসে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে ১২০ কোটি টাকা। এর ফলে উপকৃত হবেন, ১ লক্ষ ৪ হাজার ৬০০ সরকারি কর্মচারী ও ৮০…
Read More
বাড়তে থাকা সংক্রমণের সংখ্যার মাঝেই দেখা দিলো ‘ব্রুসোলোসিস’ আতঙ্ক

বাড়তে থাকা সংক্রমণের সংখ্যার মাঝেই দেখা দিলো ‘ব্রুসোলোসিস’ আতঙ্ক

বছর শেষে আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা। ফিরে আসতে পারে আবার পুরোনো স্মৃতি, চারিদিকে ছড়িয়েছে এই আতঙ্ক। এই পরিস্থিতির মধ্যেই ঢুকে গেল অন্য একটি রোগও। বঙ্গে এবার 'ব্রুসোলোসিস' আতঙ্ক ছড়াল। পূর্ব বর্ধমানের ভাতারের বামুনিয়া গ্রামের এক বাসিন্দার মৃত্যুতে এই রোগ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। মৃতের নাম শরবিন্দু ঘোষ (৫৩)। তিনি ছিলেন পেশায় গবাদি পশু পালক। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর একাদশীর দিন আচমকা পেট খারাপ হয় শরবিন্দুর। ডায়রিয়া ভেবে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পাঁচদিন পর হাঁটুর নীচ থেকে পায়ের পাতায় মারাত্মক জ্বলুনি ও ব‌্যথা শুরু হয়। এরপর তাঁকে বর্ধমান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। সেখানে পরীক্ষায়…
Read More
আর কোনো বাধা রইল না, প্যারাটিচারের ইন্টারভিউতে স্থগিতাদেশ নয়

আর কোনো বাধা রইল না, প্যারাটিচারের ইন্টারভিউতে স্থগিতাদেশ নয়

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ শুরু। কিন্তু তার আগে মামলার জল গড়াল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। শেষ মুহূর্তে প্যারা টিচার নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউর উপর স্থগিতাদেশ নয়। এমনই নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত৷ তবে তাঁদের নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে মূল মামলার রায়ের উপরই। সাফ জানাল ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, রাজ্য সরকার যে গেজেট নোটিফিকেশন জারি করেছিল তাতে বলা হয়েছিল, প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্যারা টিচারদের পৃথকভাবে ১০ শতাংশ আসন সংরক্ষণ থাকছে। আপার প্রাইমারির প্যারা টিচাররা কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন৷ তাঁদের বক্তব্য ছিল, তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত৷ তাই তাঁরা প্যারা টিচারের যে…
Read More
আচমকাই বড় দুর্ঘটনার সম্মুখীন দেশের প্রধামন্ত্রীর ভাই

আচমকাই বড় দুর্ঘটনার সম্মুখীন দেশের প্রধামন্ত্রীর ভাই

আচমকাই বড় দুর্ঘটনার সম্মুখীন দেশের প্রধামন্ত্রীর ভাই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, তাঁর ভাই প্রহ্লাদ মোদী। কর্ণাটকের মাইসোরে দুর্ঘটনার মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই। জানা গিয়েছে, তাঁর পরিবারের সদস্যরা এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁদের সকলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর অনুযায়ী, কর্ণাটকের মাইসোরের কডাকোলের কাছে বন্দিপুরে যাওয়ার সময় প্রধানমন্ত্রী মোদীর ভাইয়ের গাড়ি দুর্ঘটনা ঘটে। চালক ছাড়াও দুর্ঘটনার সময় গাড়িতে প্রহ্লাদের ছেলে, বউমা এবং একজন শিশু ছিল। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। কিন্তু অনুমান করা হচ্ছে, গাড়ির গতি কিছুটা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। দুর্ঘটনাগ্রস্থ গাড়ির যে…
Read More